08/04/2026
স্কুল জীবনের সেই দিনগুলো… নাইনের বার্ষিক পরীক্ষা শেষ, সামনে নতুন
ক্লাস, নতুন অনুভূতি। ক্লাস টেনে উঠার পর হ্যান্ডবল খেলতে খেলতেই শুরু হয়েছিল তাদের গল্প।
ছেলেটা অনেক আগে থেকেই মেয়েটাকে পছন্দ করতো। কিন্তু সে কখনো বলতে পারতো না—চুপচাপ দূর থেকে দেখতো, খেয়াল রাখতো। আর মেয়েটা? সে ছিল একটু চাঁদর (attitude), আর খুব রাগী টাইপ—সহজে কারো সাথে মিশতো না, নিজের মতো থাকতেই বেশি পছন্দ করতো।
মেয়েটা ছিল চাকমা, ছেলেটা মারমা—দুই ভিন্ন সংস্কৃতি, কিন্তু মনের টান এক। ধীরে ধীরে কথা শুরু হলো… ছোট ছোট মুহূর্তে জমতে লাগলো অনুভূতি। কখন যে ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে গেলো, তারা নিজেরাও বুঝতে পারেনি।
ঝগড়া, অভিমান, রাগ—সবই ছিল তাদের ভালোবাসায়। মেয়েটার রাগ, ছেলেটার চুপচাপ ভালোবাসা—এই দুইটার মাঝেই তৈরি হয়েছিল এক অন্যরকম সম্পর্ক। কিন্তু দিনের শেষে তারা কখনো একে অপরকে ছেড়ে যায়নি।
ছেলেটা যেটা কখনো মুখে বলতে পারেনি, সেটা তার প্রতিটা কাজে প্রমাণ করেছে। আর মেয়েটার রাগের ভেতরেও লুকানো ছিল গভীর ভালোবাসা।
সময় কেটে গেছে… আর আজ তাদের সেই গল্প পূর্ণ করেছে ১৩ বছর।
“রাগ, অভিমান আর নীরব ভালোবাসা মিলে যে সম্পর্ক দাঁড়িয়ে থাকে ১৩ বছর—সেটা ভাঙার জন্য না, সারাজীবন থাকার জন্যই তৈরি হয়।”
সবাই দোয়া করবেন, যেন তাদের এই ভালোবাসা সারাজীবন এমনই অটুট থাকে। 💙
Hlasa & Rubina
Photo & Post Processing: Akash Das
© আবরণ ।। 2025।। For any Kind of a query, contact Or Inbox Us....
Cell - 01632-463662.
You Can also follow Us at..