ভাইগদিয়া - vaigdia

ভাইগদিয়া - vaigdia আমাদের প্রিয় ভাইগদিয়া 💞

গ্রামঃ ভাইগদিয়া
থানাঃ সবুজবাগ
ওয়ার্ডঃ ৭৩ নং
জেলাঃ ঢাকা

🌿 বিনামূল্যে বৃক্ষ-বিতরণ কর্মসূচি 🌿"দাওয়াতুস সুন্নাহ ফাউন্ডেশন-ভাইগদিয়ার" উদ্যোগে ভাইগদিয়া সমাজের বাসিন্দাদের জন্য আয়োজন...
28/07/2026

🌿 বিনামূল্যে বৃক্ষ-বিতরণ কর্মসূচি 🌿

"দাওয়াতুস সুন্নাহ ফাউন্ডেশন-ভাইগদিয়ার" উদ্যোগে ভাইগদিয়া সমাজের বাসিন্দাদের জন্য আয়োজন করা হবে বিনামূল্যে বৃক্ষ-বিতরণ কর্মসূচি। আমাদের নিজেদের পরিচর্যায় প্রস্তুতকৃত বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা, যা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে।

আমরা চাই ভাইগদিয়া সমাজের প্রতিটি পরিবারের কাছে তাদের প্রয়োজনীয় চারা'টি তুলে দিতে। যাতে করে তারা সহ ভবিষ্যতে প্রজন্ম গুলো দেশীয় ফলমূল এবং বিভিন্ন প্রয়োজনীয় জিনিসের প্রয়োজন মেটাতে পারে।

খুবই গুরুত্বপূর্ণ নোটিশ
27/07/2026

খুবই গুরুত্বপূর্ণ নোটিশ

25/07/2026

নিরাপদ হোক ভাইগদিয়া সমাজ, নিরাপদ হোক পথ-এটাই আমাদের অঙ্গীকার।

দীর্ঘদিন ধরে চুরি হয়ে যাওয়া ৭টি ম্যানহোল গুলো পথচারী ও যানবাহনের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছিল। মানবিক দায়বদ্ধতা থেকে এগিয়ে এসে ভাইগদিয়ার কয়েকজন সচেতন যুবক ম্যানহোলের ঢাকনাগুলো পুনরায় স্থাপন করেছেন।

🤝দাওয়াতুস সুন্নাহ ফাউন্ডেশন,ভাইগদিয়া এবং ভাইগদিয়া প্রবাসী কমিউনিটি সম্মিলিত সহযোগিতায় কাজটি সম্পন্ন হয়েছে, আলহামদুলিল্লাহ❣️

আলহামদুলিল্লাহ।মানুষের নিরাপত্তা ও জনকল্যাণের কথা বিবেচনা করে দাওয়াতুস সুন্নাহ ফাউন্ডেশন,ভাইগদিয়া  -এর উদ্যোগে এবং ভাইগদ...
23/07/2026

আলহামদুলিল্লাহ।

মানুষের নিরাপত্তা ও জনকল্যাণের কথা বিবেচনা করে দাওয়াতুস সুন্নাহ ফাউন্ডেশন,ভাইগদিয়া -এর উদ্যোগে এবং ভাইগদিয়া প্রবাসী কমিউনিটি -র সার্বিক সহযোগিতায় ভাইগদিয়া থেকে আমুলিয়া পর্যন্ত ৭টি স্থানে চুরি হয়ে যাওয়া ম্যানহোলের ঢাকনা পুনঃস্থাপন করা হয়েছে।

দীর্ঘদিন ধরে এসব ম্যানহোল খোলা অবস্থায় পড়ে থাকায় যানবাহন ও সাধারণ মানুষের জন্য প্রতিনিয়ত বড় ঝুঁকি তৈরি হচ্ছিল। সেই চিন্তা ভাবনা থেকে ভাইগদিয়ার কিছু যুবক এই সমস্যা সমাধানে নিরলস পরিশ্রম করেছে।

আমাদের উদ্দেশ্য একটাই—মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং সমাজের কল্যাণে সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়ানো।

ধন্যবাদ: ভাইগদিয়া প্রবাসী কমিউনিটি

দাওয়াতুস সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে আগামীকাল তৃতীয় বারের মত আয়োজিত হতে যাচ্ছে "মাসিক ইসলামিক হালাকা"আলোচক: শাইখ মাহবুবু...
22/07/2026

দাওয়াতুস সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে আগামীকাল তৃতীয় বারের মত আয়োজিত হতে যাচ্ছে "মাসিক ইসলামিক হালাকা"

আলোচক: শাইখ মাহবুবুর রহমান মাদানী হাফি:
স্থান: ভাইগদিয়া কেন্দ্রীয় জামে মসজিদ

ভাইগদিয়া প্রবাসী কমিউনিটি -এর উদ্যোগে দীর্ঘ ১মাস চেষ্টার ফলে, গতকাল এশার স্বলাতের পর ভাইগদিয়া সমাজের যুবকদের নিয়ে ইসলামি...
18/07/2026

ভাইগদিয়া প্রবাসী কমিউনিটি -এর উদ্যোগে দীর্ঘ ১মাস চেষ্টার ফলে, গতকাল এশার স্বলাতের পর ভাইগদিয়া সমাজের যুবকদের নিয়ে ইসলামিক কোর্স শুরু হয়েছে,আলহামদুলিল্লাহ।

আমরা চাচ্ছি, ভবিষ্যত প্রজন্ম গুলো সুশিক্ষায় শিক্ষিত হোক এবং সঠিক পরিকল্পনায় বেড়ে উঠুক। তাই সমাজের প্রত্যেকটা মানুষের নিকট সুপরামর্শ এবং সহযোগিতা কামনা করি।

সহযোগিতায়: দাওয়াতুস সুন্নাহ ফাউন্ডেশন,ভাইগদিয়া

15/07/2026

Argentina 🔥🇦🇷

ভাইগদিয়া প্রবাসী কমিউনিটি -এর উদ্যোগে যুবকদের জন্য ইসলামী কোর্স শুরু হতে যাচ্ছে, ইনশাআল্লাহ।নোট: মহিলাদের কোরআন শিক্ষার ...
14/07/2026

ভাইগদিয়া প্রবাসী কমিউনিটি -এর উদ্যোগে যুবকদের জন্য ইসলামী কোর্স শুরু হতে যাচ্ছে, ইনশাআল্লাহ।

নোট: মহিলাদের কোরআন শিক্ষার কোর্সও চালু হবে ইনশাআল্লাহ

🌿ভাইগদিয়া প্রবাসী কমিউনিটি 🌿আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় গ্রাম ভাইগদিয়াকে আরও সুন্দর, মানবিক ও আদর্শ সমাজ হিসেবে গড়ে তোল...
13/07/2026

🌿ভাইগদিয়া প্রবাসী কমিউনিটি 🌿

আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় গ্রাম ভাইগদিয়াকে আরও সুন্দর, মানবিক ও আদর্শ সমাজ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে একটি প্রবাসী কমিউনিটি গঠন করেছি।

আমাদের মূল লক্ষ্যসমূহ:

১: ভাইগদিয়ার সকল প্রবাসী ভাইদের একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে নিয়ে আসা।

২: শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবিক উদ্যোগের মাধ্যমে সমাজকে এগিয়ে নেওয়া।

৩: গ্রামে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো।

৪: দ্বীনের খেদমতে বিভিন্ন কল্যাণমূলক ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা।

৫: সমাজের মানুষদের, বিশেষ করে যুব সমাজকে পরিকল্পনা মাফিক গড়ে তোলা।

আমরা বিশ্বাস করি, ঐক্যবদ্ধ প্রবাসীরা চাইলেই পারে নিজের গ্রামের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে, যেটা পূর্বে হয়নি।
তাই আসুন, আমরা সবাই একসাথে কাজ করি—নিজেদের সামর্থ্য, মেধা ও আন্তরিকতা দিয়ে ভাইগদিয়ার জন্য কিছু করি

ভাইগদিয়া প্রবাসী কমিউনিটি

Address

Vaigdia
Satarkul

Website

Alerts

Be the first to know and let us send you an email when ভাইগদিয়া - vaigdia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category