25/10/2025
জামালপুর সদর থানা কর্তৃক ২২,০০০/-(বাইশ হাজার) পিস ই-য়া-বা ট্যাবলেটসহ ০২ মাদক কারবারি গ্রেফতার
𝐌𝐞𝐝𝐢𝐚 𝐂𝐞𝐥𝐥, 𝐃𝐢𝐬𝐭𝐫𝐢𝐜𝐭 𝐏𝐨𝐥𝐢𝐜𝐞 𝐉𝐚𝐦𝐚𝐥𝐩𝐮𝐫.
[𝟐𝟒 𝐎𝐜𝐭𝐨𝐛𝐞𝐫 𝟐𝟎𝟐𝟓]
স্বামী-স্ত্রী মিলে করতেন মাদকের কারবার
গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, একটি বাসে যাত্রীবেশে কক্সবাজার হতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য (ই-য়া-বা ট্যাবলেট) জামালপুর আনা হচ্ছে।
উক্ত সংবাদের ভিত্তিতে জনাব মোঃ সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জামালপুর মহোদয়ের নির্দেশনায় নবনিযুক্ত অফিসার ইনচার্জ জনাব মোঃ নাজমুস সাকিব, জামালপুর সদর থানার নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়।
পরবর্তীতে উক্ত অভিযানিক দল শুক্রবার সকালে আনুমানিক ০৭:৩০ ঘটিকায় জামালপুর থানাধীন দড়িপাড়া এলাকায় মেসার্স স্নিগ্ধা মটরস এর সামনের পাকা রাস্তায় বাস থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশির সময় ০২ জন ব্যক্তিকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ২২,০০০/-(বাইশ হাজার) পিস ই-য়া-বা ট্যাবলেট উদ্ধার করা হয়। মূল্য অনুমান ৬৬,০০,০০০/- (ছেষট্টি লক্ষ টাকা)।
আটককৃত আসামিদের পরিচয়ঃ
১/ মোঃ আব্দুল মতিন (৪৭), পিতা-মৃত হাসমত আলী, স্থায়ী ঠিকানা- ডিগ্রীরচর পশ্চিমপাড়া, থানা- জামালপুর সদর।
২/ মোছাঃ শাহিদা বেগম (৩৫), পিতা-মোঃ আব্দুল সামাদ, স্বামী-মোঃ আব্দুল মতিন, স্থায়ী ঠিকানা- গ্রামঃ নুরুন্দি (ডিগ্রীরচর), থানাঃ জামালপুর সদর।