09/04/2023
১.ডাক্তার ভালো তাই বাচ্চা বেঁচে গেল এই মন্তব্য শির্ক,, মাঝি ভালো তাই নৌকা ডুবলো না এই মন্তব্য শির্ক,, ড্রাইভার ভালো তাই গাড়ি এক্সিডেন্ট হলো না এই মন্তব্য শির্ক।
২.জমজ(জোড়া) কলা খেলে জমজ বাচ্চা হবে এই ধারণা শির্ক।
৩.যেকোনো মাদুলি, তাবিজ, তামার আংটি, তামার বালা,অষ্টধাতুর আংটি, মাজার থেকে আনা সুতা ব্যবহার করা শির্ক।
৪.কবর কে সম্মান করলে শির্ক হয়, কবরে কিছু মানত করলে শির্ক হয়, কবরে সিজদাহ্ করলে শির্ক হয়।
৫.কোনো ছবি বা মুর্তিকে সম্মান করলে শির্ক হয়।
৬.শুভ অশুভ লক্ষণকে বিশ্বাস করলে শির্ক হয়।
৭.আল্লাহ ব্যতীত অন্য কারও নামে কসম করলে শির্ক হয়,,,!! যেমন :-ছেলের মাথায় হাত রেখে কসম করলে শির্ক হয়, মায়ের নামে কসম করলে শির্ক হয়, কোরআনে হাত রেখে কসম করলে শির্ক হয় ইত্যাদি ইত্যাদি।
৮.আল্লাহর কোনো আকার নেই, আল্লাহ নিরাকার, এটা ভ্রান্ত আকিদা এইরকম আকিদা মনে পোষণ করা যাবে না,, এইরকম আকিদা শিরকের আকিদা।
৯.হাতের রাশিফল দেখে ভাগ্য গণনা করা শির্ক,, টিয়াপাখি দিয়ে ভাগ্য গণনা করা শির্ক, জ্যেতিষির কাছে থেকে ভবিষ্যৎ সম্পর্কে কিছু জ্ঞিগাশা করা শির্ক।
১০.বিধর্মী বা বিজাতীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংগ্রহন করলে শির্ক হয়।যেমনঃ- হিন্দুদের পূজা দেখতে যাওয়া,,বড়দিন পালন করা ইত্যাদি।
এছাড়াও আরও অসংখ্য শির্ক আমাদের সমাজে প্রচলিত রয়েছে।
❌সাবধান❌
সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা শির্ক অতীতের নেকিকে নষ্ট করে,, শির্ক আল্লাহর মান-মর্যাদাকে ছোট করে। দেখেছেন শির্ক কতো বড় অপরাধ।
আপনি শির্ক করেছেন আপনার দেহে প্রাণ আছে, দ্রুত তওবা করে ফিরে আসুন। শির্ক করে বিনা তাওবায় মৃত্যুবরণ করলে চিরস্থায়ী জাহান্নামী হতে হবে।
অতএব সাবধান থাকুন,,,, আল্লাহ আমাদের সবাইকে শির্ক থেকে বেচে থাকার তৌফিক দান করুক। (আমিন)