28/01/2019
৩বছর আগে আজ এই দিনে বিদায় নিয়েছি।সবাই কোথায় যেনহারিয়ে গেল। হারিয়ে গেল জীবনের অন্যতম সময়গুলো।আবার ফিরে পাবার ইচ্ছা, কিন্তু সবকিছুতো আর ইচ্ছে দিয়ে হয়না। একদিন কাঁদতে কাঁদতে স্কুলে এসেছিলাম আর একদিনকাঁদতে কাঁদতে স্কুল ত্যাগ করেছি।মিস করি সেই মুহূর্তগুলো। যা হৃদয় আকাশে আজও উড়ছে ডানামেলে।মাঝে মাঝে ভাবি, আজও আছে কি বেঞ্চে লিখা কথাগুলি।স্কেল দিয়ে কাটা বেঞ্চগুলো আজও আছে নাকি নতুন বেঞ্চপ্রতিস্থাপন করা হয়েছে।আজও কানে ভাসে স্যারের মুখে মুখে বলা কথাগুলো। মনে হয়কদিন হল স্কুলের গন্ডি পার করছি। কিন্তু না, কেটে গেছেঅনেক বছর।হয়তো মুহূর্তগুলো অতীতকিন্তু স্মৃতিগুলো আজওটাটকা। স্কুলজীবনে হয়ত আমরা সেরা সময়টা পার করেছি। খুবভালবাসি এবং মিস করি প্রাণের বিদ্যাপীটকে।এক কথায় স্কুল লাইফ মানে, হাজারো স্মৃতির একটি গল্প।