22/10/2026
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আগুন লাগার পর সর্বশেষ আপডেট:
আনুমানিক সকাল ৭টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন বিল্ডিং এর নিচতালায় প্রশাসনিক ব্লকের ঢোকার ডান পাশে ইলেকট্রিক বোর্ডে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়
সৃষ্টি হয় প্রচন্ড ধোয়া এবং যেহেতু এটি সিড়ি এবং লিফট যেখানে শেষ হয়েছে সেই জায়গাতেই
এজন্য সবাই আতংকিত হয়ে একসাথে বের হওয়ার চেষ্টা করে
ধোয়ায় নিচতালায় কিছু দেখা যাচ্ছিলো না
অনেকেই অন্ধকারে পিলারের সাথে ধাক্কা খায়
কয়েকজন হতাহত হলেও কেউ মারা যায়নি
প্রায় ৩০মিনিট পুরো হাসপাতালের ইলেক্ট্রিসিটি বন্ধ ছিলো
বর্তমানে সকল চিকিৎসা কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে
তাই বিভ্রান্ত নাহয়ে অসুস্থ রোগীদের মেডিকেলে নিয়ে আসুন
সেবা নিন, সুস্থ থাকুন, শেয়ার করে অন্যদের জানিয়ে দিন
(ছবির সময় বিকাল ৩টা, ২২/১০/২৬)
ডা: সাব্বির আহমেদ
রেসিডেন্ট চিকিৎসক, নিউরোসার্জারি
রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল।