ESDO- RMTP- High Value Fruits & Crops

ESDO- RMTP- High Value Fruits & Crops ESDO-RMTP -High Value Fruits-Crops Species Extension & Marketing, Panchagarh

22/09/2023

সারাবছর ফল দেয় এমন একটি ফল হলো পামেলো। এটি আমাদের দেশের জাম্বুরা বা বাতাবিলেবু থেকে প্রায় দুইগুন বড়। থাইল্যান্ডে সাধারণত দুই ধরনের পামেলো আছে, একটা ভিতরে সাদা অন্যটা কমলা লাল। বেশ বড় আকৃতির এই ফলটি অনেক সফট, জুসি ও সুস্বাধু। মিষ্টতা অসাধারণ। লাল পামেলোর জাতের নাম Thong Di আর সাদা পামেলোর জাতগুলো হলো Khao Namphung, Khao Yai, Khao Pan. সারাবছর পাওয়া গেলেও অক্টোবর থেকে ডিসেম্বর পিক সিজন। পামেলো একটি লাভজনক ক্যাশ ক্রপ। কম যত্ন আত্তি লাগে। রোগ বালাই কম। ফলের সেল্ফ লাইফ বেশী। পামেলোর সাথে মৌমাছি চাষ দু'টি ফসলের জন্যই লাভজনক।

22/09/2023

স্বল্প সময়ের বাংলাদেশের সবচেয়ে লাভজনক চাষ- ধনিয়া পাতা- যা মাত্র ৩০-৩৫ দিনেই হার্ভেস্ট করা যায়। সেপ্টেম্বরের মাঝামাঝি এই সময়ে বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি পাইকেরি। তবে সময়ে সময়ে তা ২০ টাকা কেজিও হতে পারে তাই এটাকে লটারি ফসল বা চান্স ক্রপও বলা যায়।
এই ধনিয়া পাতা কৃষকেরা অদ্ভুত কিন্তু দারুণ এক পদ্ধতিতে ঢাকা , চট্টগ্রামের পাইকেরি বাজারে পাঠায়। স্তরে স্তরে বরফ সাজিয়ে বস্তা বন্দি করে ট্রান্সপোর্টে দেয় যেন পাতাগুলো একদম ফ্রেস থাকে।
ধনিয়াপাতা পাঠানোর জন্য কয়েকটি স্পটে গড়ে উঠেছে বরফ কল। উচ্চমূল্য এই ফসলের চাষ সম্প্রসারণে স্থানীয় কৃষি অফিস গুলো থেকে পরামর্শ ও প্রদর্শনীও দেয়া হচ্ছে।

ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন ( ইএসডিও) কর্তৃক বাস্তবায়িত  আরএমটিপি'র- উচ্চ মূল্যের ফল ফসলের জাত সম্প্রসারণ ও বাজ...
12/09/2023

ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন ( ইএসডিও) কর্তৃক বাস্তবায়িত আরএমটিপি'র- উচ্চ মূল্যের ফল ফসলের জাত সম্প্রসারণ ও বাজারজাতকরণ উপ প্রকল্পের আওতায় সদর ও তেঁতুলিয়া উপজেলায় উচ্চমূল্যের ফলের চারা কফি-১৪০০ পিস, লংগান- ৪৮৫ পিস এবং সিডলেস লিচু- ৪০০ পিস বিতরণ করা হয় । এর সাথে আটজন উদ্যোক্তার মাঝে আধুনিক মেশিনারিজ (মিনি পাওয়ার টিলার, পেট্রোল চালিত ওয়াটার পাম্প, কাটার মেশিন) ক্রয়ে আর্থিক অনুদান প্রদান করা হয়। এর সাথে ট্রাইকো-কম্পোস্ট উৎপাদনের জন্য ৩‌ জন উদ্যোক্তার মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোঃ ফজলে রাব্বি, উপজেলা নির্বাহী কর্মকর্তা, তেঁতুলিয়া, পঞ্চগড়, জনাব মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি অফিসার, তেঁতুলিয়া , পঞ্চগড়, জনাব মোঃ আলাউদ্দিন আহমেদ, উপ-ব্যবস্থাপক (কার্যক্রম), পিকেএসএফ, জনাব মোঃ: আইনুল হক, হেড অফ ইনক্লুসিভ মাইক্রোফিনান্স, ইএসডিও, প্রধান কার্যালয়, জনাব মোঃ আরিফুল ইসলাম, জোনাল ম্যানেজার ( এমএফ), পঞ্চগড় জোন, কল্যাণ মহান্ত, প্রকল্প ব্যবস্থাপক, ইএসডিও-আরএমটিপি প্রকল্প, জনাব মো: আশরাফুল আলম, সভাপতি, তেঁতুলিয়া প্রেসক্লাব এবং সম্মানিত কৃষক- কৃষাণীরা।

অদ্য ১১.০৯.২০২৩ ইং তারিখে ইএসডিও কর্তৃক বাস্তবায়িত আরএমটিপি'র- 'উচ্চ মূল্যের ফল ফসলের জাত সম্প্রসারণ ও বাজারজাতকরণ' প্র...
11/09/2023

অদ্য ১১.০৯.২০২৩ ইং তারিখে ইএসডিও কর্তৃক বাস্তবায়িত আরএমটিপি'র- 'উচ্চ মূল্যের ফল ফসলের জাত সম্প্রসারণ ও বাজারজাতকরণ' প্রকল্পের আওতাভুক্ত কফি-১৪০০ পিস, লংগান-৪৮৫ পিস এবং বীজবিহীন লিচু-৩৬৬ পিস ২য় ধাপের চারা জিসান কর্পোরেশন থেকে পাওয়া গেছে। আগামীকাল থেকে পঞ্চগড় সদর ও তেতুলিয়া উপজেলার উপকারীভোগীদের মাঝে এসব চারা বিতরণ করা হবে।

পঞ্চগড় জেলা 'বৃক্ষ মেলা ২০২৩'           ইএসডিও-আরএমটিপি'র উচ্চমূল্যের ফল ফসলের জাত সম্প্রসারণ ও বাজারজাতকরণ প্রকল্পের স...
09/09/2023

পঞ্চগড় জেলা 'বৃক্ষ মেলা ২০২৩' ইএসডিও-আরএমটিপি'র উচ্চমূল্যের ফল ফসলের জাত সম্প্রসারণ ও বাজারজাতকরণ প্রকল্পের সহযোগিতায় মেলাতে অংশগ্রহণ করেছেন সাইফুল প্রযুক্তি নার্সারি। এখানে প্রচলিত- অপ্রচলিত বিভিন্ন ধরনের গাছের সাথে পরিচয় হওয়ায় ক্রেতারা সুলভ মূল্যে উচ্চমূল্যের ফল, মসলা ও ফুলের চারা সংগ্রহ করতেছেন। বিভিন্ন জায়গার ক্রেতারা চারা সংগ্রহ করার ফলে নার্সারীর সুনাম অর্জন হচ্ছে, পাশাপাশি বৃক্ষরোপণ অভিযানেও ভূমিকা রাখতেছে।

ইএসডিও-আরএমটিপি'র 'উচ্চমূল্যের ফল ফসলের জাত সম্প্রসারণ ও বাজারজাতকরণ' প্রকল্পের আওতায় আধুনিক কৃষি মেশিনারিজ ক্রয়ের লক্...
09/09/2023

ইএসডিও-আরএমটিপি'র 'উচ্চমূল্যের ফল ফসলের জাত সম্প্রসারণ ও বাজারজাতকরণ' প্রকল্পের আওতায় আধুনিক কৃষি মেশিনারিজ ক্রয়ের লক্ষ্যে কয়েকজন উদ্যোক্তাকে রংপুরের কৃষি বাজারে নিয়ে যাওয়া হয় এবং সরেজমিনে মেশিনারিজ সম্পর্কে কৃষি বাজারের কর্মকর্তা বিশদভাবে আলোচনা করেন।

তেঁতুলিয়া উপজেলায় প্রধান পাড়া এবং ইসলামপুর গ্রামে দিন দিন জনপ্রিয় হচ্ছে থাই বানানা আম চাষ। ছোট ছোট আম  গাছে শোভা পাচ...
24/06/2023

তেঁতুলিয়া উপজেলায় প্রধান পাড়া এবং ইসলামপুর গ্রামে দিন দিন জনপ্রিয় হচ্ছে থাই বানানা আম চাষ। ছোট ছোট আম গাছে শোভা পাচ্ছে বানানা আম। চা বাগানের সাথে ও চা বাগান ছাড়াও এই আমের চাষ বৃদ্ধি পাচ্ছে। ইএসডিও-আরএমটিপি প্রকল্প হতে আম চাষীদের শুরু থেকে সার্বিক টেকনিক্যাল পরামর্শ প্রদান করে আসছে। যার ফলশ্রুতিতে ব্যাপক পরিমাণ ফলন এবং আম চাষীরা আর্থিকভাবে লাভবান হবেন আশা করা হচ্ছে।

ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন ( ইএসডিও)  কর্তৃক বাস্তবায়িত আরএমটিপি'র 'উচ্চ মূল্যের ফল ফসলের জাত সম্প্রসারণ ও বাজ...
21/06/2023

ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন ( ইএসডিও) কর্তৃক বাস্তবায়িত আরএমটিপি'র 'উচ্চ মূল্যের ফল ফসলের জাত সম্প্রসারণ ও বাজারজাতকরণ' প্রকল্পের আওতায় তেঁতুলিয়ার শালবাহানে কৃষকদের ফাইটার/পাওয়ার স্প্রে মেশিন দিয়ে ফল বাগানে স্প্রে করে সফলতার উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়। উক্ত মাঠ দিবসে ফাইটার/পাওয়ার স্প্রে মেশিন এর উপকারিতা সম্বন্ধে কৃষকদের ধারণা প্রদান করা হয় এবং এগুলোর ব্যবহার সরেজমিনে দেখানো হয়। মাঠ দিবসে প্রকল্প ব্যবস্থাপক, শাখা ব্যবস্থাপক, এভিসিএফ উপস্থিত ছিলেন।

ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়িত আরএমটিপি'র 'উচ্চ মূল্যের ফল ফসলের জাত সম্প্রসারণ ও বাজার...
20/06/2023

ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়িত আরএমটিপি'র 'উচ্চ মূল্যের ফল ফসলের জাত সম্প্রসারণ ও বাজারজাতকরণ' প্রকল্পের আওতায় তেঁতুলিয়ার প্রধান পাড়া গ্রামে আমে ফ্রুট ব্যাগ ব্যবহার করে নিরাপদ উপায়ে আম উৎপাদন করে বাজারজাতকরণ সফলতার উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়। আমে ফ্রুট ব্যাগ ব্যবহার করলে রোগ মুক্ত, পোকা মুক্ত, আকর্ষণীয় রং, স্থায়িত্ব বৃদ্ধিসহ গুণগতমান বজায় রাখতে এবং জৈব পদ্ধতি ব্যবহার করে বাজারজাত করলে বেশি দামে বিক্রি করে লাভবান হওয়ার পরামর্শ প্রদান করা হয়।

Address

Dangapara
Rangpur
5030

Telephone

+8801719164966

Website

Alerts

Be the first to know and let us send you an email when ESDO- RMTP- High Value Fruits & Crops posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category