Joy Chakma Photography

Joy Chakma Photography I'm Joy Chakma. Currently am living in Rangamati . As a part of my hobby i am a photographer.

14/04/2026

বয়স্কদের স্নান করানো আমাদের একটা প্রাচীনতম ঐতিহ্য।

২০২৩ সালে প্রথমবার বাংলা নববর্ষে গ্রামে গ্রামে ঘুরে বয়স্কদের স্নান করিয়ে আশির্বাদ নেওয়া। সে পর আর সুযোগ হয়ে উঠেনি।

Happy full bizu 🌸আমার একমাত্র ভাইজি আয়ুশ্রী 🥰Photographer  : Joy Chakma
12/04/2026

Happy full bizu 🌸
আমার একমাত্র ভাইজি আয়ুশ্রী 🥰
Photographer : Joy Chakma

11/04/2026

রাংগামাটির নুতুন চ্যাম্পিয়ন দিপু বলি ২০২৬

রাংগামাটির চ্যাম্পিয়ন দিপু বলি ২০২৬photographer : Joy Chakma
11/04/2026

রাংগামাটির চ্যাম্পিয়ন দিপু বলি ২০২৬

photographer : Joy Chakma

11/04/2026

বিঝুর হোচপানা নিয়ে আজ বাল্লে বাপ দাদুর বাড়িতে.....
অবশেষে বাল্লেবাপ দাদুর সাথে দেখা— দীর্ঘ পথের ক্লান্তি যেন এক মুহূর্তেই মিলিয়ে গেল।
দাদুর সেই প্রাণবন্ত হাসি, মনে হলো সব কষ্টের সবচেয়ে সুন্দর প্রাপ্তি। এই হাসির মাঝেই যেন লুকিয়ে থাকে বিঝুর আসল আনন্দ, ভালোবাসার সবচেয়ে নির্মল রূপ।

বিঝুর হোচপানা ছড়িয়ে পড়ুক সবার মাঝে।
হ্যাপি বিঝু 🌸🌸

11/04/2026

১১.০৪.২০২৪ সালে প্রথম দেখা বাল্লে বাপ,দাদুর সাথে...

আজ দুপুরের ক্লান্ত রোদ মাথায় নিয়ে ছুটে চলেছি  বাল্লে বাপ দাদুর বাড়ির দিকে, হাতে বিঝুর বাজার, মনে একরাশ ভালোবাসা।পথ যতই ক...
11/04/2026

আজ দুপুরের ক্লান্ত রোদ মাথায় নিয়ে ছুটে চলেছি বাল্লে বাপ দাদুর বাড়ির দিকে, হাতে বিঝুর বাজার, মনে একরাশ ভালোবাসা।

পথ যতই কঠিন হোক, এই ছোট্ট যাত্রার মাঝেই যেন লুকিয়ে থাকে উৎসবের আসল আনন্দ— মানুষের কাছে পৌঁছে যাওয়ার সুখ, বিঝুর আনন্দ, বিঝুর ভালোবাসা

10/04/2026

2026 best moments.❤️
Thank you so much everyone Without you it wouldn’t have been possible.. Together we can make it possible🙏

Happy bizu 🌸

ওরা যমজ দুই ভাই—রুবেল আর জুয়েল।মোনঘরে  ক্লাস ফাইভে পড়ে তারা। স্কুল বন্ধ হয়েছে, কালই বাসায় ফিরে যাবে বিঝুর আনন্দ নিয়ে । ব...
09/04/2026

ওরা যমজ দুই ভাই—রুবেল আর জুয়েল।
মোনঘরে ক্লাস ফাইভে পড়ে তারা। স্কুল বন্ধ হয়েছে, কালই বাসায় ফিরে যাবে বিঝুর আনন্দ নিয়ে । বাবা নেই তাদের… তবুও জীবনের সাথে লড়াই করে এগিয়ে যাচ্ছে ছোট্ট দুটি প্রাণ।

আজ মোনঘরে গিয়ে হঠাৎই দেখা হয়ে গেল তাদের সাথে।
মনে একরাশ মায়া আর ভালোবাসা নিয়ে, আজ তাদের জন্য সামান্য বিঝুর হোচপানা—একটু হাসি ফোটানোর ছোট্ট চেষ্টা।
হয়তো খুব বড় কিছু নয়.....।
দুই ভাইকে এক হাজার টাকা দিয়েছি। প্রথম বার নাকি এক হাজার টাকা পেয়েছে.... পেয়েই তো অনেক খুশি.... তারা 😊

09/04/2026

০৯/০৪/২০২৫

09/04/2026

অনেক দিন পর আবার গ্রামের বাড়িতে আমার জন্মস্থানে এলাম। এই ছোট্ট ঘরটাকে ঘিরে আছে অসংখ্য স্মৃতি—দাদা-দাদীর স্মৃতি, বাবা-মায়ের স্মৃতি, আর আমার ছোটবেলার হাসি-কান্না, ঘুরে বেড়ানো ।

এই ঘরের প্রতিটি দেয়াল যেন এখনো আমার শৈশবকে ধরে রেখেছে, প্রতিটি কোণায় লুকিয়ে আছে ভালোবাসা, মায়া আর হারিয়ে যাওয়া দিনের গল্প।
দাদা-দাদীর স্মৃতি স্তম্ভ, মা-বাবার স্মৃতির স্তম্ভ...

সময় বদলে গেছে, মানুষ বদলে গেছে, কিন্তু জন্মস্থানের এই টান, এই স্মৃতি—কখনো বদলায় না। 🤍

07/04/2026

০৭.০৪.২০২৬
প্রতি বছর বিঝু এলেই আজুকে দেখতে যাওয়া যেন আমার একটা অভ্যাস হয়ে গেছে। সেই ভালোবাসা আর টান থেকেই আজও অফিস শেষে বিকেলে আজুর কাছে গিয়েছিলাম—বিঝুর হোচপানা দিতে।
কিন্তু গিয়ে দেখি, আজুর ছোট্ট ঘরটি আগের চেয়ে অনেকটাই ভেঙে গেছে। সামনে বর্ষার দিন, এমন অবস্থায় ওনার কষ্টটা যেন আরও বেশি অনুভব করলাম।
তাই সিদ্ধান্ত নিয়েছি, খুব শীঘ্রই আজুর বাড়িটি মেরামতের ব্যবস্থা করবো....

Address

Rangamati, Chittagong
Rangamati

Website

Alerts

Be the first to know and let us send you an email when Joy Chakma Photography posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Joy Chakma Photography:

Share

Category