07/02/2024
জীবনে খারাপ সময় আসবে। বিখ্যাতরা বলেন, খারাপ আছে বলেই ভালোর এত কদর। খারাপ সময়ের প্রয়োজন আছেই। ভালোর মর্ম বুঝতে হলেও খারাপ আবশ্যক।
বার্সেলোনার সেই সময়টা এসে পড়েছে। সময় এখন ব্যর্থতার, আহত হওয়ার।
একটা দল দিনের পর দিন ভুগছে। প্রতি ম্যাচে হতাশ করছে। আপনি কষ্ট পাচ্ছেন। রাগে, আফসোসে জ্বলছেন। কিন্তু ঠিকই পরের দিন আবার খেলা দেখতে বসছেন। কেন বসছেন? যে দলটা প্রতিনিয়ত বাজে খেলে যাচ্ছে। আপনি জানেন আজকাল ওরা ছোটো-ছোটো দলগুলোর সাথেই পেরে ওঠে না। তবু আপনি মনের ভাঁজে একটু আশা নিয়ে পরের ম্যাচটা দেখতে বসেন! চিন্তা করেন এই বুঝি জিতে গেলাম। কেনো করেন?
এসবের কারণ কি শুধু আপনি একজন বার্সা ফ্যান? নাহ। আপনি র্যান্ডম কোনো বার্সা ফ্যান না। আপনি বার্সেলোনাকে ভালোবাসেন। খেলা শেষে যতই গালি দেন, বার্সেলোনার জন্য আপনার মনে ভালোবাসার পরিমাণ একটুও কমে না। কমবে না।
কারণ আপনি দেখেছেন বার্সেলোনার অতীত। অতীতের আধিপত্য দেখেছেন। মেসিকে দেখেছেন, জাভি, ইনিয়েস্তা, পুয়োলকে দেখেছেন। বিশ্বসেরা বার্সার ইতিহাস দেখেছেন। আপনি নিশ্চিতভাবে জানেন বার্সেলোনা এমন ছিলো না, এমন থাকবে না। মেসি আপনার ভালোবাসা হলে বার্সা ছিলো আবেগ, ইমোশন
।
আপনি ভালো সময়ের সাক্ষী হয়েছেন, তাই এখন খারাপ সময়েরও সাক্ষী হবেন। আপনি অকৃতজ্ঞ নন। আপনি বার্সার সাথে জড়িয়ে গিয়েছেন পুরোটা।
শুরুতে একটা কথা ভুল বলেছি। এই সময়টা পুরোপুরি ব্যর্থতার নয়। এ সময়টা ধৈর্যধারণের। এবং আপনি ধরবেন।
,