21/03/2024
ভিডিওটিতে যে ক্যান্সার আক্রান্ত অসুস্থ যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন তার নাম মেহেদি হাসান, বয়স ২৮ বছর। মেহেদির বয়স যখন মাত্র দুই বছর তখন তার বাবা (হাবিবুর রহমান) মুত্যু বরণ করেন। স্বামীর মৃত্যুতে মেহেদির মা(মানসুরা বেগম) মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। এমন অবস্থায় মানসিক অসুস্থ মেহেদির মা এবং মেহেদি তার নানার বাড়িতে আশ্রয় নেই। এরপর মেহেদি তার নানা-নানীর কাছে বড় হয়। মেহেদি যখন প্রথম শ্রেণীর ছাত্র তখন মেহেদির মা বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। অনেক খোজাখুজি করেও আজ প্রায় ২২টি বছর চলমান মেহেদির মা কে খুঁজে পাওয়া যায় নি।
সেই ছোট্ট বয়সে এতিম হয়ে পড়া মেহেদী গ্রামেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শেষ করে রাজশাহী নিউ গভ: ডিগ্রী কলেজ এ রাষ্ট্রবিজ্ঞান বিভাগে এ ভর্তি হয়। ভর্তির কিছুদিন পরে মেহেদির পরিবার এর আয়ের একমাত্র অবলম্বন তার নানা মারা যায়। খুব কষ্ট এবং অসহায়ত্বের মধ্যে দিয়ে স্নাতক সম্মান পাশ করেলেও পরবর্তীতে আর পড়ালেখা এবং পরিবার এর ভরণপোষণ চালানোর মতো কোনো পরিবেশ তার ছিল না।
এমতাবস্থায় পড়ালেখার খরচ সহ বাড়িতে বৃদ্ধ নানীর জীবিকা নির্বাহের জন্য মেহেদি রাজশাহীতে অবস্থিত টিম ফার্মাসিটিক্যালস লিমিটেড এ সিকিউরিটি গার্ড হিসেবে যোগদান করে এবং রাজশাহী কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর শেষ করে ২০১৯-২০ শিক্ষাবর্ষে।
বড় দুঃখের বিষয় হচ্ছে এই যে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে মেহেদি দন্ত ক্যান্সারে আক্রান্ত হয়। মেহেদির আর্থিক অসচ্ছ্বলতার কারনে জায়গা-জমি বিক্রি করে চিকিৎসার খরচবহন করে। তবে অর্থ চাহিদার পরিমাণ এতটাই বেশি ছিলো যে সেই পরিমাণ অর্থ মেহেদির কাছে ছিল না। এমন অবস্থায় কোন কিছু বুঝে উঠতে না পেরে মেহেদি তার বন্ধুদের শরণাপন্ন হয় সাহায্যের আশায়। তার বন্ধুগণ এবং এলাকার জনগণ এর সাহায্য সহযোগিতায় তার ক্যান্সারের চিকিৎসা শুরু করে প্রথম পর্যায়ের চিকিৎসার সমাপ্তি ঘটে। প্রথম পর্যায়ে বেশ কিছুটা আরোগ্য লাভ করলেও বর্তমানে তার দ্বিতীয় পর্যায়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অনকোলজি বিভাগে ৩৩ নং ওয়ার্ড এ মেহেদির কেমোথেরাপি চলমান রয়েছে। এমতাবস্থায় মেহেদির পক্ষে নিজের অসুস্থতার খরচ চালানো আর সম্ভব হচ্ছে না.....
আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আর্থিক ভাবে আপনারা যে যতোটুকু পারেন মেহেদিকে বাঁচাতে এগিয়ে আসুন। আমাদের কাছে তার চিকিৎসা করার মতো কোনো অর্থ আর অবশিষ্ট নাই, এই অবস্থায় আপনাদের সাহায্যকৃত অর্থ খুব অল্প পরিমাণ হলেও সবাই যদি সাহায্য করতে এগিয়ে আসেন তাহলে হয়তো মেহেদির জীবনটা বেঁচে যাবে।
মোবাইল নাম্বারঃ ০১৭৬০৯০৪৭৩৬
অজগড়া, বাঙ্গাবাড়ি (৬৩২০), গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী
সাহায্যকৃত অর্থ পাঠাতে পারেন নিচের দেওয়া নাম্বার গুলোতে
সার্বিক তত্ত্বাবধানেঃ আব্দুস সবুর
রকেট: ০১৭৭৬৮৮০৭৭৯ -৭
বিকাশ/নগদ: ০১৯২০৫০৭৩১১
ব্যাংক একাউন্ট নাম্বার: ৩৮৪৭
(ইসলামী ব্যাংক, রাজশাহী শাখা)