14/05/2023
ভরতখালীর ভর্তা সমাহার।
খোঁজটা পেয়েছিলাম আগের দিন সন্ধ্যায় ভরতখালীতে একটু ভালো চায়ের সন্ধান করতে গিয়ে। হাট ভরতখালী গাইবান্ধা জিলার সাঘাটা উপজিলার প্রত্যন্ত একটি গ্রামের শতাব্দী প্রাচীন হাট। সপ্তাহে ২ দিন সেখানে হাট বসে। দূরদূরান্ত থেকে মানুষ আসে গবাদিপশু কেনাবেচা করতে। জানা গেলো সেখানে আব্দুল মজিদের হোটেলে প্রায় ৪০/৫০ পদের ভর্তা, দেশি মুরগি, হাঁস ও গরুর মাংস পাওয়া যায়। খেতেও বেশ সুস্বাদু। পরদিন কাজের প্রথমাংশ শেষ করতে করতে দুপুর খানিকটা গড়িয়ে গেলো। তড়িঘড়ি করে রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। গ্রামের ধূলি ও বালুময় ৭/৮ কিঃমিঃ পথ পাড়ি দিয়ে অবশেষে পৌঁছানো গেলো সেই কাঙ্খিত হোটেলে। এত এত সুস্বাদু ভর্তা, দেশি মুরগি ও হাঁসের মাংসের লোভ কি আর সামলানো যায়। খাবারের দাম ও খুব একটা বেশি নয়। ভরতখালীর মতো অজ পাড়াগাঁয়ে এত পদের বাহারী স্বাদের খাবারের হোটেল সত্যিই বিস্মিত করেছিল আমাদের।
ছবি@ সাঘাটা, গাইবান্ধা, মার্চ ২০২৩