Beauty Of The Nature-ARK

Beauty Of The Nature-ARK Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Beauty Of The Nature-ARK, Camera/Photo, Rajshahi.

24/11/2024
একটি পরন্তু গোধূলি বিকেল
04/03/2018

একটি পরন্তু গোধূলি বিকেল

বারবার আশাহত-------------------------হতে হতে আমি ক্লান্ত।সীমাহীনআঁধারে তলিয়ে যাচ্ছে আমারভবিষ্যৎ।দেয়ালে পিঠ ঠেকে গেছে,স...
07/12/2014

বারবার আশাহত
-------------------------
হতে হতে আমি ক্লান্ত।
সীমাহীন
আঁধারে তলিয়ে যাচ্ছে আমার
ভবিষ্যৎ।
দেয়ালে পিঠ ঠেকে গেছে,
সামনে পেছনে কোন পথ নেই আর।
প্রগাঢ় অন্ধকারে ডুবে যাচ্ছি যেন।
এ জীবনে তুমি ছাড়া
কোন প্রত্যাশাই নেই আর,
এটুকুই ভরসা মাত্র।
তোমার হাত ধরেই আমি—
আলোর পথে পা বাড়াবো।
প্রতিদিন এই প্রত্যাশা নিয়েই
নিদ্রা যাই,
মধ্যরাতে আতংকিত
জেগে উঠে দেখি,
এক অপরিচিত ভয় আমাকে—
গ্রাস করে চলছে ক্রমাগত।
আমার দিকে এগিয়ে আসছে,
এক অসম অন্ধকার।
ভেতরটা শূন্য মনে হয় যেন,
ভীষন অস্থির লাগে—
বাইরের অন্ধকার দূর
করতে আলো জ্বেলে দেই।
কিন্তু ভেতরে যে অন্ধকারের অস্থির
চলাচল
তা কি দিয়ে দূর করবো?
অবহেলায় দলিত-মথিত হচ্ছি অবিরত।
পুরনো আসবারপত্রের মতই,
পড়ে আছি ঘরের কোনে।
কোটি কোটি মানুষের মধ্যে
আমি যেন ভুল মানুষ।
আমাকে যেন বয়কোট
করা হয়েছে সমাজ থেকে।
বিছানায় নিশ্চুপ বসে থাকি—
এই বিশাল আকাশের
নিচে বেচেঁ আছি,
ছারপোকা হয়ে।
কোথায় যেন এক অদৃশ্য ষড়যন্ত্র চলছে
আমার স্বপ্নগুলোর বিরুদ্ধে।
এভাবেই প্রতিদিন স্বপ্নভঙ্গের
ক্লান্তি নিয়ে
ঘুমিয়ে পড়ি....
আবার,
ঘুম থেকে জেগে উঠে নিজেকে
আবিস্কার করি .....
একই রকম অবিকল।।

07/12/2014

Address

Rajshahi
6000,6100, 6203

Website

Alerts

Be the first to know and let us send you an email when Beauty Of The Nature-ARK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category