Karishma Amin

Karishma Amin I'm just myself. That's the best way to put it.

11/03/2026
❤️❤️❤️
01/03/2026

❤️❤️❤️

18/02/2026

❤️❤️❤️

❤️❤️❤️
16/01/2026

❤️❤️❤️

আইনের পড়াশোনা থেকে ব্র্যান্ড প্রোমোশন—উদ্যোক্তা ও ফটোগ্রাফার কারিশমা আমিনের অনুপ্রেরণামূলক পথচলা

নিজস্ব প্রতিবেদক, দেশ দর্পণ নিউজ

ছয় বছর আগে প্রোমোশনের কাজ দিয়ে যাত্রা শুরু করেছিলেন কারিশমা আমিন। আইনে পড়াশোনা করলেও সময়ের সঙ্গে নিজেকে গড়ে তুলেছেন একজন সফল ব্র্যান্ড প্রোমোটর হিসেবে। বর্তমানে তিনি প্রোমোশন, ফটোগ্রাফি ও উদ্যোক্তা—এই তিনটি পরিচয়েই সমানভাবে সক্রিয়।

কারিশমা আমিন একজন প্রফেশনাল ফটোগ্রাফার। বিভিন্ন ব্র্যান্ড ও ইভেন্টের ফটোগ্রাফির পাশাপাশি তিনি নিয়মিত প্রোমোশনাল কাজ করে থাকেন। দেশের স্বনামধন্য ব্র্যান্ড বিশ্বরঙের মতো প্রতিষ্ঠানের লাইভ প্রোমোশনেও তিনি এখনো কাজ করে যাচ্ছেন, যা তার পেশাগত গ্রহণযোগ্যতারই প্রমাণ।

পাশাপাশি কারিশমা গড়ে তুলেছেন নিজের একটি ছোট কিন্তু ব্যতিক্রমধর্মী ব্যবসা। তার ব্যবসার কোর প্রোডাক্টের মধ্যে রয়েছে গরুর মাংসের আচার, বিফ তেহারি ও ফুচকা। বিশেষ করে ফুচকার ক্ষেত্রে রয়েছে ভিন্নতা—তেঁতুলের টকের সঙ্গে পেয়ারার টকসহ নানা স্বাদের টক, যা বর্তমানে পুরো বাংলাদেশে শুধুমাত্র তাদের কাছেই পাওয়া যায় বলে তিনি দাবি করেন।

কারিশমার আরেকটি উল্লেখযোগ্য দিক হলো সামাজিক দায়বদ্ধতা। তিনি নতুন উদ্যোক্তাদের পাশে দাঁড়াতে বিশ্বাস করেন। সেই কারণে অনেক নতুন উদ্যোক্তাকে তিনি বিনামূল্যেও প্রোমোশনের কাজ করে দেন, যাতে তারা তাদের ব্যবসা দাঁড় করানোর প্রাথমিক সহায়তা পান।

আইনের পড়াশোনা থেকে শুরু করে প্রোমোশন, ফটোগ্রাফি ও উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা—কারিশমা আমিনের এই বহুমাত্রিক পথচলা বর্তমান প্রজন্মের জন্য নিঃসন্দেহে অনুপ্রেরণার একটি দৃষ্টান্ত।

রাজশাহীর আই বাঁধ। ❤️গতকাল গিয়েছিলাম নদীর ধারে। এত সুন্দর ছিল আবহাওয়া যে বলার মত না। নদীতে এতই পানি, আর আকাশের কালো মেঘ ম...
22/08/2025

রাজশাহীর আই বাঁধ। ❤️
গতকাল গিয়েছিলাম নদীর ধারে। এত সুন্দর ছিল আবহাওয়া যে বলার মত না।
নদীতে এতই পানি, আর আকাশের কালো মেঘ মনে হচ্ছিল দিগন্তে মিলিত হয়েছে। 😍

📷 Amrin

লম্বা ব্রেক শেষে কাজে ফিরেছি। ❤️PR নিয়ে প্রোমোশনাল কাজ আবার করছি।ড্রেস, শাড়ি, জুয়েলারি, খাবারের পি আর নিয়ে লাইভ, ছবি এবং...
24/07/2025

লম্বা ব্রেক শেষে কাজে ফিরেছি। ❤️
PR নিয়ে প্রোমোশনাল কাজ আবার করছি।

ড্রেস, শাড়ি, জুয়েলারি, খাবারের পি আর নিয়ে লাইভ, ছবি এবং রিলস্ করছি।

বিস্তারিত জানতে ইনবক্স করুন।

Dress: Bishworang - বিশ্বরঙ
Jewellery : https://www.facebook.com/profile.php?id=61565503904862

 #পুরুষ_দাঁড়িয়ে_প্রসাব_করতে_পারে_তুুমি_পারো? কেন ভাই, নারীরা কখনোও পুরুষের সমতুল্য হতে চায়না।নারী চায় তার নিজের জায়গায় আ...
07/03/2025

#পুরুষ_দাঁড়িয়ে_প্রসাব_করতে_পারে_তুুমি_পারো?

কেন ভাই, নারীরা কখনোও পুরুষের সমতুল্য হতে চায়না।
নারী চায় তার নিজের জায়গায় আলোকিত হতে।
নারী তার নিজের পরিচয় চায়।
নারী কখনো বলেনা, আমরাও তাই চাই যা পুরুষ করে।
নারী নিজের নামে পরিচিত হতে চায়।
তাহলে কেন শুধু এই একটা উদাহরনই আসে!!
নারীরা কখনো বাবার বাসায় থাকে, কখনো স্বামীর বাসায় থাকে।
নারী নিজের একটা নিজস্ব ঠিকানা চায়।
নারী নিজেদের অধিকার চাইলেই ফেমিনিস্ট উপাধি পায়।

নারী প্রকাশ্যে সিগারেট খায় এটা যেমন আমি সার্পোট করিনা, পুরুষও প্রকাশ্যে সিগারেট খাক, এটা আমি সার্পোট করিনা।
কারন ঘৃণ্য কাজ সবার জন্যই নিষিদ্ধ।

ধর্ষন হলেই মেয়ের পোশাকের দোষ। ৭/৮ বছরের একটা মেয়ে ওড়নার কি বুঝে? এখানে তাহলে দোষ কার?
ইসলামে যেমন মেয়েদের পর্দা করার হুকুম আছে, ঠিক সেভাবে ছেলেদেরও চোখের পর্দা করার হুকুম আছে।

নারীদের কোনোকিছু দৃষ্টিকটু মনে হলে চোখ নামিয়ে চলে যান, ধর্ষন, লাঞ্চিত করা, কটু কথা বলা প্রতিবাদের হাতিয়ার হতে পারেনা।

আমি একজন চাকুরীজীবি, সাথে ফটোগ্রাফারও। আমি সংসারও করি। আমাকেও সমাজে অনেক কথা শুনতে হয় ছবি তোলার জন্য। কিন্তু, আমার স্বামী আমাকে অনেক সাপোর্ট করে।

সকল নারী নির্ভয়ে মুক্ত আকাশের নিচে দাঁড়িয়ে শান্তির নিশ্বাস নিতে চায়।

একজন নারী আপনার মা,
একজন নারী আপনার বোন,
একজন নারী আপনার বৌ,
একজন নারী আপনার মেয়ে।

নারীকে সম্মান করা একজন পুরুষের যেমন উচিৎ, তেমনভাবে একজন নারীরও উচিৎ পুরুষের কষ্টের সম্মান করা।

সবাইকে নারী দিবসের শুভেচ্ছা।

Address

Sagor Para
Rajshahi
6100

Telephone

+8801773428172

Website

Alerts

Be the first to know and let us send you an email when Karishma Amin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Karishma Amin:

Share

Category