Taqwa

Directions Contact the business

Taqwa - Never Change Yourself To Impress People...
Change Yourself To Impress . الله 🖤

আমার এক বন্ধু আছে, বেতন পায় দেড় লাখ। ওর একটা অদ্ভুত স্বভাব আছে। ও এই বয়সে নিজের জন্য খেলনা কিনে। বাচ্চাদের যত দামী খেলনা...
09/09/2026

আমার এক বন্ধু আছে, বেতন পায় দেড় লাখ। ওর একটা অদ্ভুত স্বভাব আছে। ও এই বয়সে নিজের জন্য খেলনা কিনে। বাচ্চাদের যত দামী খেলনা মার্কেটে পাওয়া যায়, সব ওর কাছে এক পিস করে আছে।

কয়দিন আগে ওর বাসায় গিয়ে দেখি, একটা ড্রোন কিনেছে, ২৫ হাজার দিয়ে। রাতের বেলা ঝিকিমিকি লাইট জ্বলে সেই ড্রোনে। আমি আর ও দুজনে মিলে মুগ্ধ দৃষ্টিতে সেই ড্রোনের দিকে তাকিয়ে রইলাম।

তাকিয়ে থাকতে থাকতে প্রশ্ন করলাম, "আর কি কি কেনা বাকি আছে তোর??"

ও ড্রোনের আলোর দিকে তাকিয়ে থেকেই অতি উৎসাহী গলায় বললো, "পিএস ফাইভ কিনবো মামা। একটা রিমোট কন্ট্রোলড প্লেনের অর্ডার দিসি কয়দিন আগে, কাস্টোমাইজড। আকাশে এমনভাবে উড়ে, দেখলে একেবারে আসল প্লেনের মত লাগে।"

আমি ওকে জিজ্ঞেস করলাম না, ওর সমস্যাটা আসলে কি! ওটা আমি অলরেডি জানি।

ছোটবেলায় ওর বাবা মা ওকে কোনোদিন কোনো খেলনা কিনে দেয় নাই। ও খেলনা কিনতে চাইলেই ওকে ধরে মারতো। এই না পাওয়ার আক্ষেপ থেকে ও কোনোদিন বের হতে পারে নাই।

দুনিয়াটা খুব অদ্ভূত একটা জায়গা। ছোটবেলার খুব ক্ষুদ্র কিছু বঞ্চনা থেকে মানুষের মনে কত বড় বড় শূন্যতার সমুদ্র তৈরী হয়।

তারপর সেই মানুষটার এক জীবন কেটে যায় সেই শূন্যতা পূরণ করার ব্যর্থ চেষ্টায়!

ইন্টারেস্টিং কিন্তু! 😅
-সংগ্রহীত

আমার স্ত্রীর বয়স যখন ১৪ বছর, তখন তার সঙ্গে আমার বিয়ে হয়। অথচ বিয়ের সময় তার পরিবার আমাদের বলেছিল, মেয়ের বয়স ১৭ বছর, আর কি...
07/09/2026

আমার স্ত্রীর বয়স যখন ১৪ বছর, তখন তার সঙ্গে আমার বিয়ে হয়। অথচ বিয়ের সময় তার পরিবার আমাদের বলেছিল, মেয়ের বয়স ১৭ বছর, আর কিছুদিন পরই ১৮ হবে। পরে বিয়ের অনেকদিন পর জানতে পারি, তার বাবা-মা তাকে বেল্ট দিয়ে মারধর করে বিয়েতে রাজি করিয়েছিল।

আমার স্ত্রী খুব রূপবতী ছিল—এমনটা বলা যাবে না। প্রচণ্ড রোগা আর শ্যামলা ছিল, তবে চেহারাটা ছিল মায়াবী ও সুন্দর। কিন্তু বিয়ের পর আমাদের মধ্যে কখনো তেমন ভালোবাসার সম্পর্ক তৈরি হয়নি। “তাড়াতাড়ি ভাত দাও”—এই ধরনের প্রয়োজনের কথা ছাড়া ভালোভাবে কথা বলার অভ্যাসও আমাদের হয়ে ওঠেনি।

আমরা কেউই তার সঙ্গে খারাপ ব্যবহার করতাম না। কিন্তু আমি বুঝতে পারতাম, সে এই সংসারে ঠিক মানিয়ে নিতে পারছে না। তখন বিষয়টাকে আমি গুরুত্ব দিইনি। মনে হতো, হয়তো সে একটু ঢঙ করছে, মানিয়ে নেওয়ার চেষ্টা করছে না। অবচেতন মনে এমন একটা অহংকারও ছিল—“ও তো এমন কোনো সুন্দরীও না, তাহলে ওকে মানিয়ে নেওয়ার জন্য আমাকেই এত কিছু করতে হবে কেন?”

এখন বুঝি, সেই চিন্তাটাই কতটা ভুল ছিল।

সে খুব চুপচাপ সংসার করত। ঈদে তাকে জামাকাপড় কিনে দেওয়া হতো। পরিবারের সঙ্গে আমরা ঘুরতেও যেতাম। কিন্তু আমাদের মধ্যে স্বামী-স্ত্রীর মতো যত্ন, ভালোবাসা বা আবেগের আদান-প্রদান ছিল না। সে আমার খুব একটা খোঁজ নিত না, আমিও তার প্রয়োজনের বাইরে তেমন কোনো যত্ন নিতাম না।

বিয়ের প্রায় চার বছর পর সে গর্ভবতী হয়। তখন আমার বয়স ২৪ বছর। সেই সময়ও আমাদের সম্পর্কের তেমন কোনো পরিবর্তন হয়নি। তবে একটা ঘটনা আজও আমার মনে গেঁথে আছে।

একদিন আমার হাঁটু ছিলে গিয়েছিল। সেদিন সে আমার হাঁটুতে ব্যান্ডেজ করে দিয়েছিল। সেই ব্যান্ডেজটা এখনো আমার কাছে আছে। জানি না, তখন কেন সেটাকে এত সাধারণ একটা ঘটনা মনে হয়েছিল। আজ মনে হয়, ওই ছোট্ট যত্নটুকুই হয়তো তার ভালোবাসা প্রকাশের একটা ভাষা ছিল, যেটা আমি তখন বুঝিনি।

সে কখনো আমার কাছে নিজের কোনো অভিযোগ নিয়ে আসেনি। গর্ভবতী হওয়ার খবরটাও একদিন হাসিমুখে আমাকে জানিয়েছিল। আমাদের সম্পর্কটা অনেকটা কাজিন ভাই-বোনের মতো ছিল। হ্যাঁ, কেউ তাকে খারাপ কিছু বললে আমার খারাপ লাগত। সে কোনো খাবার চাইলে এনে দিতাম। সেও স্ত্রী হিসেবে তার দায়িত্বগুলো পালন করত—আমার কাপড় ইস্তিরি করে দেওয়া, সংসারের কাজ করা—সবই করত।

কিন্তু ভালোবাসাটা আমরা কেউই প্রকাশ করতে শিখিনি।

অপুষ্টি, অতিরিক্ত রোগা শরীর আর অ্যানিমিয়ার কারণে মাত্র ১৮ বছর বয়সে আমার স্ত্রী মারা যায়।

তার

07/09/2026

নানু বলতেন, “ছেঁড়া শাড়ির সুতো কখনো দাঁত দিয়ে কাটতে নেই। আর রাইত-বিরেতে ভুল করেও তাঁত ঘরে উঁকি দিতে নেই।” কারন, নানুর মতে, “রাইতে মাকু (তাঁত বোনার কাজে ব্যবহৃত যন্ত্রবিশেষ) যখন একা হাঁটে, তখন জ্বিনেরা কাপড় বোনে। ওই কাপড় মানুষের গায় সয় না।” এহেন কথা শুনে আমরা ভাইবোনেরা বেশ হাসাহাসি করতাম, তবে নানু কখনোই রাগ করতেন না।

নানু মারা গেছেন প্রায় পনেরো বছর হলো। আমি এখন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। দেশের প্রথম সারির একটা ফাস্ট-ফ্যাশন ব্র্যান্ডের প্রোডাকশন হেড। সাভারে আমাদের বিশাল ফ্যাক্টরিতে দিনে লাখ লাখ মিটার কাপড় বোনা হয় অটোমেটিক পাওয়ার লুমে। কানের পর্দা ফাটানো শব্দের ভেতরে হাজার হাজার নিডল আর মাকু মেশিনের নির্দেশে ওঠানামা করে। সুতো আর সিনথেটিক ফাইবার দিয়ে আমরা সস্তায় ফ্যাশন বানাই। এটাই আমার পেশা, এবং আজ, এই লেখাটা লিখতে বসেছি এই কারণেই যে নানু হয়তো সেসময় ঠিকই বলতেন!

ঘটনার শুরু আমার মায়ের একটা পুরোনো বিয়ের শাড়ি থেকে। সত্যিকারের আড়াই প্যাঁচের ঢাকাই মসলিন, প্রায় দেড়শ বছরের পুরোনো, পারিবারিক উত্তরাধিকার। গত বছর আলমারি গোছাতে গিয়ে দেখি শাড়ির পাড়ের কাছটায় সুতো ফেঁসে গেছে, জায়গায় জায়গায় বুনন আলগা। ফ্যাক্টরির এক পুরোনো মাস্টারকে দেখালাম। সে শাড়িটা ছুঁয়েই হাত সরিয়ে নিলো। বলল, “স্যার, এই জিনিসে আমি হাত দিমু না। এইটা মেশিনের কাম না। আপনে সোনারগাঁয়ের পানাম নগরের পেছনের এক গলিতে যান। ‘মাকু ঘর’। রহমত কারিগররে খুঁইজা বাইর করেন। তয় একটা কথা,” মাস্টার একটু থামল, তারপর বললো, “কারিগর মিয়ার কথাবার্তা একটু অন্যরকম। সব কথায় সায় দিয়েন না, আবার সব কথা উড়াইয়াও দিয়েন না।”

পানাম নগরের পুরোনো ধ্বংসাবশেষ পেরিয়ে সেই গলিটা এত সরু যে রোদ ঠিকমতো ঢোকে না। শেওলা ধরা পুরোনো ইট সুরকির দেয়াল, তার ফাঁকে একটা কাঠের দরজা। ওপরে খোদাই করা সাইনবোর্ড: "মাকু ঘর"; প্রোপ্রাইটর: রহমত আলী। নিচে ছোট করে লেখা: "এখানে সুতোয় ভাগ্য বোনা হয়।" "ভাগ্য? কাপড় না বলে ভাগ্য?" মনে মনে হাসলাম। লোকটা কি দরজি নাকি পীর?

ভেতরে ঢুকে মনে হলো পুরোনো দিনের কোনো জাদুকরের ডেরায় ঢুকেছি। বাতাসে মাড় দেওয়া সুতোর গন্ধ, পুরোনো কাঠের গন্ধ আর কেমন একটা স্যাঁতস্যাঁতে আর্দ্রতা। ঘরের মাঝখানে মাটির গর্তে পা রেখে বিশাল এক কাঠের তাঁত। আর তার সামনে বসে আছেন এক বৃদ্ধ। মাথায় কিস্তি টুপি, গায়ে একটা আধময়লা ফতুয়া। চোখে ছানি পড়া ঘোলাটে দৃষ্টি। কিন্তু হাত দুটো চলছে জ

04/09/2026

দুনিয়াতে, সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজ হলো বিয়ে, ভাগ্য করে সঠিক জীবনসঙ্গী পেলে জীবন সুন্দর, আর ভুল হলে কবর পর্যন্ত মানিয়ে নিতে হয় 🕊️🌸

04/09/2026

5 months until
Ramadan 2027!🌙🤍🤲

24/08/2026

প্রতিবার ঢাকায় যাওয়ার সময় আমার হাসবেন্ড তার মা'য়ের হাতে কিছু টাকা দেয় আর দিয়ে বলে " আম্মা এইটা রাখো এইটা দিয়া তোমার যা খেতে মন চায় খাইও, আর হ্যাঁ জমায়ে রাইখো না আবার, খাইও কিন্তু, আব্বারে কইও আইনা দিবো।
আমার শাশুড়ির চোখ দুটো আনন্দে চিকচিক করে উঠে। 😊আর আমার তখন পুরানো কথা মনে পড়ে, প্রতিবার মেসে যাওয়ার সময় মা আঁচলের গিট খুলে হাতের মুঠে কিছু টাকা দিয়ে বলতো এটা দিয়ে কিছু খাইস, জামায়ে রাখিস না বা আজেবাজে খরচ করিস না।
অথচ অভাগী আমি নিজের মা'কে কখনো একটা টাকা দিয়ে বলতে পারি না 🥹 মা কিছু কিনে খাইও,ইচ্ছে মত খরচ করিও। হয়তো তখন আমার মায়ের চোখ দু'টোও আনন্দে চিকচিক করতো।😊
মনটা আজ ভীষণ পুড়তেছে,মনে হচ্ছে মায়ের সুখ টুকু দেখতে হলেও মেয়েদের ইনকাম করা উচিত।💸👈

24/08/2026

কিছু সুসংবাদ কোনোদিন কাউকে বলবেন না। আপনার সন্তানাদি হবে মানেই সেই কথা নিতান্তই গোপন রাখবেন। যার ব‍্যাপারে শতভাগ নিশ্চিত যে এ মানুষটা আপনার জন্য দুআ করবে, আপনি কেবল তাকে বলবেন। আর যার ব‍্যাপারে বিন্দু পরিমাণ সংশয় থাকে তাকে এড়িয়ে যাবেন।

আমাকে সামনাসামনি যতক্ষন না কেউ দেখেছে, তার আগ অবধি কেউ জানতে পারেনি। আর যেদিন গাজালী দুনিয়াতে এসেছে, সেদিনই সবাই জেনেছে আমার পুত্র হয়েছে। এর বাইরে আমি কেবল তাদেরই বলেছি যারা আমার একান্ত এবং খবর ছড়াবেনা। প্রথম প্রেগন্যান্সির সময়েও কয়েকমাস সতর্ক ছিলাম যেন কেউ জানতে না পারে। আমি যেহেতু এককভাবে দূরে থাকি তাই কেউ ঈদ ব‍্যতীত জানতেও পারেনি। সবার পরিস্থিতি যদিও এক থাকে না।

- সন্তান দুনিয়াতে আসার আগ পর্যন্ত পারতপক্ষে কাউকে বলবেন না আপনার কি সন্তান হবে।
- যদি বমিভাব না থাকে,ভালোমতো খেতে চলতে পারেন সেটাও জানাবেন না।
- শরীর সুস্থ আছে, কোনো কম্প্লিকেশন নেই, প্লাসেন্টা,হাইপ্রেশার,ডায়াবেটিস এসব নেই মানেই হাইড করবেন।
- বাচ্চা যদি নরমালে হবার পজিশনে থাকে কেউ জিজ্ঞেস করলেও বলবেন না।

শুধু বলবেন আল্লাহ যা দিয়ে খুশি,এসময় শরীর কেমন লাগে তা তো জানেনই, দুআ করবেন যেন সব ঠিকঠাক থাকে। সেসব মানুষদের সাথে বাড়তি কথায় যাবেন না যারা আপনার দুখে নেই। আমি অনেক পরিবারে দেখেছি বৌয়ের বেবি হবে বলে সবার মুখ কালো,কেউ তো কান্নাকাটি করে।এরাই আবার কাছের মানুষ, পরিবারের মানুষ!

আমরা আমাদের দুসন্তানের আগমন খুব আনন্দ নিয়ে উৎযাপন করেছিলাম আলহামদুলিল্লাহ্। তাদের আগমনে কেউ কেউ অখুশি হয়েছে কিন্তু আমাদের তাতে যায় আসেনা। বরং আমোদের সাথে আয়োজন করেছি তাদের প্রথম দিন, আকিকার অনুষ্ঠান,মিষ্টি বিতরন, উপহার আদান প্রদান সবকিছু…

একজন সন্তান আসার এই পুরো সফরটা অত‍্যন্ত কষ্টের এবং ভয়ংকর সুন্দর । তবে যারা এই সুন্দরতম মুহূর্তে পাশে থাকেনি- তাদেরকে ভুলে যাওয়া কোনো মেয়ের পক্ষে আজীবনেও সম্ভব নয়। সেই আচরণগুলো ভুলে যাওয়া উচিত ও না…ওতো মহৎ হতে নেই!

#আশফিকানওশিন

নিতে চাইলে Inbox
22/08/2026

নিতে চাইলে Inbox

হাসপাতালের সবচেয়ে বিরক্তিকর রোগী হচ্ছে পয়জন কেসের রোগীগুলা। এদের দেখলেই মাথা টাস করে গরম হয়ে যায়। কি অদ্ভুত সব কেস। কি স...
22/08/2026

হাসপাতালের সবচেয়ে বিরক্তিকর রোগী হচ্ছে পয়জন কেসের রোগীগুলা। এদের দেখলেই মাথা টাস করে গরম হয়ে যায়। কি অদ্ভুত সব কেস। কি সব হাবিজাবি যে খায় আল্লাহ।আমি শুধু ভাবি খাবি তো খাবি ভালো জিনিস খা। জীবনের শেষ খাওয়া একটু ভালো বিষ খেয়ে সম্মানের সাথে মর। হারপিক খেয়ে আসে। হারপিক কি খাওয়ার জিনিস বলেন?

সেদিন একজন আসছে ১০ টা নাপা খেয়ে। 🙄🙄
তাকে বললাম একজন মানুষ ২৪ ঘন্টায় ৮ টা নাপা খেতে পারে। আপনি তো মাএ ১০ খায়ছেন। খুব বেশি তো খান নাই। কমপক্ষে ৫০ টা খেলে মারার আশা করা যেতো। আপনি তো ফেল😥😥।

এসব রোগীরা আবার ঔষধ দেওয়া নিয়েও ঝামেলা করে। সেদিন আরেকটা রোগী ৩০ টা ঘুমের ঔষধ খেয়ে এসে ভর্তি হয়েছে ১ টা স্যালাইন পাওয়ার পর বলছে তাকে আর কোনো ঔষধ কেন দেওয়া হলো না। ফাইল দেখে বললাম আপনি ১ টা স্যালাইনই পাবেন। ডাক্তার আর কিছু লেখেনি। সে বলে আগেরবার তো একটা ইনজেকশন দিছিলো।
আমি :🙄🙄 আপনি এর আগেও ঘুমের ঔষধ খেয়ে ভর্তি হয়েছিলেন?
রোগী:হুম। তখন একটা ইনজেকশন দিছিল। এখন তো দিল না?
আমি:আপনি কি এক্সপেরিমেন্ট করছেন নাকি?🤔
যাই হোক আগের বার তো 1st time ছিল তাই একটু সিরিয়াস ছিল মনে হয়। নতুন তো😆। তাই ইনজেকশন দিয়েছিল।
এভার তো শরীর সয়ে গিয়েছে বেশি সিরিয়াস না তাই ইনজেকশন দেওয়া হয় নাই। নো টেনশন। Next time একটু বাড়ায় খাবেন তাহলে একটা না আরও বেশি ইনজেকশন আর স্যালাইন দিবো😊😊ওকে।

কতো কিসিমের মানুষ যে এই দুনিয়ায় আছে তা হাসপাতালে না আসলে জানতাম না।

তবে কিছু পয়জন কেস আছে যারা কেনো ট্রিটমেন্ট নিতে চায় না। হাসপাতালেও আসতে চায় না। তাদের ভাবনা মরতে গেছি তাহলে হাসপাতালে কেন যাবো।বাড়ির লোক জোর করে নিয়ে আসে। এদের আমার খুব ভালো লাগে। আমি ইমপ্রেস তাদের ডেডিকেশন দেখে। 👍👍

নিচে যে ছবিটা দেখছেন। এই ছেলের বয়স ১৭। এই ছেলে কি খেয়েছে জানেন?হুইল পাউডার🙄🙄।

মরার জন্য হুইল পাউডার কে খায় ভাই।ছেলেটার বাবা একজন রাজমিস্ত্রি। ছেলে কিনতে চায় বাইক। বাবার কিনে দেওয়ার সামর্থ্য নাই আর তাই ছেলে যায় মরতে। ফ্যান্টাস্টিক একটা ব্ল্যাকমেল। খুব ভালো কাজ করে এই আইডিয়াটা। বাংলাদেশের বাবা মারা সন্তানদের একটু বেশি ভালোবাসে কিনা। চাওয়া মাএ সব সামনে হাজির। ছেলের জীবনের চেয়ে বাইক বড় হলো মিয়া।
কি আর বলবো। এই হলো বর্তমান প্রজন্ম। বাবা মার কষ্ট এরা বুঝে না।
খুব সুন্দরভাবে ছেলেটাকে বুঝালাম।কে জানে বুঝলো কিনা। এই বয়সে তো তারা কারো বুঝের ধার ধারে না।
পৃথিবী

22/08/2026

বয়স ভেদে সন্তান মা-বাবা কে নিয়ে যা ভাবে।

বয়স ৫ বছর -> মা সব জানে।
বয়স ৭ বছর -> মা অনেক জানে।
বয়স ১০ বছর ->মা নয়, মনে হয় বাবা জানে।
বয়স ১২ বছর ->মা কিছুই জানে না।
বয়স ১৬ বছর ->মা পাগল হয়ে গেছে।বিরক্তিকর।
বয়স ১৮ বছর ->বাবার কথা গুলো সিরিয়াসলি নেওয়া যায় না।
বয়স ২২ বছর -> এরা আসলে কি চায়।আমার নিজের কোন স্বাধীনতা নাই।
বয়স ২৪ বছর ->বয়স বেশি হলেই বাবা-মা সব জানবে এমন না। আমি আমার ভালো মন্দ বুঝি।
বয়স ২৬ বছর -> এ ব্যাপারে বাবা হয়তো কিছু জানে।
বয়স ৩০ বছর -> বাবাকে জিজ্ঞাসা করে কাজ করা উচিৎ।
বয়স ৪০ বছর ->বাবা কি ভাবে এতো কিছু জানতো। না বুজে মা কে কতো কষ্ট দিয়েছি।
বয়স ৪৫ বছর ->বাবা ১ম থেকেই ঠিক ছিলো। যদি আরও কিছুদিন মা- বাবাকে পেতাম।
বয়স ৫০ বছর ->বাবা থাকলে এ ব্যাপারে পরামর্শ পেতাম।

fans

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Taqwa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Taqwa:

Shortcuts

Share