Handcrafter F.R Emon

Handcrafter  F.R Emon Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Handcrafter F.R Emon, Camera/Photo, Rajshahi.

উদর জ্বালাই উদয় হয়। কর্জ কাজে মনে ঠায়। মনুষ্যত্বের কি অবক্ষয়? ভোজন যদি ধার্য হয়, উদর জ্বালা কেন লয়।কর্ম যদি ভোজন মিলা...
07/04/2022

উদর জ্বালাই উদয় হয়। কর্জ কাজে মনে ঠায়। মনুষ্যত্বের কি অবক্ষয়? ভোজন যদি ধার্য হয়, উদর জ্বালা কেন লয়।কর্ম যদি ভোজন মিলাই। গুনকীর্তন কপালের লিখুন, কেন তবে ললাট খণ্ডন। কর্জ ভয়ে পলায়ন, সন্নিধানে প্রিয়জন। শর্ত দিয়ে হয় অর্পণ, কিছু জন। কর্জ ভারে মনে অধীর,অক্ষমতায় করে ধীর। পরিশোধে মন দৃঢ়। প্রতিগ্রহে স্রষ্টার মন,হয়ত বারণ। উদর টানে তবু গ্রহণ।.............. উপলক্ষ লগ্নে উদ্ভাবন। আমার সকল সৃষ্টি তাঁহারই।

আওলাদে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজত রওয়া মুশকিল কোশা ফানাবিল্লাহ বাকাবিল্লাহ সাইয়্যেদেনা মুর্শেদেনা শাহসূফী ...
05/04/2022

আওলাদে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজত রওয়া মুশকিল কোশা ফানাবিল্লাহ বাকাবিল্লাহ সাইয়্যেদেনা মুর্শেদেনা শাহসূফী হযরত মাওলানা আল সাইয়্যেদ গোলামুর রহমান আল হাসানী ওয়াল হোসাইনী মাইজভাণ্ডারী প্রকাশ- বাবাভাণ্ডারী কিবলায়ে আলম (কুদ্দাছা ছিররাহুল আজিজ) -এর পবিত্র ওরশ শরীফ উপলক্ষে সকল আশেকানে মাইজভাণ্ডারীদের মোবারকবাদ💚💚

দুইয়ে মিলে এক আপন জেঠাজান ও মুর্শিদ হযরত গাউসুল আযম মাওলানা শাহসূফি সৈয়দ আহমদ উল্লাহ (ক.) মাইজভান্ডারী কেবলা কাবার পবিত্...
05/04/2022

দুইয়ে মিলে এক

আপন জেঠাজান ও মুর্শিদ হযরত গাউসুল আযম মাওলানা শাহসূফি সৈয়দ আহমদ উল্লাহ (ক.) মাইজভান্ডারী কেবলা কাবার পবিত্র অস্তিত্বে একীভূত হয়ে গিয়েছিলেন তিনি। যার ফলশ্রুতিতে বলা হয় দুইয়ে মিলে এক। বাল্যবয়স হতে তাঁর প্রতি প্রেমাসক্তি ছিলো অত্যন্ত প্রকট। সদাসর্বদা মুর্শিদের সাহচর্যে থাকাটাই ছিলো তাঁর নিকট একান্ত আপন। জেঠাজানের গৃহের সঙ্গে তাঁর গৃহের খুব একটা দূরত্ব ছিলো না। মুর্শিদের দরবারে পড়ে থাকাটাই ছিলো তাঁর বৈশিষ্ট্য। তাঁর মাতা সাহেবানী ঘরের দরজায় বসে ছেলের রেয়াজত সাধনা দেখতেন। ঘরে আসার জন্য আবেদন জানালে পুত্র করজোড়ে ক্ষমা চাইতেন।
কখনো তাঁর পবিত্র হুজরা সম্মুখে একটানা দন্ডায়মান থাকতেন। গ্রীষ্মের তপ্ত প্রখর রৌদ্রের তাপে দেহের বসনপর্যন্ত এমনভাবে ভিজে চুপসে যেত যেন এমাত্র পানি থেকে ডুবে উঠে এসেছেন। পিতামাতা কিংবা ভাইগণ এ অবস্থায় কাপড় বদলে দেবার ব্যবস্থা করতেন। প্রচন্ড শীতে পুরো শরীর ঠান্ডা হয়ে যেত। পিতা কিংবা সহোদর ভ্রাতাগণ শীত নিবারণকারী কাপড় দিয়ে ঢেকে দিতেন শরীর। জেঠাজান হযরত সাহেব কেবলা কাবা বাহির হলে কোনোকিছুর আড়াল থেকে একদৃষ্টে দেখে থাকতেন। প্রায় দু বছর যাবৎ এ অবস্থা। এরপর হযরতের হুজরা পাকে প্রবেশ করতে আরম্ভ করলেন। আপনজনেরা কিছুটা আশ্বস্ত হলেন এ ভেবে যে মশার দংশন,শীত-গ্রীষ্মের প্রকোপ কিংবা বৃষ্টি-বাদলের প্রভাব থেকে মুক্ত থাকবেন। সেখানেও ঘটতো আরেক ঘটনা। হালত পরিবর্তন হয়ে কখনো মুর্শিদ কেবলা জেঠাজানের পদযুগল আঁকড়ে ধরতেন। কয়েকজনের সম্মিলিত প্রচেষ্টায় ছাড়িয়ে নিতে হতো। জোরপূর্বক ঘরে নিয়ে বদ্ধ করা হলে চিৎকার ছাড়তেন, "ছাড়িয়ে দাও,দেখিতে দাও,যাইতে দাও। নতুবা আমার প্রাণ যায়!" বলতে বলতে মূর্ছা যেতেন ও অনেকসময় মুখ দিয়ে ফেনা বের হতো। এমন কঠিন প্রেম ছিলো তাঁর! স্বেচ্ছায় কখনো খাবার গ্রহণ করতেন না। সেধে খাওয়ানো হলে কিছু গ্রহণ করতেন। বিছানায় পিঠের স্থলে পার্শ্ব লাগিয়ে, দেওয়ালে ঠেস দিয়ে কিংবা হাঁটুতে মাথা রেখে নামমাত্র নিদ্রা যেতেন। এভাবে কঠোর রেয়াজত সাধনাকর্মে আত্মনিয়োগ করেন এবং বেলায়তের সর্বোচ্চ শিখরে আরোহন করেন।

তাঁর পবিত্র জাহেরি জীবদ্দশায় হস্ত মোবারকে ক্রমাগত পানি ঢালা হতো। এর মর্মার্থ অনেকের বোধগম্য ছিলো না যা ছিলো সম্পূর্ণ বেলায়তি অবস্থা সম্পর্কিত। এর প্রকাশ্য-অপ্রকাশ্য অনেক গুণাগুণ ও কার্যকারিতা ছিলো। প্রকৃত রহস্য অছিয়ে গাউসুল আযম হযরত মাওলানা শাহসূফি সৈয়দ দেলাওয়ার হোসাইন(ক.) মাইজভান্ডারী বর্ণনা করেন। এ পানির প্রত্যেক ফোঁটা থেকে এক একজন আল্লাহর অলি সৃষ্টি হয়। তাঁর মহান হস্তধৌত এ পানির প্রত্যেকটি ফোঁটা ছিলো এক একজন অলি আল্লাহর প্রতীকসম। এর নজির পরবর্তীতে স্পষ্ট হয় মাইজভান্ডারী তরীকায় স্বল্প সময়ে অসংখ্য অগণিত অলি আল্লাহ সৃষ্টির মাধ্যমে। অবশ্যই যার ক্রমধারা শেষ অব্দি বিদ্যমান থাকবে। এটিই উৎকৃষ্ট প্রতীক হিসেবে উদাহরণযোগ্য যে তরীকায়ে মাইজভান্ডারীয়া অনুসরণে সহজে এবং স্বল্প সময়ে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। ইনছানে কামেল, অলি আল্লাহ সৃষ্টিতে এর কার্যকারিতা সর্বশ্রেষ্ঠ। অনুশীলনীয় দিকসমূহ লক্ষ্য করলেই তাৎপর্য উপলব্ধি করা যায় প্রখ্যাত কামেল অন্তর্চক্ষুধারী অলি, দ্বীন ইসলামের সঠিক ধারা আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম আল্লামা গাজী সৈয়দ আজিজুল হক শেরে বাংলা আল কাদেরী (র.) এর মন্তব্য "মাইজভান্ডার দরবার শরীফ অলি তৈরির কারখানা।"

আগামীকাল মহান ২২শে চৈত্র,৫ই এপ্রিল মাইজভান্ডারী তরীকার দ্বিতীয় মহাপুরুষ হযরত গাউসুল আযম মাওলানা শাহসূফি সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারী(ক.), প্রকাশ- বাবা ভান্ডারী কেবলা কাবার পবিত্র ওরশ শরীফ।

Habibul

দৃষ্টিভ্রমে লাগে ভালো, মনটা যদি হয়গো কালো।দিবালোকেও হয় না আলো,অন্তঃকরণ করো ভালো। সায়ংকাল নেমে এলো, ভগ্ন মনেও স্বস্তি পে...
04/04/2022

দৃষ্টিভ্রমে লাগে ভালো, মনটা যদি হয়গো কালো।দিবালোকেও হয় না আলো,অন্তঃকরণ করো ভালো। সায়ংকাল নেমে এলো, ভগ্ন মনেও স্বস্তি পেল। সন্ধ্যাবাতি প্রজ্বলিত, স্রষ্টা প্রেমে ভক্তি এল। নিশি বয়ে ভোর হলো, দ্বিধা-দ্বন্দ্ব বিনাশ হলো। কুশল মনে উদয় হল, সমাদৃত হৃদয় আলো। দৃষ্টিভ্রমে,প্রাপ্তি এলো।.............. দীর্ঘক্ষণের ভাবনায় উদ্ভাবন। আমার সকল সৃষ্টি তাঁহারই।

নম্রতাই নত, ক্রোধে হলো যত ধ্বংসলীলা হয়েছে ততো।সকল ধর্মে নির্বাসন, ক্রোধ হয়েছে বিসর্জন। করি তবে পরিহার, মনে আনি সদাচার। ব...
31/03/2022

নম্রতাই নত, ক্রোধে হলো যত ধ্বংসলীলা হয়েছে ততো।সকল ধর্মে নির্বাসন, ক্রোধ হয়েছে বিসর্জন। করি তবে পরিহার, মনে আনি সদাচার। বিশ্বব্যাপী ব্যভিচার, ক্রোধ রয়েছে মূলে তার। হননের উদ্ভাবন, ক্রোধে সৃষ্টি করে মন। আছে তার বিভীষণ, দমন করো তবে মন। বাসা বাঁধে ক্রোধে মন, কার্যক্ষেত্র হয় নিষ্ফলন। ক্রোধে সৃষ্টি করে বল, নষ্ট করে অবিচল। ভ্রষ্ট পথে, সবই জল। ক্রোধে ভরা মানবজীবন, শ্রদ্ধা,ভক্তি হয় না জ্ঞাপন। স্রষ্টা থাকে আত্মগোপন।........... জটিল চিন্তায় উদ্ভাবন। আমার সকল সৃষ্টি তাঁহারই।

সৃষ্টির নীড়, ফিরে না আসা অব্দি মনঅস্থির। মনুষ্য করেছে ভিড়, ভূমিতে নীড়। ছিন্নভিন্ন তবু থাকে যদি, নীড়। প্রশান্তি এনেছে মন...
27/03/2022

সৃষ্টির নীড়, ফিরে না আসা অব্দি মনঅস্থির। মনুষ্য করেছে ভিড়, ভূমিতে নীড়। ছিন্নভিন্ন তবু থাকে যদি, নীড়। প্রশান্তি এনেছে মনস্থির। ভরসায় ভরা যে,কুঠি। মনচূন্ন করে না, দৃষ্টিতে রাজকুঠি। রাজ মহলের নিদ্রা জ্ঞাপন, ভঙ্গ নীড়েও একই রকম। স্বপ্নচূড়া শামিল তখন। জলে জ্যান্ত প্রাণীকুল,বৃক্ষেও থাকে অনুকূল। প্রতিকূল সর্বক্ষেত্রে করে ব্যাকুল। তবু মোর ছোট্ট নীড়,বাসা বাঁধে স্বপ্নের ভিড়। গোধূলি লগন, সৃষ্টি ফিরে নীড়ে তখন। হৃদয়ের শেষ লগন,গোরকুঠিরে সমাধি জীবন।................. দিনের ঊষালগ্নে উদ্ভাবন। আমরা সকল সৃষ্টি তাঁহারই।

শাস্ত্র জ্ঞানে বিদ্বান। মনের শাস্ত্র হয় যদি অজ্ঞান, কল্যাণ সাধিত হয় কি তবে সম সমান। ভন্ড ভেবে পন্ড, করোনা প্রাপ্তিটা শূ...
26/03/2022

শাস্ত্র জ্ঞানে বিদ্বান। মনের শাস্ত্র হয় যদি অজ্ঞান, কল্যাণ সাধিত হয় কি তবে সম সমান। ভন্ড ভেবে পন্ড, করোনা প্রাপ্তিটা শূন্য। মনো শাস্ত্রের উন্নতি, জ্ঞানী গুণী হয়েছে সকলের মধ্যমণি। গণ শাস্ত্রের বাঁধন। অনাবৃত করে, মন শাস্ত্র তখন। কলবের প্রজ্জ্বলন, আলোকিত করে মন। প্রদীপ লয় না নিজের বিকিরণ। সকল শাস্ত্রের রুদ্ধ জাল, অনবরুদ্ধ করে মন শাস্ত্রের বল।.......….….….ভাবাদর্শে উদ্ভাবন। আমার সকল সৃষ্টি তাঁহারই।

মানব প্রেম,জগতের ফ্রেম। রুদ্ধ করেছে মোর প্রভু প্রেম। প্রভুত্বের শিষ্টাচার, বিশ্ব ব্যাপী করো সমাচার। প্রভু যদি করে পার, স...
24/03/2022

মানব প্রেম,জগতের ফ্রেম। রুদ্ধ করেছে মোর প্রভু প্রেম। প্রভুত্বের শিষ্টাচার, বিশ্ব ব্যাপী করো সমাচার। প্রভু যদি করে পার, স্রষ্টার দ্বার। স্রষ্টার বয়ান বক্ষে বনো, মানবতার তরু উদ্যান। স্রষ্টাই করেছে দান, সম্প্রীতি আর মানব প্রেমের স্থান। জীবনের জয়গান, প্রভুর প্রেমে করো চিরধ্যান। প্রভুর প্রেমে মত্ত যখন, মানবপ্রেমে বয়ে যায় ভুবন। কৃতজ্ঞতায় হলো স্রষ্টার আসন।........…...…..সংক্ষিপ্ত সময়ে উদ্ভাবন। আমার সকল সৃষ্টি তাঁহারই।

মন অক্ষম, দেহ সক্ষম যত অর্জন ভস্ন তখন। মনে কৃপণ কায়ার দীর্ঘায়ন, পূর্ণতা পাইনা তবুও মন। দেহ ক্ষয়, মনে নাই ভয়, আসিবে ত...
21/03/2022

মন অক্ষম, দেহ সক্ষম যত অর্জন ভস্ন তখন। মনে কৃপণ কায়ার দীর্ঘায়ন, পূর্ণতা পাইনা তবুও মন। দেহ ক্ষয়, মনে নাই ভয়, আসিবে তার জয়। মন সক্ষম, দেহ অক্ষম। মনুষ্যত্বে যদি থাকে মন। অক্ষমতা বলে, ক্ষীণ করোনা মন।কায়া সক্ষম, থাকেনা সর্বক্ষণ। সততাই থাকে যদি মন, কায়া ব্যাধি পরাজিত হয় তখন। অক্ষম ভেবে অবলীলা মন,বাসা বাঁধে হয়তো তখন। দুর্বল চিত্ত,ভেবো তোমার মন। কার মনে কি আসন, বসত করে কোন ভুবন। বলতে পারে কোন সে জন। দৃষ্টি ভ্রম, দূরে রাখো মন। ভ্রান্তিতে ভঞ্জন, বয়ে আনে গুঞ্জন। জীবনের যান, ভস্ন হলো তার মান।..........…...... বাস্তবতার চিন্তায় আবির্ভাব। আমার সকল সৃষ্টি তাঁহারই।

অর্থ সুখে হয় না সন্ধি, মনেই বলে তারে করে চুরি। মনের সুখে থাকে যদি হৃদয়ের সম্মতি। দেহটা কি করে,করবে তারে রাজি। মনের তৃপ্...
19/03/2022

অর্থ সুখে হয় না সন্ধি, মনেই বলে তারে করে চুরি। মনের সুখে থাকে যদি হৃদয়ের সম্মতি। দেহটা কি করে,করবে তারে রাজি। মনের তৃপ্তি,করে সৃষ্টি, মনতুষ্টি। গাত্র ভোজন, তৃপ্তিতে হয় না নিবারণ। তাই অর্থের সঙ্কলন,করে সর্বক্ষণ। তবু কি মনোরঞ্জন, অর্থ সুখে হয় বা তখন। কিবা ঋষি কিবা জন। মনে মানে না তখন। জাত, কুল,মান করে অবসান। হয়ে যায় সবই সমান। অর্থে পড়ে লোচন, স্রষ্টা কি বুঝিবে এখন।................কিছুটা আয়েশলগ্নে উদ্ভাবন। আমার সকল সৃষ্টি তাঁহারই।

হৃদয়ের মাঝে জমানো রিল। ফিতাটা টেনে দেখি অতীতটা কি ছিল স্বপ্নিল। স্মৃতির পাতায় দৃষ্টিটা মিলে দেখি হায়,ছিল শুধু শূন্যতাই।...
17/03/2022

হৃদয়ের মাঝে জমানো রিল। ফিতাটা টেনে দেখি অতীতটা কি ছিল স্বপ্নিল। স্মৃতির পাতায় দৃষ্টিটা মিলে দেখি হায়,ছিল শুধু শূন্যতাই। শূন্য পাতায়, কি লিখবো জীবন খাতায়। ভেবে মন বলে তাই। জীবন ঘুড়ি চাই না আর উড়ি, নাটাইটা ধরে কি আর করি। জীবন নদী বয়ে যায় যদি। দৃষ্টিটা আর নাহি ফিরি,একেঁ বেঁকে চলে তরী কোন তীরেই বা ফিরি। কি করে মোহনাটা দেবো বলো পাড়ি।......... মৃদু সময়ে উদ্ভাবন, আমার সকল সৃষ্টি তাঁহারই।

জন্ম যদি হয়, স্রষ্টার দান। ধনী-গরিব তবে সবই সমান। মাতৃগর্ভের আরামখানা,মানবকূল তথা সকলের অজানা।স্রষ্টাই জানেন তাঁর তৃপ্ত...
13/03/2022

জন্ম যদি হয়, স্রষ্টার দান। ধনী-গরিব তবে সবই সমান। মাতৃগর্ভের আরামখানা,মানবকূল তথা সকলের অজানা।স্রষ্টাই জানেন তাঁর তৃপ্তিখানা। মাতৃত্বের মায়াবন্ধন, স্নেহ, মায়া,মমতাই ভরা তার মন। পেয়েছে সকলেই সর্বক্ষণ। শৈশবকাল ধনী গরিবের বোঝেনা কোন হাল। সামনে গিয়ে কিছুক্ষণ মনের ঘড়ি বেঁজেছে তখন, বুঝিতে পারে মন। ধনী গরিবের বিভক্তিকরণ। জীবনের যৌবন এসেছে যখন,বিভক্তিটা হয়েছে এমন। ধনীদের মন ভোগ বিলাসিতায় মত্ত তখন। গরিব দুঃখীর মন ভাবে কষ্টটা যাবে কখন। গোধূলি লগন ক্লান্তি ভরা সকলের মন। নিদ্রা এসেছে যখন নিশিতে আপন। বিভাজন কি করে হয় তখন। যৌবনের স্বাধন ভিন্নতা খোঁজে পেয়েছে কি মন। শুধু মধ্যক্ষণ হয় জীবনের ভিন্নতা তখন। তবু সেটা কিছুক্ষণ শোভমান থাকে স্বল্প ক্ষণ। বয়সের সন্ধিক্ষণ ধনী-গরিব দুজনেরই জীবন, অথর্বতাই ভরে গেছে কায়া মন। ভাবিয়া তুলেছে এখন,চলে যাবার আলিঙ্গন। দুজনের দুয়ারে আসতে বাকি আর কতক্ষণ। এই হলো মানবজীবন, ধনী গরিবের বিভাজন কর তা নির্বাসন। তবেই পাবে জীবনের মূল্যায়ন।.....................সুনির্দিষ্ট চিন্তায় উদ্ভাবন। আমার সকল সৃষ্টি তাঁহারই।

Address

Rajshahi
6000,6100, 6203

Website

Alerts

Be the first to know and let us send you an email when Handcrafter F.R Emon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category