Craft at Home

Craft at Home A touch of art in every corner...
Practice, Create, Capture
Share, Inspire, Grow!
(12)

শহর কিংবা গ্রাম, প্রতিটি মুদির দোকানে এই অখাদ্যগুলিই ঝুলে থাকে। আমাদের শিশুরা চরম ক্ষতির মাঝে জীবন যাপন করছে। এগুলিতে না...
19/04/2026

শহর কিংবা গ্রাম, প্রতিটি মুদির দোকানে এই অখাদ্যগুলিই ঝুলে থাকে। আমাদের শিশুরা চরম ক্ষতির মাঝে জীবন যাপন করছে। এগুলিতে নাই কোনো পুষ্টিগুন, বরং উল্টো চরম ক্ষতিকর।

স্কুল থেকে ফেরার সময় অধিকাংশ মায়েরা এগুলি হতে কিছু না কিছু কিনে দেন।

আমরা মা বাবারা যদি এগুলি কঠোরভাবে বয়কট না করি, আমাদের সন্তানরা ক্ষতি হতে রক্ষা পাবে না।

14/04/2026

শুভ নববর্ষ...

09/04/2026

আমরাই প্রথম জেনারেশন যারা জমিজমা নিয়ে মারপিট করবে না.......

কারণ জমি জমা ই তো নাই👀🤝

03/04/2026

শশুর বাড়ি নিয়ে মেয়েদের এত সমস্যা কেন ভাই?

শাশুড়ি নাহয় তোমার একটু প্রাইভেসি নষ্ট করে। ননদ একটু তোমার জিনিসপত্র ঘাঁটাঘাঁটি করে। দেবর হয়তো না বলে যখন তখন রুমে চলে আসে। শ্বশুর খেতে বসে ঝাল বেশি, লবণ কম বলে বলে কান ঝালাপালা করে। তাতে কী?

তুমি সোহামির কথা শুনবা। শাশুড়িকে নিজের মা ভাববা। শাশুড়ি প্রাইভেসি নষ্ট করলে বলবা,
"ধুরো আম্মু, লাইটটা বন্ধ করে রুম থেকে যাও তো।"

ননদ তোমার জিনিসপত্র ঘাঁটলে ওরে নিজের বোন ভেবে কয়েকটা চটকা মারবা। দেবর হুট করে ঘরে ঢুকলে নিজের ভাই মনে করে ঘারের উপর কয়েকটা বাড়ি দিয়ে বলবা,
"যখন তখন আমার ঘরে ঢুকবি না জানোয়ার!"

শ্বশুর খাবারে খুঁত ধরলে বলবা,
"নিজের বউ বানালে তো এতো খুঁত ধরো না বাবা। যা বানিয়েছি তাই খাও।"

এভাবেই সবাইকে আপন ভেবে সংসার করবা। আর কেউ কিছু বলতে এলে নিজের লোক ভেবে বাপের বাড়ির মতোন ঠাস করে দরজা বন্ধ করে দিবা 😒😒

হাজার হোক, সোহামি সবাইকে আপন ভাবতে বলছে তো নাকি? 👀

©

30/03/2026

মিউজিক যে দরজা খুলে দেয়
একটা কনসার্টে গান শুনতে শুনতে মানুষ মারা যাচ্ছে। ডাক্তাররা কারণ বের করতে পারছেন না। কারণটা অন্য জায়গায়।
ইউরোপে কিছু কনসার্ট হয়।
বিশেষ ধরনের।
সেখানে এমন মিউজিক বাজে যা সাধারণ কনসার্টে বাজে না।
অন্ধকার।
গভীর।
শ্রোতারা বলেন, শুনতে শুনতে মনে হয় শরীর থেকে বেরিয়ে যাচ্ছি।
কেউ কেউ চিৎকার করেন।
কেউ অজ্ঞান হন।
কেউ আর ফেরেন না।
এটা কীভাবে সম্ভব?
শুধু শব্দ শুনে মানুষ মরে?
উত্তর হলো — এটা শুধু শব্দ নয়।
মিউজিক একটা দরজা।
কোথায় খোলে সেই দরজা?
ইসলাম এই বিষয়ে অনেক আগেই বলে গেছে।
মিউজিক হারাম।
আমরা ভাবি — কড়া মোল্লারা বলছেন।
কিন্তু কারণটা কী?
শুধু কি আনন্দ নেওয়া নিষেধ?
না।
কারণটা গভীর।
অনেক গভীর।
মিউজিক শরীরে কী করে?
মানুষের মস্তিষ্কে কিছু তরঙ্গ আছে।
আলফা।
থেটা।
ডেলটা।
মিউজিক এই তরঙ্গগুলো বদলে দেয়।
একটা বিশেষ অবস্থায় নিয়ে যায় যেখানে মানুষের সচেতন মন দুর্বল হয়ে পড়ে।
অবচেতন মন খুলে যায়।
সেই মুহূর্তে যে দরজা বন্ধ থাকার কথা — সেটা খুলে যায়।
এই দরজা দিয়ে কে ঢোকে?
কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, মানুষের রক্তের মধ্যে শয়তান চলে।
সে সুযোগ খোঁজে।
যে মুহূর্তে মানুষ অরক্ষিত — সেই মুহূর্তে সে ঢোকে।
মিউজিক সেই অরক্ষিত মুহূর্ত তৈরি করে।
একটু চিন্তা করুন।
সকাল থেকে রাত।
কানে হেডফোন।
মিউজিক চলছে।
ঘুমানোর আগেও মিউজিক।
ঘুম থেকে উঠেও মিউজিক।
খাওয়ার সময়।
রাস্তায় হাঁটার সময়।
কাজের সময়।
এই মানুষটার জীবনে কতটা সময় আছে যখন সে পুরোপুরি সচেতন?
এখন আরেকটা প্রশ্ন।
পৃথিবীর বড় বড় মিউজিক কোম্পানির মালিক কারা?
তারা কি জানে মিউজিক মানুষের মনে কী করে?
তারা কি জেনেশুনে এই কাজ করছে?
মাইকেল জ্যাকসন।
পৃথিবীর সবচেয়ে বিখ্যাত মিউজিশিয়ানদের একজন।
তার প্রথম হিট গানের নাম — থ্রিলার।
ভিডিওতে কবর থেকে লাশ উঠে নাচছে।
জম্বি।
এটা কি শুধু মজার ভিডিও?
নাকি এর পেছনে কোনো বার্তা আছে?
পরে মাইকেল জ্যাকসন সেই সংগঠন ছেড়ে বেরিয়ে আসতে চেয়েছিলেন।
তারপর যা হয়েছে সেটা ইতিহাস।
রহস্যময় মৃত্যু।
তদন্ত শেষ হয়নি।
আপনার বাড়িতে প্রতিদিন কতটা মিউজিক বাজছে?
আপনার সন্তান কানে হেডফোন দিয়ে কী শুনছে?
সেই গানগুলোর কথা কী বলছে?
কার প্রতীক বহন করছে?
মসজিদে আযান হয়।
সেটা কিন্তু এমনি এমনি নয়।
আযানের শব্দগুলো একটা বিশেষ কম্পন তৈরি করে।
শয়তান আযান শুনলে পালিয়ে যায়।
হাদীসে এসেছে।
শব্দের শক্তি দুদিকেই কাজ করে।
আল্লাহর শব্দ — রক্ষা করে।
শয়তানের শব্দ — ক্ষতি করে।
আপনার কানে কোন শব্দ বেশি যাচ্ছে?
কমেন্টে জানান।
আল্লাহুম্মা আহফিজনা মিন শাররিশ শাইতানির রাজিম।

✍🏻আহমাদরিফআত

26/03/2026

প্রিয়তমা স্ত্রীর মেহেদী রাঙা হাত ,প্রিয় সন্তানের ছোট ছোট আদুরে হাত। ২৩ টি লাশ উদ্ধার হয়েছে ,এদের প্রত্যেকের দাম ২৫ হাজার। স্বাধীনতা দিবসে তারা সত্যিকারের স্বাধীনতা পেয়েছে ,দুর্নীতির প্রভাব থেকে,অব্যবস্থাপনার শৃঙ্খল থেকে,আধিপত্যবাদের নির্মমতা থেকে,অনিয়মের বিষাক্ত ছোবল থেকে তাদের মুক্তি মিলেছে।

এসব দুর্ঘটনা কখনোই শুধু দুর্ঘটনা নয় এর পেছনে থাকে রাষ্ট্রজুড়ে গড়ে ওঠা অদৃশ্য সিন্ডিকেটের শেকড়। নিয়ম ভাঙার অনুমতি, ফিটনেসবিহীন যান চলাচল আর দায়হীনতার সংস্কৃতি সব মিলিয়ে লাশের পর লাশ জমে দেশের মানুষের ভাগ্য বদলায় না।

যেখানে তদারকি থাকার কথা, সেখানে থাকে সমঝোতা যেখানে জবাবদিহি প্রয়োজন, সেখানে নীরবতা। প্রতিটি অবহেলা জমে জমে একসময় লাশের মিছিল নামে। আমরা দুদিন কান্নাকাটি করি লেখালেখি করি সব ভুলে যাই।

মুক্তিযোদ্ধারা প্রান দিয়ে দেশ স্বাধীন করে গেলো ,জুলাই যোদ্ধারা প্রান দিলো কিন্তু মুক্তি আর মিললো না। আমরা দিনের পর দিন অপ্রয়োজনীয় চেতনার লড়াই আর যুক্তি তর্কে টকশো মাতালাম মুক্তি আর মিললো না। দিন শেষে ২৫ হাজারে আমাদের লাশ বিক্রি হয়। অত:পর আমরা মুক্তি পাই।

সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
©

এমন ঈদ যেন আর কখনো না আসে 😔  হাসি-খুশির দিনে যখন কিছু মুখে শুধু কষ্ট আর নিরব কান্না তখন সত্যিই মনটা ভেঙে যায়। হে আল্লাহ,...
26/03/2026

এমন ঈদ যেন আর কখনো না আসে 😔
হাসি-খুশির দিনে যখন কিছু মুখে শুধু কষ্ট আর নিরব কান্না
তখন সত্যিই মনটা ভেঙে যায়।
হে আল্লাহ, তুমি তাদের উপর রহম করো, সব বিপদ থেকে হেফাজত করো।
সবাইকে দাও সুস্থতা, শান্তি আর দীর্ঘায়ু। 🤲

20/03/2026

ঈদ মুবারক 🌛

12/03/2026

চাইলেই কি আশা করা ছেড়ে দেওয়া যায়!!!

08/03/2026

নারী দিবসে একটাই চাওয়া, ঘরে বাইরে সকল নারী নিরাপদে থাকুক...

90's kid দের পরিচিত বই। এখনো চলে কিনা জানা নাই...
05/03/2026

90's kid দের পরিচিত বই।

এখনো চলে কিনা জানা নাই...

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Craft at Home posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share