The Beauty

The Beauty "Echoing the silent whispers of nature’s marvels — where every leaf, gentle breeze, and golden ray weaves a timeless story of serenity and beauty."

ঈদের শপিং ❎অনার্স ফাইনাল ইয়ারে ফর্ম ফিলাপ ✅শখ শেষ 🌚
02/03/2026

ঈদের শপিং ❎
অনার্স ফাইনাল ইয়ারে ফর্ম ফিলাপ ✅
শখ শেষ 🌚

18/02/2026

এই রমজানেও তোমাদের ভাইয়াকে দিয়ে ইফতারের থালাবাসন ধোয়াতে পারবো না -🙂

12/02/2026

বিএনপি'র গাড়িতে করে কেন্দ্রে গিয়ে জামায়াতে ভে|ট দিয়ে চলে আসছি😬

12/02/2026

আমি জামায়াত তো চাইনা, বিএনপি ও চাই না, এনঅসিপিও চাই না, আমি মনে মনে একজনকেই চাই কিন্তু যারে আমি চাই হেয় আবার আমাকে চায়না! এই চাওয়া না চাওয়ার মধ্যেই চলতেছে আমার এই জীবন।। হায়রে ভাই!! কি যে জীবন যাপন করতেছি আর ভালো লাগেনা কিচ্ছু!!

11/02/2026

বিএনপি জিতলে তুমি আমার, জামাত জিতলে আমি তোমার🫶

16/01/2026

শুভ জন্মদিন 🎂🥳
কিছু মানুষ শব্দ কম ব্যবহার করে,
কিন্তু তাদের উপস্থিতিটাই শান্তি হয়ে থাকে—
তুই ঠিক সেইরকম একজন।
ইয়া আল্লাহ,
এই মানুষটার জীবনে তুমি এমন শান্তি দাও
যেটা কাউকে বোঝাতে হয় না, শুধু অনুভব করা যায়।
তার দোয়া কবুল করো,
অজানা কষ্টগুলো হালকা করে দাও,
আর তার প্রতিটা আগামী দিন
তোমার রহমতে ভরে দাও।
হালাল সুখ দিও,
মনকে ঈমানে শক্ত রাখো,
আর তাকে এমন মানুষ দিও
যারা তার মূল্য বোঝে—আমিন।
শুভ জন্মদিন আঙুর 🌸

11/01/2026

ভাই আমার সব বন্ধু -বান্ধুবীদের সবার বাচ্চাও হয়ে গেছে, কিন্তু আমাকে জান ডাকার কেউ নেই। জীবন বড়ই unfair. 🙂💨

09/01/2026

"মেয়েটা ফর্সা কিন্তু চেহারার কাটিং ভালো না।"
"ফেস কাটিং নাকি দারুণ কিন্তু শ্যামলা।"
"মাশা আল্লাহ সুন্দর কিন্তু অনেক খাটো।"
"সুন্দর হলেও দোষ একটা মেয়ে হিসেবে বেশি লম্বা।"
"মেয়ে পার্ফেক্ট কিন্তু কত মোটা"
"দেখলে মনে হয় শরীরে কঙ্কাল বাদে কিছু নাই।"

এই যে কথাগুলো, এগুলো শুনতে শুনতে একটা মেয়ের মন ধীরে ধীরে ক্লান্ত হয়ে যায়। কারণ সমাজের কিছু মানুষ আছেন যারা জাজ না করলে মনে হয় তাদের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে।

সবচেয়ে কষ্টের বিষয় জানেন কোথায়? এই জাজিংটা সবচেয়ে বেশি হয় বিয়ের সময়। তখন মেয়েটা মানুষ না, যেন একটা প্রোডাক্ট। রং মিলছে না, হাইট ঠিক না, নাক একটু এমন, হাসি একটু তেমন। যোগ্যতা চরিত্র মন এসব যেন সিলেবাসেই নেই। শুধু মাপজোক আর কম্পারিজন।

একটা মেয়ে সারাদিন হাজারটা লড়াই করে। পড়াশোনা করে, কাজ করে, পরিবার সামলায়, নিজের স্বপ্নগুলো চেপে রাখে। আর শেষে এসে শুনতে হয় তুমি ঠিক মতো সুন্দর না। এই কথাগুলো বাইরে থেকে হালকা মনে হলেও ভেতরে ভেতরে গভীর দাগ কাটে। সেলফ কনফিডেন্স ভেঙে যায়। আয়নায় তাকালেই নিজের দোষ খুঁজতে থাকে। এটা কি ন্যায্য?

সমাজের ওইসব লোক থাকবেই। তারা থাকেই। আজ রং নিয়ে বলবে, কাল হাইট নিয়ে, পরশু বয়স নিয়ে। তাদের কথা শেষ হবে না।

কিন্তু প্রশ্ন হলো আমরা কতটা গুরুত্ব দেব। একটা মেয়ের মূল্য কি শুধু বিয়ের বাজারে তার লুক দিয়ে মাপা হবে? সে কি মানুষ না? তার কি অনুভূতি নেই?

সুন্দর মানে শুধু ফর্সা বা শ্যামলা হওয়া না। সুন্দর মানে কনফিডেন্স। সুন্দর মানে নিজের জায়গায় ঠিক থাকা। সুন্দর মানে নিজের মতো করে বাঁচা সমাজের সার্টিফিকেট লাগবে না। আপনি যদি চান নিজের জন্য নিজেকে একটু পরিবর্তন করতে সেটা শুধু হবে নিজের ইচ্ছায়। কারো কথার চাপে পড়ে না।

যদি আপনি এই কথাগুলো শুনে বড় হয়ে থাকেন, জেনে রাখুন সমস্যা আপনার না। সমস্যা ওই মানসিকতার। আপনি যথেষ্ট। আপনি সুন্দর। আপনি নিজের মতো করেই ঠিক আছেন। আর হ্যাঁ, যারা জাজ করে তারা আসলে নিজেদের অসন্তুষ্টির শব্দই ছড়ায়। একটু স্মাইল করুন আর এগিয়ে যান।

নিজের গল্প নিজেই লিখুন। এইটাই আসল গ্লো।

30/12/2025
14/12/2025

Bijoyagon Bogura 🍁🌿🍀

08/12/2025

আজ কেউ নাই বলে বেকারত্বের সময় পাশে থাকতে পারলাম না🥲

সূর্যাস্তের রঙ্গিন দৃশ্য ☀️   #বিজয়াঙ্গন
16/11/2025

সূর্যাস্তের রঙ্গিন দৃশ্য ☀️


#বিজয়াঙ্গন

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Beauty posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Beauty:

Share

Category