Raju Raj

Raju Raj বাংলার ঐতিহ্য, সফলতা ও জীবনের গল্প, �

17/06/2026

খাবার না খেয়ে পানি খায় বেশি....

নাটোরে ৫ বছরের শিশুকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ডনাটোরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় জালাল উদ্দিন (৬৫...
17/06/2026

নাটোরে ৫ বছরের শিশুকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড

নাটোরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় জালাল উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

আজ (১৭ জুন, ২০২৬) দুপুর ১২:৩০ মিনিটে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো: তৈয়ব আলী এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের আগস্ট মাসে নাটোরের গুরুদাসপুর উপজেলার লক্ষীপুর মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার দিন বিকেলে ওই শিশুটি নিজ বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল। এ সময় প্রতিবেশী অভিযুক্ত জালাল উদ্দিন কৌশলে শিশুটিকে ফুঁসলিয়ে তার ঘরে ডেকে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে।

পরবর্তীতে শিশুটির কান্নাকাটি ও শারীরিক অবস্থা দেখে পরিবারের লোকজন বিষয়টি জানতে পারেন। ঘটনার পরপরই শিশুটির মা বাদী হয়ে নাটোরের গুরুদাসপুর থানায় জালাল উদ্দিনকে একমাত্র আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলাটি প্রথমে নাটোরে রুজু হয় এবং নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এর বিচারিক কার্যক্রম শুরু হয়। পরবর্তী সময়ে সরকারি গ্যাজেট নোটিফিকেশনের মাধ্যমে মামলাটি দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। সেখানে দীর্ঘ শুনানি ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই রায় প্রদান করেন।

রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করে এই মামলার আইনজীবী বলেন,
দেশে যেভাবে শিশু ধর্ষণের মতো অপরাধ বেড়ে চলেছে, তা প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সরকারের সেই নীতির আলোকেই আজকের এই রায় দেওয়া হয়েছে। আমরা মনে করি, এই রায়ের মাধ্যমে ভুক্তভোগী পরিবারটি যথার্থ বিচার পেয়েছে।

রায় ঘোষণা শেষে কড়া নিরাপত্তায় দণ্ডপ্রাপ্ত আসামি জালাল উদ্দিনকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসারাজশাহীর ঐতিহ্যবাহী কালাই রুটি খেয়ে ভূয়সী প্রশংসা করেছেন বাংলাদেশে ...
16/06/2026

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

রাজশাহীর ঐতিহ্যবাহী কালাই রুটি খেয়ে ভূয়সী প্রশংসা করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। রুটি খাওয়ার পর নিজের অনুভূতি ব্যক্ত করে তিনি বলেন, "দারুণ মজা!"

15/06/2026

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন সদ্য নিয়োগ প্রাপ্ত জনাব আবুল কালাম আজাদ সুইট।

অন্ধকার অনেকের কাছে অপছন্দের, কিন্তু আমার কাছে অন্ধকারও সুন্দর। কারণ অন্ধকার আছে বলেই চাঁদের আলো এতটা মায়াময় লাগে। অন্ধক...
14/06/2026

অন্ধকার অনেকের কাছে অপছন্দের, কিন্তু আমার কাছে অন্ধকারও সুন্দর। কারণ অন্ধকার আছে বলেই চাঁদের আলো এতটা মায়াময় লাগে। অন্ধকার না থাকলে হয়তো চাঁদের সৌন্দর্যও এতটা অনুভব করা যেত না।"

13/06/2026

আজকের আমার খেলা

খালি গ্লাস আর আমি একই রকম,দু'জনেরই মূল্য থাকে ভরা অবস্থায়,খালি হলে কেউ আর খোঁজ নেয় না।
13/06/2026

খালি গ্লাস আর আমি একই রকম,
দু'জনেরই মূল্য থাকে ভরা অবস্থায়,
খালি হলে কেউ আর খোঁজ নেয় না।

কাউকে সমর্থন করুন, তাতে কোনো সমস্যা নেই। তবে একবার ভেবে দেখুন, যাদের জন্য এত আবেগ আর তর্ক-বিতর্ক, তারা কি আপনাকে ব্যক্তি...
12/06/2026

কাউকে সমর্থন করুন, তাতে কোনো সমস্যা নেই। তবে একবার ভেবে দেখুন, যাদের জন্য এত আবেগ আর তর্ক-বিতর্ক, তারা কি আপনাকে ব্যক্তিগতভাবে চেনে? অথচ তাদের সমর্থন করতে গিয়ে পাড়া-মহল্লায় ঝগড়া, মারামারি ও বিভেদ সৃষ্টি হচ্ছে। এসব থেকে বিরত থাকুন। কারণ দিন শেষে —আপনার পাশে থাকা প্রতিবেশী, বন্ধু ও পরিবারের মানুষগুলোই আপনার প্রকৃত আপনজন। সম্পর্ক নষ্ট নয়, সম্প্রীতি গড়ুন।"

11/06/2026

রাজশাহী...........................

বিড়ির দাম বৃদ্ধির আশঙ্কায় অনেক খুচরা ও পাইকারি ব্যবসায়ী আগাম স্টক করে রাখছেন। ফলে বাজারে চাহিদা বেড়েছে এবং কিছু এলাকায় ক...
10/06/2026

বিড়ির দাম বৃদ্ধির আশঙ্কায় অনেক খুচরা ও পাইকারি ব্যবসায়ী আগাম স্টক করে রাখছেন। ফলে বাজারে চাহিদা বেড়েছে এবং কিছু এলাকায় কৃত্রিম সংকটের আশঙ্কাও দেখা দিয়েছে।
অনেক দোকানি দোকান বন্ধ রাখছেন.... লাভের সম্ভাবনায়।

Address

Rajshahi
6206

Website

Alerts

Be the first to know and let us send you an email when Raju Raj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share