Daily Bogura Insider

Daily Bogura Insider Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Daily Bogura Insider, Rajshahi.
(1)

বগুড়ার শেরপুরে তিনদিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন বগুড়ার শেরপুরে ব্যতিক্রমী আয়োজন—তাঁবুর নিচে ভ্রাম্যমাণ বইমেলা—ঘির...
06/04/2026

বগুড়ার শেরপুরে তিনদিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন

বগুড়ার শেরপুরে ব্যতিক্রমী আয়োজন—তাঁবুর নিচে ভ্রাম্যমাণ বইমেলা—ঘিরে পাঠক ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। শেরপুর সরকারি ডি জে মডেল হাইস্কুলের খেলার মাঠে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে শুরু হওয়া এই তিন দিনব্যাপী বইমেলা এলাকায় বইপ্রেমীদের মাঝে নতুন উদ্দীপনা তৈরি করেছে।
রোববার (৫ এপ্রিল) সকাল থেকেই মেলার স্টলগুলোতে ভিড় করতে থাকেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিকেল ৫টায় মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু।

মেলায় প্রায় ১০ হাজার বই স্থান পেয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেলা চলবে আগামী ৭ এপ্রিল পর্যন্ত।
বিশ্ব সাহিত্য কেন্দ্রের মেলার ইনচার্জ অমিত চক্রবর্তী জানান, “তরুণ প্রজন্মকে বইমুখী করাই এই আয়োজনের মূল লক্ষ্য। বই পড়ার মাধ্যমে জ্ঞান ও মননশীলতা বিকাশ পায়।”

এদিকে দর্শনার্থীদের আকর্ষণ বাড়াতে বইয়ের ওপর ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে বলে জানান বিক্রয়কর্মী রুবেল রানা।
মেলায় আসা অভিভাবক শবিতা রানী বলেন, সন্তানদের বইয়ের প্রতি আগ্রহী করে তুলতেই তিনি তাদের নিয়ে মেলায় এসেছেন। অন্যদিকে শিক্ষার্থীরা জানায়, পাঠ্যবইয়ের বাইরে গল্প ও বিভিন্ন ধরনের বই খুঁজে পেয়ে তারা বেশ আনন্দিত।

মেলার দ্বিতীয় দিন শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা এবং শেষ দিন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের আয়োজন রয়েছে।
স্থানীয়দের মতে, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পাঠাভ্যাস গড়ে তুলতে এবং সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

01/04/2026
উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জেলা বগুড়া বহুদিন ধরেই “দইয়ের নগরী” হিসেবে দেশ-বিদেশে সুপরিচিত। প্রাচীনকাল থেকে এখানে তৈরি দইয়ের ...
26/03/2026

উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জেলা বগুড়া বহুদিন ধরেই “দইয়ের নগরী” হিসেবে দেশ-বিদেশে সুপরিচিত। প্রাচীনকাল থেকে এখানে তৈরি দইয়ের স্বাদ, ঘনত্ব এবং বিশেষ প্রক্রিয়াজাতকরণের কারণে এটি পেয়েছে আলাদা মর্যাদা।

সময়ের সাথে সাথে এই ঐতিহ্য শুধু টিকে থাকেনি, বরং আরও বিস্তৃত হয়েছে দেশজুড়ে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলেও।
বগুড়া দইয়ের এই স্বীকৃতি আনুষ্ঠানিক রূপ পায় ২০২৩ সালের ২৬ জুন, যখন এই ঐতিহ্যবাহী পণ্যটি ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি লাভ করে। এর ফলে বগুড়ার দইয়ের নিজস্বতা ও মান সুরক্ষিত হয়েছে এবং বিশ্ববাজারে এর গ্রহণযোগ্যতা আরও বেড়েছে।
এবারের ঈদুল ফিতরকে কেন্দ্র করে বগুড়ার দই ও মিষ্টির বাজারে দেখা গেছে অভূতপূর্ব চাহিদা। ঈদের দিন থেকে শুরু করে পরবর্তী কয়েকদিন পর্যন্ত জেলার বিভিন্ন প্রান্তে দই ও মিষ্টির দোকানগুলোতে ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়। ব্যবসায়ীদের তথ্যমতে, এই স্বল্প সময়ের মধ্যেই প্রায় শত কোটি টাকার দই ও মিষ্টি বিক্রি হয়েছে, যা স্থানীয় অর্থনীতিতে এক বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলেছে।
বিশেষ করে শহরের খ্যাতনামা প্রতিষ্ঠান এশিয়া সুইট মিট ও দইঘর-এ ক্রেতাদের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। এখানে বিভিন্ন ধরনের দই ও মিষ্টির নির্ধারিত দাম অনুযায়ী বিক্রি হয়েছে—স্পেশাল দই ৩৪০ টাকা, শাহী দই ৪০০ টাকা, সাদা দই ৩০০ টাকা, টক দই ২০০ টাকা, বড় ক্ষীরসা ৭০০ টাকা, ছোট ক্ষীরসা ৩৫০ টাকা এবং হাড়ি দই ৫০০ টাকা। প্রতিটি পণ্যের আলাদা স্বাদ ও গুণগত মান ক্রেতাদের আকৃষ্ট করেছে।
শুধু শহরেই নয়, বগুড়া জেলার ১২টি উপজেলাজুড়ে বর্তমানে সহস্রাধিক দইয়ের দোকান গড়ে উঠেছে। এর মধ্যে বগুড়া শহর ও আশপাশ এলাকায় রয়েছে তিন শতাধিক দোকান, যেখানে প্রতিদিনই উৎপাদন ও বিক্রি চলছে ব্যাপক হারে। ঈদকে কেন্দ্র করে এসব দোকানে উৎপাদন বাড়ানো হয় কয়েকগুণ, যাতে ক্রেতাদের চাহিদা পূরণ করা যায়।
বগুড়ার দই শিল্পের পেছনে রয়েছে দীর্ঘ ইতিহাস ও ঐতিহ্য। গৌর গোপাল পাল, নবাব পরিবার, মহরম আলী, রফাত আলীর মতো পথিকৃৎদের হাত ধরে এই শিল্প ধীরে ধীরে বিকশিত হয়েছে। তাদের উদ্ভাবিত প্রক্রিয়া, মান নিয়ন্ত্রণ এবং স্বাদের ধারাবাহিকতা আজও বজায় রেখেছেন বর্তমান প্রজন্মের ব্যবসায়ীরা।

ছবি ও লেখা, সংগৃহীত। বাংলাদেশ।

আজ ২৬ শে মার্চ ২০২৬ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে নেতাকর্মীদের শ্রদ্ধাঞ্জলি।বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের মাননীয় জাতীয় স...
26/03/2026

আজ ২৬ শে মার্চ ২০২৬ মহান স্বাধীনতা ও
জাতীয় দিবসে নেতাকর্মীদের শ্রদ্ধাঞ্জলি।

বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজ এর পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তর অর্পন ও উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলুর নেতৃত্বে বিএনপির অঙ্গ সংগঠনের পুষ্পস্তাকও অর্পন।

বগুড়ার শেরপুরে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিতমিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধিঃবগুড়ার শেরপুরে ২৫ মার্চ গণহত্...
25/03/2026

বগুড়ার শেরপুরে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, সাবেক পৌর মেয়র জানে আলম খোকা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু, পৌর বিএনপির নেতা সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, শেরপুর উপজেলা গণঅধিকার পরিষদের সম্মানিত সভাপতি ইউসুফ আলী প্রামানিক,এনসিপি নেতা আব্দুল আলিম, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অন্যান্য নেতৃবৃন্দরা।
বক্তারা ২৫ মার্চের ভয়াল গণহত্যার স্মৃতিচারণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং নতুন প্রজন্মকে দেশের সঠিক ইতিহাস জানার আহ্বান জানান।

বগুড়ার শিবগঞ্জে বহিষ্কৃত যুবদল নেতা হৃদয় বার্মিজ চাকুসহ গ্রেপ্তারবগুড়ার শিবগঞ্জে বহিষ্কৃত যুবদল নেতা মাহমুদুল হাসান হৃদয়...
25/03/2026

বগুড়ার শিবগঞ্জে বহিষ্কৃত যুবদল নেতা হৃদয় বার্মিজ চাকুসহ গ্রেপ্তার

বগুড়ার শিবগঞ্জে বহিষ্কৃত যুবদল নেতা মাহমুদুল হাসান হৃদয়কে দুইটি বার্মিজ চাকু ও একটি স্টিক লাঠিসহ গ্রেপ্তার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান জানান, মঙ্গলবার (২৫ মার্চ) পৌর এলাকার কলুমগাড়ি ঈদগাহ মাঠ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান বলেন, মাহমুদুল হাসান হৃদয়কে জাতীয় নির্বাচনের অনেক আগেই যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে। দলের শৃঙ্খলা ভঙ্গ বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকলে দলের পক্ষ থেকে কাউকে ছাড় দেওয়া হবে না।

15/03/2026

Potato market collapses,
farmers' dreams underwater.

Bogra and Joypurhat: The sky has collapsed on potato farmers in Shibganj of Bogra and Kalai upazilas of Joypurhat, known as the granary of North Bengal, due to sudden heavy rains and gusty winds.


Address

Rajshahi

Telephone

+8801706383943

Website

Alerts

Be the first to know and let us send you an email when Daily Bogura Insider posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share