Abdur Rahman Palash

Directions

Abdur Rahman Palash যুব সংগঠক, গোপালগঞ্জ জেলা যুবলীগ

*রাজনৈতিক প্রতিহিংসা বন্ধে আন্তর্জাতিক উদ্যোগ চান বব ব্ল্যাকম্যান, শেখ হাসিনার নিরাপত্তায় ব্রিটেনকে সক্রিয় হওয়ার আহ্ব...
05/11/2026

*রাজনৈতিক প্রতিহিংসা বন্ধে আন্তর্জাতিক উদ্যোগ চান বব ব্ল্যাকম্যান, শেখ হাসিনার নিরাপত্তায় ব্রিটেনকে সক্রিয় হওয়ার আহ্বান*

মৃত্যুদণ্ড কার্যকর না করার লিখিত নিশ্চয়তা আদায়ের আহ্বান স্বাধীন তদন্ত, নিরপেক্ষ বিচার ও মানবাধিকার সুরক্ষায় আন্তর্জাতিক উদ্যোগের দাবি

আন্তর্জাতিক ডেস্ক।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা, মানবাধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করতে যুক্তরাজ্য সরকারকে সক্রিয় কূটনৈতিক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্য (এমপি) বব ব্ল্যাকম্যান। শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায়ের পরিপ্রেক্ষিতে তাঁর দেশে ফেরার সম্ভাবনা, নিরাপত্তা এবং বিচারপ্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

যুক্তরাজ্যভিত্তিক অনলাইন প্রকাশনা কমেন্ট সেন্ট্রাল-এ প্রকাশিত এক মতামত নিবন্ধে বব ব্ল্যাকম্যান বলেন, বাংলাদেশকে রাজনৈতিক প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি থেকে বের করে আনতে এখনই আন্তর্জাতিক উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক অস্থিরতা ও সংঘাতের আশঙ্কা রয়েছে বলেও সতর্ক করেছেন তিনি।

নিবন্ধে উল্লেখ করা হয়, শেখ হাসিনা আগামী ডিসেম্বরে নির্বাসন থেকে বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন। তাঁর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় থাকায় দেশে প্রত্যাবর্তনের ক্ষেত্রে ব্যক্তিগত নিরাপত্তা, আইনি অধিকার এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি বলে মনে করেন এই ব্রিটিশ সংসদ সদস্য।

বব ব্ল্যাকম্যানের নিবন্ধের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো, শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে না, বাংলাদেশের কাছ থেকে এমন সুস্পষ্ট লিখিত নিশ্চয়তা আদায়ে ব্রিটিশ সরকারের উদ্যোগ গ্রহণ। একই সঙ্গে বাংলাদেশে মৃত্যুদণ্ড কার্যকরের ওপর স্থগিতাদেশের বিষয়েও সমর্থন জানানোর আহ্বান জানিয়েছেন তিনি।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো একটি চিঠির প্রসঙ্গ তুলে ব্ল্যাকম্যান জানান, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি কয়েকজন সংসদ সদস্য সহকর্মীর সঙ্গে উদ্বেগ প্রকাশ করেছেন। শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর স্বাধীন তদন্ত, নিরপেক্ষ বিচার এবং আইনি অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।

তাঁদের মতে, অভিযোগ যত গুরুতরই হোক না কেন, বিচারপ্রক্রিয়া হতে হবে স্বাধীন, স্বচ্ছ ও আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডসম্মত। কোনো ব্যক্তির রাজনৈতিক পরিচয় কিংবা সাবেক রাষ্ট্রক্ষমতায় থাকার কারণে তাঁর মৌলিক মানবাধিকার ও ন্যায়বিচারের অধিকার খর্ব করা যায় না।

শেখ হাসিনার বিচারপ্রক্রিয়ায় আত্মপক্ষ সমর্থনের পূর্ণ সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন বব ব্ল্যাকম্যান। তাঁর আইনজীবী নিয়োগ, মামলার প্রমাণ ও প্রয়োজনীয় নথি পাওয়া এবং রায়ের বিরুদ্ধে কার্যকর আইনি প্রতিকার চাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে বলে উল্লেখ করেছেন তিনি।

পাশাপাশি বিচারপ্রক্রিয়ায় রাজনৈতিক হস্তক্ষেপের আশঙ্কা দূর করতে আদালত ও আটককেন্দ্রের কার্যক্রমে স্বাধীন পর্যবেক্ষণের সুযোগ রাখার প্রস্তাব দিয়েছেন এই ব্রিটিশ এমপি।

তিনি শেখ হাসিনাকে নির্যাতন, রাজনৈতিক নিপীড়ন, গুম কিংবা যেকোনো ধরনের সহিংসতা থেকে সুরক্ষা দেওয়ার বিষয়েও গুরুত্বারোপ করেছেন।
রাজনৈতিক প্রতিহিংসা বন্ধে জাতীয় সংলাপের প্রস্তাব
বাংলাদেশে দীর্ঘমেয়াদি রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় একটি অন্তর্ভুক্তিমূলক জাতীয় সংলাপের প্রস্তাব দিয়েছেন বব ব্ল্যাকম্যান। রাজনৈতিক দল, ভুক্তভোগীদের প্রতিনিধি ও নাগরিক সমাজের অংশগ্রহণে এমন একটি সমঝোতা প্রক্রিয়া গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি, যার মাধ্যমে রাজনৈতিক সহিংসতা, প্রতিশোধ এবং বিরোধী মত দমনের প্রবণতা বন্ধে ঐকমত্য তৈরি হতে পারে।

তবে জাতীয় পুনর্মিলনের অর্থ অপরাধের বিচার বন্ধ করে দেওয়া নয় বলেও স্পষ্ট করেছেন তিনি। বরং অপরাধের জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি প্রত্যেক নাগরিকের সমান অধিকার, নিরাপত্তা ও আইনি সুরক্ষা প্রতিষ্ঠাই হওয়া উচিত জাতীয় সমঝোতার লক্ষ্য।

বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের ঐতিহাসিক সম্পর্ক এবং দুই দেশের মানুষের পারিবারিক ও সামাজিক বন্ধনের বিষয়টি তুলে ধরে বব ব্ল্যাকম্যান বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে ব্রিটেনের নীরব থাকার সুযোগ নেই।

এ লক্ষ্যে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশন, আন্তর্জাতিক অংশীদার এবং জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তরের সঙ্গে সমন্বয় করে কার্যকর কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

নিবন্ধে বব ব্ল্যাকম্যানের মূল বক্তব্যে উঠে এসেছে, জবাবদিহিতার নামে রাজনৈতিক প্রতিহিংসা গ্রহণযোগ্য হতে পারে না। গুরুতর অপরাধের অভিযোগ থাকলে তার বিচার অবশ্যই হতে হবে, তবে সেই বিচার হতে হবে নিরপেক্ষ, স্বচ্ছ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার মানদণ্ড অনুসরণ করে।

সার্বিকভাবে শেখ হাসিনার নিরাপত্তা, মৃত্যুদণ্ড কার্যকর না করার নিশ্চয়তা, স্বাধীন তদন্ত, ন্যায়বিচার এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে আন্তর্জাতিক কূটনৈতিক উদ্যোগের প্রয়োজনীয়তার বিষয়গুলোই তাঁর নিবন্ধে বিশেষ গুরুত্ব পেয়েছে।

ট্রাভেল পাস বা পাসপোর্ট না দিলে, আমার বিকল্প ব্যবস্থাও আছে। —জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা।
05/11/2026

ট্রাভেল পাস বা পাসপোর্ট না দিলে, আমার বিকল্প ব্যবস্থাও আছে।
—জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা।

05/11/2026

'কোনোদিন না খাইয়া শুয়ে পড়ি, দুই মাস ধরে মাছ খাই না, গোস্ত এই ঈদে খাইলে ওই ঈদে খাই'

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির মধ্যে কেমন আছেন পোশাক শ্রমিকরা?

05/11/2026
05/11/2026
অভিনন্দন কুমিল্লা জেলা দক্ষিণের অন্তর্গত চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের সকল নেতৃবৃন্দদেরকে।
05/11/2026

অভিনন্দন কুমিল্লা জেলা দক্ষিণের অন্তর্গত চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের সকল নেতৃবৃন্দদেরকে।

Address

Rajshahi Division

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abdur Rahman Palash posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Nearby photography services