Sakib Mahamud Rahat

Call Directions Contact the business

Sakib Mahamud Rahat আসসালামু আলাইকুম
আমার পেইজে স্বাগতম

জীবন অনেক দামি জিনিস
দুই পয়সা লোকের জন্য নষ্ট করবেন না।

22/10/2026

দুই প্রান্তের দুইটি মানুষ নিরবে মৃত্যুর সাথে লরাই করছে।

আসছে...

14/10/2026

মানুষের ভিড়ে থাক মানুষটাও একদিন বন্ধ রুমে আবদ্ধ হয়ে যায়.....😊

আসছে....

13/10/2026

মানুষের অনেক ইগো
মানুষকে আগ্রাধিক লিস্টে সবার উপরে রাখার পরও মানুষের ইগো।

আমি : ও হে ইগো তুমি আমার মধ্যে নাই কেন।
ইগো : তুমি একটা বলদা তাই
আমি : 🙂

27/09/2026

কথার কথা

কথা নিয়ে কথা বলতে গেলে অনেক কথাই চলে আসে । কথা নিয়ে কথা, কথার জন্য কথা, কথার মাঝে কথা, প্রসঙ্গ কথা, শুরুর কথা, ইতিকথা, কথার কথা, কত কথা...! সুন্দর করে কথা বলাটা একটা শিল্প । আর যারা এই শিল্পের যথাযথ প্রয়োগের মাধ্যমে সকলের মনে জায়গা করে নেয় আমরা তাদের বলি ‘বাচিকশিল্পী’ ।

কথা হচ্ছে একটি আশ্চর্য চমৎকার ম্যাজিক । ম্যাজিশিয়ান যেমন ম্যাজিক দেখিয়ে সকলকে মুহ্যমান করে ফেলার ক্ষমতা রাখে, একজন বাচিকশিল্পীও তার কথার দ্বারা মানুষকে আষ্টেপৃষ্টে বেঁধে ফেলতে পারে । কথার ছলে, কৌশলে মূহুর্তেই পাল্টে দেওয়া যায় পরিবেশ । কথার ধারাবাহিকতায় পরিবেশ হয় হাস্যরসাত্মক, আবেগময়, আনন্দময়, ক্রোধপূর্ণ, বিষাদগ্রস্ত কিংবা হৃদয়স্পর্শী ।

মনের ভাব প্রকাশের মাধ্যম হচ্ছে ভাষা । আর ভাষা নান্দনিক হয় প্রকাশ করার মাধ্যমে, কথা বলার মাধ্যমে । কখনো কখনো সুবিশাল বক্তব্য আমাদের উপর প্রভাব ফেলতে পারে না । অথচ ছোট ছোট কিছু অর্থপূর্ণ কথা মূহুর্তেই বদলে দেয় মন । ঐ ছোট ছোট কথাগুলো হয় আমাদের আনন্দ, অভিমান অথবা নিদারুণ মন খারাপের গল্প ।

কী অদ্ভুত জিনিস এই ভাষা, তাই না ? প্রতিটি ভাষাতেই রয়েছে চমৎকার চমৎকার শব্দ । আর চমৎকার শব্দগুলো যখন সাজিয়ে উপস্থাপন করা হয়, তখন কথাগুলো হয় নান্দনিক, শ্রুতিমধুর ।

‘কথা বলার সক্ষমতা’ সৃষ্টিকর্তার এক আশ্চর্য দান । কথায় বাঁচি, কথায় কাঁদি, কথায় হাসি খিলখিলিয়ে । কথা নিয়ে কত কবি লিখেছেন কত কথা, অজস্র গান, কবিতা আর ছন্দ; প্রকাশ করেছেন প্রেয়সীর রূপ কবি জীবনানন্দ !

- সাকিব মাহমুদ রাহাত

31/07/2026

আমি বুঝাতে ব্যর্থ আর সে বুঝতে ব্যর্থ 😆😆

31/07/2026

পৃথিবীর এত মানুষ তো একসঙ্গে ভুল হতে পারে না

মনের কথা বলতে বলতে কখন যে আমার মনটা তোমার কাছে হারিয়ে ফেলেছি, বুঝতেই পারিনি। এখন মনে হয়, আমার মন আর আমার কাছে নেই।

আজও বুঝতে পারি না, আমার অপরাধটা কী ছিল? কী এমন ভুল করেছিলাম, যার জন্য আজ আমি অপরাধীর মতো দাঁড়িয়ে আছি?

আমি তো শুধু একজনকেই ভালোবেসেছি। তোমার কাছে মন খুলে সব বলতে বলতে একসময় তুমি আমার হৃদয়ের সবচেয়ে আপন মানুষ হয়ে উঠেছিলে।

একদিন আমিই বলেছিলাম, হয়তো একজন মানুষ একসাথে দু'জনকে ভালোবাসতে পারে। কিন্তু তুমি আমাকে বুঝিয়ে দিলে, কথাটা ভুল ছিল। তুমিই একদিন বলেছিলে, আমাকে যেন কারও সঙ্গে তোমার তুলনা না করি। অথচ আজ তুমিই আমাকে সবার সঙ্গে তুলনা করো।

একসময় আমার প্রতিটি কথা তোমার ভালো লাগত। আর আজ আমার কথাগুলোই যেন তোমার বিরক্তির কারণ।

আমি আমার সবকিছু তোমাকে বলেছি। আমি কেমন মানুষ, কী ভাবি, কী অনুভব করি—সবই তুমি জানতে। কিন্তু শেষ পর্যন্ত তুমি আমার সঙ্গে এমনটাই করলে।

অফিসে থাকলে নিজেকে ব্যস্ত রাখতে পারি, তাই ভালো থাকার অভিনয় করতে পারি। কিন্তু অফিস শেষ হলে আমার ভেতরে কী ঝড় বয়ে যায়, সেটা শুধু আমিই জানি।

অনেক কথা বুকের ভেতর জমে আছে, কিন্তু বলার মতো কেউ নেই। কোনো কিছুতেই আর ভালো লাগে না। কোনো বন্ধু নেই, কোনো প্রিয় মানুষও নেই।

সবাই বলে, "আমাকে কেউ বোঝে না।" হয়তো সবার ক্ষেত্রে কথাটা পুরোপুরি সত্যি নয়। কিন্তু আমার ক্ষেত্রে মনে হয়, এটা শতভাগ সত্য।

হয়তো ভুলটা আমারই। কারণ পৃথিবীর এত মানুষ তো একসঙ্গে ভুল হতে পারে না। তবুও একটা প্রশ্ন আজও রয়ে গেছে—যদি সত্যিই সব দোষ আমার হয়, তাহলে ভালোবেসে এতটা ভেঙে পড়লাম কেন?

- সাকিব মাহমুদ রাহাত

31/07/2026

সব শেষে বুঝলাম......

সব কিছু বুঝেও অবুঝের মত থাকাই শ্রেয়🙃

23/07/2026

তোমার চোখে হারিয়ে যাওয়া

তোমার চোখের দিকে তাকালেই মনে হয় পৃথিবীর সব শান্তি যেন সেখানে লুকিয়ে আছে। সেই মায়াভরা চোখে হারিয়ে যেতে ইচ্ছে করে, ডুবে যেতে ইচ্ছে করে এমন এক ভালোবাসায়, যেখান থেকে আর কখনো ফিরে আসতে হবে না।

জানি না ঠিক কতটা ভালোবাসি তোমায়। ভালোবাসার কোনো পরিমাপ হয় না, আর তোমার জন্য আমার অনুভূতিগুলোও ঠিক তেমনই—অসীম, অগণিত। শুধু জানি, তোমাকে ছাড়া আমার কোনো ভাবনা পূর্ণ হয় না, কোনো স্বপ্ন সম্পূর্ণ হয় না।

হয়তো তোমার সঙ্গে দেখা না হলে কোনোদিন বুঝতেই পারতাম না ভালোবাসা আসলে কী। বুঝতাম না, কারও একটি মেসেজের অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দেওয়া যায়, কারও কণ্ঠস্বর শুনে মনের সব অশান্তি দূর হয়ে যায়।

তোমার সঙ্গে কথা বললে হৃদয়ের ভেতর এক অন্যরকম প্রশান্তি নেমে আসে। তখন মনে হয়, পৃথিবী যত কঠিনই হোক না কেন, তোমার একটি কথা সবকিছু সহজ করে দিতে পারে। শুধু একটি প্রশ্ন বারবার মনে আসে—এই শান্তি, এই অনুভূতি, এই ভালোবাসা কি সারাজীবন আমার হয়ে থাকবে?

তোমার ভালোবাসায় আমি এতটাই মুগ্ধ যে অনেক সময় মনের গভীর কথাগুলোও তোমাকে বোঝাতে পারি না। কিন্তু যদি কখনো আমার চোখের দিকে তাকাও, সেখানে শুধু তোমাকেই দেখতে পাবে। কারণ আমার হৃদয়ের প্রতিটি স্পন্দন, প্রতিটি প্রার্থনা, প্রতিটি স্বপ্নের নাম—তুমি।


-সাকিব মাহমুদ রাহাত

08/07/2026

একটু ভালোবাসা

আমাকে কি একটুখানি ভালোবাসা যাবে? খুব বেশি না, একদম সামান্য পরিমাণ। তার চেয়েও যদি কম হয়, একেবারেই কম, তবুও কি দেওয়া যাবে?

আমার কি একটুখানি যত্ন নেওয়া যাবে? একদমই অল্প। ধরো আমি তোমাকে বললাম, "আজ আমার মনটা খুব খারাপ।" তুমি তখন আলতো করে বললে, "কোনো অসুবিধা নেই, একটু পরেই সব ঠিক হয়ে যাবে।" মন ভালো না-ই বা হলো, শুধু এই অল্প একটু যত্ন কি আমার জন্য নেওয়া যাবে না?

আমি বোধহয় খুব অল্প কিছুর অভাবে বেঁচে থেকেও মরে যাচ্ছি। আমাকে তুমি সেই অল্পটুকু ফিরিয়ে দেবে তো?

Sakib Mahamud Rahat

29/06/2026

ফুল বলেছে আমি রাগ করেছি-২

ফুলটি অভিমান করে বলল, "আমি রাগ করেছি।"
আমি শুধালাম, "কিন্তু কেন, কী ভুল করেছি?"
সে বলল, "গাছের বুকেই তো আমি বেশ ছিলাম,
তবে কেন আমায় জোর করে ছিঁড়ে নিলে?"
​আমি বললাম, "ভালোবেসেছি বলেই তো বুকে টেনেছি।"
ফুল হেসে বলল, "কিছু ভালোবাসা দূর থেকেই সুন্দর, ছুঁয়ে দিলেই তা ঝরে পড়ে যায়।"

- সাকিব মাহমুদ রাহাত ( Sakib Mahamud Rahat)

Address

Patuakhali
8600

Telephone

+8801725045316

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sakib Mahamud Rahat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sakib Mahamud Rahat:

Shortcuts

Share

Nearby photography services