04/08/2026
কৃতজ্ঞতা ও ধন্যবাদ!
সমবায় মাধ্যমিক বিদ্যালয়, চরখালির বর্তমান ও প্রাক্তন ছাত্রদের খেলাধুলার প্রতি আগ্রহ ও উৎসাহ আরও বৃদ্ধি করতে একটি ফুটবল উপহার দেওয়ায় আমাদের ৪নং ইউনিয়ন পরিষদের সচিব জনাব এম. এ. জলিল তালুকদার মহোদয়কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
তাঁর এই সুন্দর উদ্যোগ আমাদের তরুণদের খেলাধুলায় উৎসাহিত করবে এবং মাদক ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে।
ছাত্রসমাজের প্রতি তাঁর এমন সহযোগিতা ও ভালোবাসা সত্যিই প্রশংসনীয়। আশা করি, ভবিষ্যতেও তিনি আমাদের ছাত্রসমাজের পাশে থাকবেন।
আপনার প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা ও শুভকামনা।❤️
খেলাধুলায় গড়ি সুস্থ ও সুন্দর সমাজ।