08/03/2026
নারী আয়নার সৌন্দর্য নয়,সে সমাজের মিথ্যের বাঁধ ডিঙিয়ে ছুটেচলা পথের সাহস।
মাটির ধুলোয় ছড়িয়ে থাকা প্রসাধনী, আলতার রক্তিম রেখা আর নূপুরের নীরব ঝংকার কোন ভেঙে পড়া সাজ নয়।এটি এক নারীর অসমাপ্ত গল্পের নীরব সাক্ষী, সাজের মাঝপথে থেমে থাকা এক নারীর গল্প।কিন্তু নারী কি কেবল সাজের আয়নায় বন্দি?
না—তার পায়ের লাল আলতা শুধু সাজের রঙ নয় তা আদতে কল্পনার পথের মানচিত্র,হাজার অবহেলা, তুচ্ছতা আর নীরব লড়াই পেরিয়ে নিজেকে খুঁজে পাওয়ার রক্তিম স্বাক্ষর।নুপুরে তার বেজে ওঠে সমাজের অন্ধকারের বিরুদ্ধে বিজয় ঝংকার। সৃষ্টি হয় ঝড় পেরিয়ে হাঁটা এক অবিনাশী পথচলার।সেই পদচিহ্নে থাকে ভালোবাসা, প্রতিবাদ, সহনশীলতা আর অনন্ত শক্তি।সেই নারীই সৃষ্টির শুরু। আর এই ছড়িয়ে থাকা সাজগোজের মাঝেই লুকিয়ে আছে তার গভীর সত্য।
নারী শুধু সৌন্দর্যের প্রতীক নয়,সে নিজেই এক অদম্য যাত্রা,যেখানে প্রতিটি পদচিহ্নে লেখা থাকে নিজেকে নতুন করে সৃষ্টি করার গল্প।যে নারী ঘর গড়ে, স্বপ্ন বোনে,আবার ভেঙে যাওয়া পৃথিবীকেও জোড়া লাগায়
আজ তার জন্য কোনো আলাদা দিন নয়,
কারণ প্রতিটি দিনই তার সংগ্রাম আর সৃষ্টির উৎসব। তবুও আজকের বিশেষ দিনে সকল নারীদের কুর্নিশ জানায় - চলতে থাকুক বাঁধাহীন বিজয় যাত্রা 🌸
© Shutter up
In frame: Rimu Dey Borni