12/10/2015
সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিকের জন্য ২২ জেলায় সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় এক লাখ ৪৪ হাজার ১১২ জন অংশ নিয়ে পাস করেছে নয় হাজার ৭২৭ জন।
সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। লিখিত পরীক্ষার ফল www.dpe.gov.bd এই ঠিকানায় পাওয়া যাবে। মৌখিক পরীক্ষার স্থান, তারিখ পরবর্তী সময়ে প্রার্থীকে জানানো হবে।
জেলাগুলোর মধ্যে রয়েছে- পঞ্চগড়, নড়াইল, মেহেরপুর, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, ফেনী, জয়পুরহাট, চুয়াডাঙ্গা, মাগুরা, বাগেরহাট, শেরপুর, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়নগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, লক্ষীপুর, কক্সবাজার, পিরোজপুর, ঝালকাঠী, বরগুনা, ভোলা।