07/04/2026
বন্ধুত্ব যখন ভালোবাসায় রূপ নেয়, তখন সেই সম্পর্কের ভিত্তিটা হয় পাথরের মতো শক্ত। কারণ তারা একে অপরের ভালোটা যেমন চেনে, তেমনি মন্দটাকেও আগলে নিতে জানে। হাজারো স্মৃতি, মান-অভিমান আর নির্ভরতার পথ পেরিয়ে সেই ভালোবাসা পূর্ণতা পেলো ।
বন্ধুত্বের সেই সহজ দাবিগুলো সারা জীবনের অঙ্গীকারে পরিণত হলো। আনিকা ও তারাকি’র এই পথচলা যেন চিরকাল এমনই অমলিন আর সুন্দর থাকে।
জীবনের এই নতুন অধ্যায়ে তারা দুজন যখন একসাথে পা রাখছে, তখন প্রার্থনায় এটুকুই থাকুক— যেন আগামী দিনগুলোতেও তাদের এই হাসি আর ভরসা অটুট থাকে। বন্ধুর হাত ধরে জীবনসঙ্গী হিসেবে পথচলার চেয়ে সুন্দর আর কী-ই বা হতে পারে?
শুভকামনা রইল তাদের এই রঙিন ভবিষ্যতের জন্য।
ফটোগ্রাফার: জিহাদী ইসলাম নুর
©দ্বিতীয় অধ্যায়