M H TaNiM

M H TaNiM Writing life between pauses. Thoughts louder than words. Capturing moment, not things.

10/04/2026

পথে প্রান্তরে ... 🍃🍃

10/04/2026

#রণভঙ্গ_স্বপ্ন
১০, এপ্রিল ২০২৬
রাত ২.১০
-------------------------------------------
মনের মত হতে পারলাম না কারো,
যন্ত্রণা অন্তরে তাড়া করে আজও...
হাসির আড়ালে লুকিয়ে রাখি অবিরত,
এগিয়ে যাই পেরিয়ে যত বাধা-বিপত্তি শত...

চেয়েছিলাম হতে সেই উত্তাল তরঙ্গ,
মাঝপথে এসে হলো রণভঙ্গ...

স্বপ্নগুলো ভেঙে পড়ে নিরবতায়,
হারিয়ে গেলো পথের দিশা অচেনায়...
ডুকরে কেঁদে উঠে বিশ্বাস হারানোর বেদনা,
কি করে শুধরাবো এই জীবনের দেনা...

ভাঙা আকাশে খুঁজি নতুন কোনো তারা,
আঁধারের মাঝেই জ্বলে আশার আলোর ধারা...
সময়ের স্রোতে ভেসে যাই নিরন্তর,
পিছু ফিরে দেখি শুধু হারানোরই ঘর...

নিজের সাথে নিজের যুদ্ধ থামে না,
ভাঙা মনটা আর কিছু মানে না...

স্বপ্নগুলো ভেঙে পড়ে নিরবতায়,
হারিয়ে গেলো পথের দিশা অচেনায়...
ডুকরে কেঁদে উঠে বিশ্বাস হারানোর বেদনা,
কি করে শুধরাবো এই জীবনের দেনা...

যদি আবার শুরু হতো সবটা নতুন করে,
ভুলগুলো মুছে দিতাম হৃদয়ের আঁধারে...
তবু এই পথেই চলবো শেষ প্রহর,
হার মানবো না—জ্বালাবো নিজেরই আলো ঘর...

ডুকরে কেঁদে উঠে বিশ্বাস হারানো বেদনা,
তবু স্বপ্ন বাঁচে—এটাই আমার প্রেরণা...
অন্ধকার ভেদ করে উঠবো আবার,
আমি হবো আমার নিজেরই এক নতুন অবতার... 🔥

💕💕
05/04/2026

💕💕

 #বিজয়_দিবস মানেই শুধু আনন্দ নয় ;এটি দায়িত্ব, কৃতজ্ঞতা এবং ইতিহাসকে হৃদয়ে ধারণ করার দিন।লাল-সবুজের পতাকায় 🇧🇩 লেখা আ...
15/12/2025

#বিজয়_দিবস মানেই শুধু আনন্দ নয় ;
এটি দায়িত্ব, কৃতজ্ঞতা এবং ইতিহাসকে হৃদয়ে ধারণ করার দিন।
লাল-সবুজের পতাকায় 🇧🇩 লেখা আছে এক সাহসের অমর ইতিহাস।

সেই ইতিহাসের একজন গর্বিত বীর যোদ্ধা
আমার আব্বু হাজী মোঃ আলীবুর রহমান,
যিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে
অদম্য সাহস ও দেশপ্রেম নিয়ে অংশগ্রহণ করেছিলেন।

তাঁদের দেশপ্রেম, সংগ্রাম এবং
শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগের বিনিময়ে
আমরা পেয়েছি আমাদের কাঙ্ক্ষিত
লাল-সবুজের বাংলাদেশ। 🇧🇩

আজ এই মহান বিজয় দিবসে
সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি
রইল গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা, দোয়া ও অফুরন্ত ভালোবাসা। ♥️🇧🇩💚

#বিজয়_দিবস #বীর_মুক্তিযোদ্ধা
#মুক্তিযুদ্ধ_১৯৭১ #চিরশ্রদ্ধা
#লালসবুজের_বাংলাদেশ 🇧🇩

Address

Dashuria Traffic Mor, Dashuria
Pabna
6620

Telephone

+8801723736851

Website

Alerts

Be the first to know and let us send you an email when M H TaNiM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to M H TaNiM:

Share