21/05/2024
ফ্রিল্যান্সিংঃ
বর্তমান সময়ে জনপ্রিয় একটি পেশা, কেননা এটি বাসায় বসে করা যায়, ফুলটাইম, পার্টটাইম বা নিজের পছন্দ যে কোন সময়ে করা যায়।
গ্রাফিক ডিজাইনঃ
ডিজাইন এমন একটি ক্যাটাগরি যেটি শিখলে আপনি অনলাইনে অথবা অফলাইনে/যে কোন লোকাল প্রতিষ্ঠানে জব করতে পারবেন, বা হতে পারেন উদ্যাক্তা।
সফলতাঃ
কতদিনে সফল হওয়া সম্ভব এটি বলা কঠিন তবে যদি কেউ কোন একটি বিষয়ের উপর দক্ষতা অর্জন করতে পারে তাহলে লাইফ টাইমের জন্য একটি ভালো ক্যারিয়ার হতে পারে ফ্রিল্যান্সিং।
লোগো ডিজাইনঃ
ডিজাইনের মধ্যে সবচেয়ে গুরুত্বপুর্ন টপিক হচ্ছে লোগো। আর যদি কেউ শুধু লোগো ডিজাইনের এর উপর দক্ষতা অর্জন করতে পারে তাহলে নানা উপায়ে ইনকাম করতে পারে।
যেমনঃ লোগো সেল করে, লোগো কনটেস্ট করে, লোগো প্রজেক্ট করে।
কোথায় থেকে শিখবো?
অবশ্যয় ভালো কোনো ট্রেনার/মেন্টর যে কিনা দির্ঘদিন ধরে ফ্রিল্যান্সিং করে আসছে, এমন প্রতিষ্ঠান যেখানে দক্ষ মেন্টর আছে এবং ইউটিউব দেখে।
কে করতে পারবে?
আমরা সবাই চেষ্টা করতে পারি, কেননা বর্তমান সময়ে সবাই ইন্টারনেট ব্যাবহার করি আর প্রায় সবার ল্যাপটপ বা কম্পিউটার আছে। আর ডিজিটাল যুগে কেউ কিন্তু পিছিয়ে নাই।
পরামর্শঃ
আমার এক যুগের বেশি অভিজ্ঞতা থেকে বলছি, হুটহাট কোর্সে ভর্তি হয়ে টাকা খরচ না করে আগে ইউটিউব দেখে নিজেকে দক্ষ করার চেষ্টা করুন। এতে করে নিজের ধর্য্য পরিক্ষা হয়ে যাবে সাথে সাথে ডিজাইনের অনেক ব্যাসিক বিষয়ে দক্ষতা বারবে।
ইউটিউব চ্যানেলঃ
ইউটিউবে অনেক ভালো ভালো চ্যানেল আছে আবার আমি একটি চ্যানেল করেছি যেখানে লোগো ও অন্যান্য বিষয়ের উপর ভিডিও আছে। চাইলে দেখতে পারেন, লিংক প্রথম কমেন্টে দিয়া আছে।