30/09/2025
কলকাতার বেহালার এক পুঁজামন্ডপে দেখা গেলো মলিন, জীর্ণ-শীর্ণ দূর্গাকে। কমিটিকে জিজ্ঞেস করায় উত্তর আসলো, এই দূর্গা ফিলিস্তিনের কৃত্রিম দূর্ভিক্ষ এবং চলমান গণহত্যাকে রিপ্রেজেন্ট করছে। মূর্তির ঠিক পেছনে লেখা, ফিলিস্তিন মুক্তি পাক। মন্ডপের প্রবেশপথে ফিলিস্তিনি কবি নামা হাসানের কবিতা ‘Face to Face’।
পৃথিবীর সকল ক্ষুধার যন্ত্রণা এক।
পৃথিবীর সকল রক্তের রঙ এক।
পৃথিবীর সকল জালেম এক, সকল শোষিত এক !