Noor's Amateur Photography

Noor's Amateur Photography my amateur photography is all about capturing photographs from various events around the corner.

মানবতার ফেরিওয়ালা😊
01/06/2024

মানবতার ফেরিওয়ালা😊

মিল্টন সমাদ্দার – জাতির কাছে একটি প্রহেলিকা রয়ে গেল।  আজকে একটা অনলাইন টিভির রিপোর্ট দেখলাম। রিপোর্টার আশ্রমে থাকা একাধ...
11/05/2024

মিল্টন সমাদ্দার – জাতির কাছে একটি প্রহেলিকা রয়ে গেল।

আজকে একটা অনলাইন টিভির রিপোর্ট দেখলাম। রিপোর্টার আশ্রমে থাকা একাধিক কর্মচারীর কাছে মিল্টন সমাদ্দারকে নিয়ে বিভিন্নভাবে আঁচডান়ো প্রশ্ন করলেও একজন ব্যক্তিও মিল্টন সমাদ্দারকে নিয়ে নেতিবাচক বা বিরুদ্ধ আচরণ করেনি বরং অশ্রুসিক্ত নয়নে তারা প্রত্যাশা করছে যে মিল্টন দায়মুক্ত হয়ে ফিরে এসে আবারো আশ্রমের দায়িত্বভার গ্রহণ করবে। আমি ভাবলাম:- যদি মিল্টন সেই অর্থে নির্যাতনকারী হতো তাহলে কর্মচারীদের জন্য এটাই তো মোক্ষম সময় ছিল মিল্টন সমাদ্দারের পাপের ফিরিস্তি খোলার – এতো-বড় সুযোগ তারা হাতছাড়া করলো কেন?

বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ধারণা, বিশ্বাস, প্রতীতিগুলো গণমাধ্যম ও অনুমান নির্ভর। গুঞ্জন আছে মিল্টন সমাদ্দার নাকি আশ্রমে আসা কোটি কোটি টাকা অনুদান থেকে উপর মহলের কাউকে চাঁদা দিতে অস্বীকৃতি জানিয়েছিল বলেই… ঠিক বুঝতে পারছি না মিল্টন সমাদ্দার কি আসলে একজন সমাজ সেবক না মাদক সেবক? একজন দিশারী না নেশারী না পরিস্থিতির শিকার!! যে কোনো কিছু হতে পারে- After all, Bangladesh is a land with abundant opportunities. Here, the word "impossible" can be found in the dictionary only.

ভাবছি, সাকিব আল হাসানের মত মিল্টনেরও ১৬ মিলিয়ন ফেসবুক ফলোয়ার আছে কিন্ত কেউ তাকে আনফলো করছে না কেন!! - মিলটনের আসল রূপ উন্মোচিত হোক।

বাংলা সাহিত্যের আলোকস্তম্ভ - শুভ জন্মদিন!!The beacon of Bengali literature - Happy Birthday !!আজ বুধবার ২৫ বৈশাখ, কবি রব...
08/05/2024

বাংলা সাহিত্যের আলোকস্তম্ভ - শুভ জন্মদিন!!
The beacon of Bengali literature - Happy Birthday !!
আজ বুধবার ২৫ বৈশাখ, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী।

রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বসাহিত্যের এক উজ্জ্বলতম নক্ষত্র। বাংলা ও বাঙালির অহঙ্কার। তিনি অসাধারণ সব সাহিত্যকর্ম দিয়ে বাংলা সাহিত্যকে করেছেন ঐশ্বর্যমণ্ডিত। বিশ্বকবির জীবনাদর্শ এবং সৃষ্টিকর্ম শোষণ-বঞ্চনামুক্ত অসাম্প্রদায়িক মানুষ গড়ার লক্ষ্যে বাংলা ভাষাভাষীকে চিরদিন অনুপ্রাণিত করবে।

প্রথম আলো বন্ধুসভা - রাউজান মানে ভিন্ন কিছু, প্রথাবিরোধী বৃত্তের বাইরে অভিনব কিছু। ছিন্নমূল কিছু শিশু-কিশোরদের সাথে ঈদের...
07/04/2024

প্রথম আলো বন্ধুসভা - রাউজান মানে ভিন্ন কিছু, প্রথাবিরোধী বৃত্তের বাইরে অভিনব কিছু। ছিন্নমূল কিছু শিশু-কিশোরদের সাথে ঈদের পোশাক ও ইফতার সামগ্রী বিতরণ এবং তাদের সাথে কিছু সময় অতিক্রম করে মা বিয়োগের কথা যেন ভুলে গিয়েছিলাম – তাদের মাঝে যেন প্রয়াত মাকে খুঁজে পেয়েছিলাম কিছুক্ষণ।

প্রথম আলো বন্ধুসভা রাউজান-কে অসংখ্য ধন্যবাদ আমার মত নগণ্য একজনকে প্রধান অতিথি হিসেবে সম্মানিত করার জন্য। জয়তু প্রথম আলো বন্ধুসভা, রাউজান।

পড়ন্ত বিকেলের সূর্য !!!!
18/11/2016

পড়ন্ত বিকেলের সূর্য !!!!

প্রগতিশীল চেতনার তরুণ কবি সুকান্ত ভট্টাচার্য্যের কবিতা- প্রয়োজন নেই, কবিতার স্নিগ্ধতা—কবিতা তোমায় দিলাম আজকে ছুটি,ক্ষু...
14/11/2016

প্রগতিশীল চেতনার তরুণ কবি সুকান্ত ভট্টাচার্য্যের কবিতা-
প্রয়োজন নেই, কবিতার স্নিগ্ধতা—
কবিতা তোমায় দিলাম আজকে ছুটি,
ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়:
পূর্ণিমা-চাঁদ যেন ঝলসানো রুটি

"Super Moon" ক্যামেরা বন্দী করতে গিয়ে মনে হল আজকের চাঁদ যেন ভিন্ন রঙে, ভিন্ন আকারে সেই ঝলসানো রুটির প্রতিচ্ছায়া।
Device: Sony DSC-HC400V

31/10/2016
মহেশখালীতে প্রকৃতির সহজাত আবরণ - The charismatic coating of nature in Maheshkhali
10/02/2016

মহেশখালীতে প্রকৃতির সহজাত আবরণ - The charismatic coating of nature in Maheshkhali

সুয্যি ডোবে আঁধার হলোক্লান্ত পাখিরা বাসায় ফেরে।দিনের আলো হারিয়ে গিয়েসারা গ্রাম থাকে আঁধারে।
10/02/2016

সুয্যি ডোবে আঁধার হলো
ক্লান্ত পাখিরা বাসায় ফেরে।
দিনের আলো হারিয়ে গিয়ে
সারা গ্রাম থাকে আঁধারে।

ডাকে পাখি খোল আঁখি দেখ সোনালী আকাশ বহে ভোরের বাতাস..............
15/01/2016

ডাকে পাখি খোল আঁখি দেখ সোনালী আকাশ বহে ভোরের বাতাস..............

দোছারি পার্কে ঢাকা সমিতির প্রোগ্রাম
28/12/2014

দোছারি পার্কে ঢাকা সমিতির প্রোগ্রাম

Address

Noapara

Website

Alerts

Be the first to know and let us send you an email when Noor's Amateur Photography posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category