Zubayer Al Mahmud Shuvo

Zubayer Al Mahmud Shuvo থাকব না কো বদ্ধ ঘরে, দেখব এবার জগৎটাকে,
কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে।
-কাজী নজরুল ইসলাম

কোন কোন দুপুর একা আসে না—নদীতে ভাসতে থাকা পরিচয়হীন একটা অজ্ঞাত লাশের  রুহের শূন্যতা নিয়ে আসে আমাদের হৃদয়ে।
08/08/2026

কোন কোন দুপুর একা আসে না—
নদীতে ভাসতে থাকা পরিচয়হীন একটা অজ্ঞাত লাশের রুহের শূন্যতা নিয়ে আসে আমাদের হৃদয়ে।

যারা জোর করে বসন্ত আনতে চায়— তারা কি জানে না ঋতুর ধর্ম বদলে যাওয়া!
07/08/2026

যারা জোর করে বসন্ত আনতে চায়— তারা কি জানে না ঋতুর ধর্ম বদলে যাওয়া!

আজ আবারো বৃহস্পতিবারআমি তোমার সবচেয়ে বেহায়া প্রেমিক। শীতের দ্রোহে ঝরে পড়া গাছের পাতার মত একে একে তোমার প্রেমে ড্রপ হওয়া...
06/08/2026

আজ আবারো বৃহস্পতিবার
আমি তোমার সবচেয়ে বেহায়া প্রেমিক। শীতের দ্রোহে ঝরে পড়া গাছের পাতার মত একে একে তোমার প্রেমে ড্রপ হওয়া সব প্রেমিকরাই বদলে ফেলতে পেরেছে নিজেদের। ভুলতে পেরেছে তোমাকে। গোছাতে পেরেছে জীবন। শুধু আমিই পারিনি।

মানুষ কথা বলতে বলতে কখনো মরে যায় না... মানুষ ছটফট করে মরে যায় যখন সে কাউকে নিজের মনের কথাগুলো বলতে পারে না... মানুষ যতটা...
05/08/2026

মানুষ কথা বলতে বলতে কখনো মরে যায় না... মানুষ ছটফট করে মরে যায় যখন সে কাউকে নিজের মনের কথাগুলো বলতে পারে না... মানুষ যতটা ডিপ্রেশনে ভোগে, তারচেয়ে বেশি ভোগে একাকীত্বে।

জীবনে এমন একটা মানুষ থাকা দরকার যার কাছে নিজেকে খুঁচরো পয়সার মতো জমা করে রাখা যায়... অন্তত দিনশেষে মনের সব কথাগুলো কাউকে ভরসা করে বলা যায়।

ডিপ্রেশন একটা সময় নিজে নিজে কাটিয়ে ওঠা যায়, কিন্তু একাকীত্ব কখনো নিজে নিজে কাটিয়ে ওঠা যায় না... একাকীত্ব দূর করার জন্য হলেও কাউকে দরকার পরে যার কাছে সে নিজেকে ফিরে পাবে।

চুপ করে থাকা মানে এই নয় যে ভালো নেই... মাঝেমধ্যে কথা বলতে ইচ্ছা হয় না... কেউ একজন মন খারাপটুকু বুঝে নিক... একাকীত্বের ছায়া হোক... রাত জাগার কারণ হোক... শুধু নীরবতাটুকু ভেঙে না দিক, কথা না বলুক।

প্রচন্ড ডিপ্রেশনে মানুষ একজোড়া ভরসা পাবার মতো হাত খুঁজে... একটা বিশ্বাস করার মতো মন খুঁজে... কারণ সে চায় যত খারাপ সময় আসুক না কেনো কেউ একজন তাকে বলুক ভয় নেই আমি তো আছি।
(কপি পোষ্ট)

পিতৃশোকপিতার লা'শ কাঁধে নিয়ে যে তরুণ চলে যাচ্ছে গোরস্তানের দিকে সে-ই জানে একটি মৃতদেহের সাথে সাথে চলে যাচ্ছে কতো কতো লজে...
03/08/2026

পিতৃশোক

পিতার লা'শ কাঁধে নিয়ে যে তরুণ চলে যাচ্ছে গোরস্তানের দিকে সে-ই জানে একটি মৃতদেহের সাথে সাথে চলে যাচ্ছে কতো কতো লজেন্স, সাইকেলের পেছনে পেছনে বসে কতদূর যাওয়া ঈদের কাপড়, বাজারের ব্যাগ ধরে হেঁটে যাওয়ার স্মৃতি। মু'র্দা দা'ফন করার পর যখন সন্তান ফিরে আসে তখনই শুরু হয় আসল পিতৃশোক !

03/08/2026

এ দুনিয়াতে সবচেয়ে বড় জালেম আমি নিজেই;
নিজেই নিজের দেহ আর আত্মার প্রতি সহস্রবার অন্যায়, অত্যাচার আর অবিচার করেই চলেছি.!

02/08/2026

বাবার লাশ

বাবার লাশটা কাঁধে নিয়ে যখন বাড়ি থেকে বাবাকে চিরোতরে বিদায় দিবো তখনি হঠাৎ করে মনে পড়লো ? যে বাবার কাঁধে করে কত যায়গা ঘুরলাম, কত যায়গা ভ্রমন করলাম, আজকে আমার কাঁধে করেই- সেই বাবার শেষ ভ্রমন !!

02/08/2026

তোমার বোঝা উচিৎ ছিল🙂

Address

Bagatipara
Natore
6410

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zubayer Al Mahmud Shuvo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share