The Shuvo Production

Directions

The Shuvo Production থাকব না কো বদ্ধ ঘরে, দেখব এবার জগৎটাকে,
কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে।
-কাজী নজরুল ইসলাম

ক্যারিয়ারে কিছু হচ্ছে না, সময় চলে যাচ্ছে, চোখের সামনে স্বপ্ন ভেঙে যাচ্ছে, বাবাকে হারিয়েছি, মা বৃদ্ধ হচ্ছে, বন্ধু হারিয়ে...
09/10/2026

ক্যারিয়ারে কিছু হচ্ছে না, সময় চলে যাচ্ছে, চোখের সামনে স্বপ্ন ভেঙে যাচ্ছে, বাবাকে হারিয়েছি, মা বৃদ্ধ হচ্ছে, বন্ধু হারিয়ে যাচ্ছে, দিনশেষে দুঃখ বলার মতো নিজের একটা মানুষ নেই। একটার পর একটা ভুল সিদ্ধান্ত, ব্যার্থতা পিছুই ছাড়ছে না। জীবনকে এতো ভয়ংকর লাগে যে জীবনের দিকে তাকানোই যায় না, ভয় লাগে খুব।

এখন প্রায়ই মনে হয় পৃথিবীর বাড়তি মানুষ বলতে যদি কেউ থাকে তবে ঐ মানুষটা আমি–যার কোন প্রয়োজন নেই পৃথিবীর অথবা পৃথিবীর মানুষের।

Yeah it’s me, it’s me, it's me 😶

আজ আবারো বৃহস্পতিবার জীবনে একলা হাঁটতে শেখা জরুরি, জরুরি একা থাকতে শেখাও। তারচেয়ে বেশি জরুরি নিজেই মন খারাপ নিজে ভালো কর...
07/10/2026

আজ আবারো বৃহস্পতিবার

জীবনে একলা হাঁটতে শেখা জরুরি, জরুরি একা থাকতে শেখাও। তারচেয়ে বেশি জরুরি নিজেই মন খারাপ নিজে ভালো করতে পারা। জীবনের এই সুদীর্ঘ পথে সবসময় পথ দেখানোর মত কেউ একজন থাকবে এমনটা ভাবা একদম বোকামি।

জীবনের কোন কোন বর্ষায় একা একাই বৃষ্টিতে ভিজতে হবে, মাথার উপর ছাতা ধরার জন্য কেউ থাকে না। জীবনে কোন কোন রাত্তিরে একা ঘরে জ্বরে পুড়তে হবে, মাথায় জলপটি দেয়ার মানুষ থাকবে না। জীবনে মানুষ নদীর জোয়ারের মতো আসে, আবার ভাটার মত চলেও যায়। তখন এই একলা হাঁটা, একলা বাঁচার অভ্যাস না থাকলে বড্ড কষ্ট হয়।

সে জন্যে জীবনে কিছু জিনিস শিখে রাখার খুব প্রয়োজন। মানুষের আসা যাওয়ার এই মিছিলে আমাদের থাকতে হবে গাছের মত স্থীর। বাঁচতে হবে কায়দা করে...

(কপি পোস্ট)

সময় আমাকে অসময়ের অন্ধকূপে ছুঁড়ে ফেলেছে, কুয়োর ব্যাঙের মতো আমিও করছি বৃষ্টির প্রার্থনা।-কাউসার হামিদ
07/10/2026

সময় আমাকে অসময়ের অন্ধকূপে ছুঁড়ে ফেলেছে,
কুয়োর ব্যাঙের মতো আমিও করছি বৃষ্টির প্রার্থনা।

-কাউসার হামিদ

শূন্যের পেছনে শূন্যতা ছাড়া কিছু নাই 🙂
06/10/2026

শূন্যের পেছনে শূন্যতা ছাড়া কিছু নাই 🙂

মোহাম্মদ হৃদয় মামার Top Ten শোরুমে কিছু সময় 😁
05/10/2026

মোহাম্মদ হৃদয় মামার Top Ten শোরুমে কিছু সময় 😁

আমার ২৯ টি জেলা ভ্রমণ শেষ, আপনার???
05/10/2026

আমার ২৯ টি জেলা ভ্রমণ শেষ, আপনার???

হঠাৎ করে তোমাকে ছেড়ে আসিনি। তোমাকে ছেড়ে আসার আগে নিজেকে ভাবনার গোল টেবিলে বসিয়ে বুঝাতে হয়েছে অনেককিছুই। হুট করে ভালোবাসা...
04/10/2026

হঠাৎ করে তোমাকে ছেড়ে আসিনি। তোমাকে ছেড়ে আসার আগে নিজেকে ভাবনার গোল টেবিলে বসিয়ে বুঝাতে হয়েছে অনেককিছুই। হুট করে ভালোবাসা যায়, কিন্তু হুট করে ছেড়ে আসা যায় না।

মেনে নিতে নিতে, মানিয়ে নিতে নিতে ক্লান্ত হয়ে যখন আমি আর নিজের সাথে পেরে উঠছিলাম না, তখন দূরে সরে এসেছি। অভিযোগ করা বন্ধ করেছি, অভিমান করা বন্ধ করেছি, ঝগড়া করা বন্ধ করেছি, চোখের জল ফেলা বন্ধ করেছি, বন্ধ করেছি মন খারাপ করা। তোমাকে আর কখনো দেখাতে যাইনি বুকের ক্ষতগুলো, ইনিয়েবিনিয়ে বোঝাতে যাইনি, আমার ভীষণ কষ্ট হচ্ছে। দাঁতে দাঁত কামড়ে সহ্য করে নিয়েছি সবটুকুন বেদনা।

তারপর, অনেকদিন পর, ঝাপসা চোখ মুছতে মুছতে তোমাকে ভালোবাসাও বন্ধ করে দিলাম। অপুষ্টিতে ভুগতে থাকা মাথার অবাঞ্চিত একটা চুলের মত তোমার জীবন থেকে এমনভাবে টুপ করে ঝরে গেলাম যে- তুমি ট্যারই পেলে না...

লেখা: আরিফ হুসাইন

আজ বৃহস্পতিবার;ধরো আজ তোমার নামে একটা বিকেল রেখে দিলাম,তবে কি তুমি সূর্য ডোবার আগে এসে বসবে পাশাপাশি?অথবা ধরে নাও, একটা ...
01/10/2026

আজ বৃহস্পতিবার;

ধরো আজ তোমার নামে একটা বিকেল রেখে দিলাম,
তবে কি তুমি সূর্য ডোবার আগে এসে বসবে পাশাপাশি?

অথবা ধরে নাও, একটা পুরোনো গান তুলে রাখলাম তোমার জন্য,
তাহলে কি তুমি হঠাৎ একদিন সেই গান শুনতে শুনতে
আমার কথা মনে করবে?

ধরো লিখে দিলাম, তোমাকে এখনও অপেক্ষা করি,
তবে কি তোমার ব্যস্ত জীবনকে পাশ কাটিয়ে আমার জন্য মন খারাপ করতে খুঁজে নেবে সামান্য অবসর।

অথবা লিখে দিলাম, আজ খুব একা লাগছে,
তাহলে কি আলমারিতে তুলে রাখা মায়ের সবুজ শাড়িটা পরে দাঁড়াবে এসে বারান্দায়?

ধরো তোমার জন্য একটা চিঠি লিখলাম,
চিঠিতে কোন কথা নেই, ফাঁকা, সাদা।
তাহলে কি তুমি তবুও বুঝে যাবে,
চিঠিটা লিখেছে কোন ব্যর্থ নির্লজ্জ প্রেমিক ?

ধরো আজ শুধু এটুকুই লিখলাম,
‘তোমাকে ভুলতে বসেছি ।’

তাহলে কি তুমি বুঝবে,
আমি তোমাকে মনে করতেছি ভীষণ,
আমার আসলে কোথাও যাওয়ার জায়গা নাই

আর যদি শেষ পর্যন্ত লিখে দিই,
‘ভালো থেকো।’

তবে কি তুমি ঘাড় ঘুরিয়ে একবারও ফিরে তাকাবে?

সেই আগের মতো।

চোখে কি থাকবে কয়েক ফোঁটা জল...

(কপি পোস্ট)

Address

Natore

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Shuvo Production posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share