09/10/2026
"জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য 'ডিসি' ফিডার বিদ্যুৎ বন্ধের বিজ্ঞপ্তি"
নরসিংদী, ৯ অক্টোবর ২০২৬: জরুরি কারিগরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল শনিবার (১০ অক্টোবর) ডিসি ফিডারের আওতাধীন এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
ডিজিএম সদর জোনাল অফিসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামীকাল সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ডিসি ফিডার শাটডাউন থাকবে।
এ সময় সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকদের সাময়িক অসুবিধার সম্মুখীন হতে হবে। এ সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
সূত্র: ডিজিএম, সদর জোনাল অফিস।
#