11/07/2022
পরস্পরের সাথে সম্পর্ক গড়ে তোলা মানবজীবনের এক অতি পরিচিত কর্ম।
প্রতিটা মানুষই কারো না কারো সাথে একটা সম্পর্কে জড়িয়ে আছে।যেমন পিতা-পুত্রের সম্পর্ক,মা-সন্তানের সম্পর্ক,বন্ধু-বন্ধুর সম্পর্ক ইত্যাদি আরো অনেক রকমের সম্পর্ক।
কিন্তু মানুষ জানেনা কোন সম্পর্ক ঠিক কতদিন টিকে থাকবে,,ধরতে পারি বন্ধু-বন্ধুর সম্পর্কের কথাটা,,
অনেক কারণেই বন্ধুত্ব নষ্ট হয়ে যায়,অনেক কারণেই বন্ধু বন্ধুর শত্রু হয়ে যায়।কিন্তু কেন?
কেনইবা কাধে হাত রেখে চলাফেরা করা মানুষগুলো পরষ্পরের শত্রু হয়?
কেনইবা ছোটবেলার খেলার সঙ্গীটা বড় হয়ে প্রাণের শত্রু হয় যায়?
কেনইবা একই বেঞ্চে বসা বন্ধুগুলা একসময় একে অপরের চোখের ধুলীতে পরিণত হয়?
,
,
এর কারণ কী? মানুষগুলা বদলে যায়? নাকি তাদের বন্ধুত্বের ভীতটাই ছিলো ভেজালযুক্ত?
,।,
,
অধিকাংশ মানুষ মনে করেন যে মানুষ বদলে যাওয়ার কারণেই সম্পর্ক নষ্ট হয়ে যায়,,অথচ এইটা সম্পূর্ণ ভূল!!!!
,
অপর মানুষের সাথে তোমার সম্পর্ক কতদিন টিকবে এইটা নির্ভর করে, কোন বন্ধনের ভিত্তিতে তুমি ওই ব্যক্তির সাথে সম্পর্ক তৈরি করেছিলে তার উপর।,।,
,
তুমি যদি তার সাথে সম্পর্ক তৈরি করো তার মেধা দেখে,তাহলে সে যখন তার মেধা নিজের কাজে লাগানো শুরু করবে,তখন খুব সম্ভবত তুমিই তার শত্রু হয়ে যাবে
তুমি যদি তার সাথে সম্পর্ক গড় তার সৌন্দর্য দেখে,,তাহলে তার সৌন্দর্য শেষ হওয়ার পর তুমি নিজেই তাকে অপছন্দ করা শুরু করে দিবে অথবা তোমাদের মাঝে স্নায়ু শত্রুতা তৈরি হবে।
তুমি যদি তার সাথে সম্পর্ক তৈরি করো তার ক্ষমতা-অর্থ দেখে,তাহকে সে যখন বিপদে পড়বে তখন সে তোমাকে নিজের শত্রু ছাড়া আর কিছুই পাবে না.
,
,
সম্পর্ক কতদিন টিকবে তা নির্ভর করে সম্পর্কের বন্ধনের উপর,নির্ভর করে কোন বন্ধনের ভিত্তিতে সম্পর্ক গড়ে উঠেছিলো তার উপর।
,,
বন্ধুত্ব যখন শত্রুতায় রূপান্তরিত হয়,তখন তার মূল কারণ তাদের মাঝে ঘৃণার বিকাশ,,,তাদের মাঝে যখন ঘৃণা বাড়তে থাকে,তখনই তাদের মধ্যে শত্রুতার আবির্ভাব ঘটে।
,
কিন্তু যে সম্পর্কের বন্ধন তৈরি হয় ভালোবাসার জোরে,,,যে সম্পর্কে শুধু মানুষ মানুষকে ভালোবাসে,,যে সম্পর্কে মানুষ লাভ-লসের হিসাব করেনা,শুধু মানুষকেই ভালোবাসে,,সে সম্পর্ককে হ ঘৃণা নামক কীট ধ্বংশ করতে পারেনা,,,
,
,
কেননা ভালোবাসার রাজত্বে শুধু 'ঘৃণা' শব্দটাকেই ঘৃণা করা হয়,,,
,
,
যে সম্পর্ক তৈরি হয় একে অপরকে সাহাজ্য করার দ্বারা,,যখন সাহাজ্য শেষ হয়ে যাবে,তখন ঘৃণার রাজত্ব কায়েম হয়ে যাবে,
,
যে সম্পর্ক তৈরি হয় হাসি-ঠাট্টার দ্বারা,যখন দুঃখ হাজির হবে,,তখন হাস্যোজ্জ্বল মানুষটাও সম্পর্ক ভেঙে দিবে,
,
একটা কথা সবসময় বাস্তব,,, তা হলো,"যে তোমাকে বিনা কারণে ভালোবাসতে পারে,,সে কখনোই তোমার শত্রু হতে পারেনা,কেননা সে শুধু তোমাকে ভালোইবেসেছে,অথচ তার কাছে তোমার থেকে আরো ভালো কেউ ছিলো,,কিন্তু সে শুধু তোমাকেই ভালোবেসেছে!"
,
,
সম্পর্কের বন্ধন যদি হয় চিরস্থায়ী কিছুর ভিত্তিতে,,তাহলে সম্পর্কও টিকে থাকবে আজীবন!
---- Muhammad Rahat
Page: Cine-Life (Follow 💝)