Tanirika Rahman

Tanirika Rahman لا إله إلا الله محمد رسول الله
(27)

শবে বরাতের রাত যেভাবে কাটাবেন, মনোযোগ সহকারে পড়ুন। আপনার ফায়দার জন্য। আবারও দরজায় কড়া নাড়ছে" শবে বরাত" এই শবে বরাত হতে ...
02/02/2026

শবে বরাতের রাত যেভাবে কাটাবেন, মনোযোগ সহকারে পড়ুন। আপনার ফায়দার জন্য।

আবারও দরজায় কড়া নাড়ছে" শবে বরাত" এই শবে বরাত হতে পারে আমাদের জীবনের শেষ শবে বরাত। এই রাত মুক্তির রাত, সুতরাং অবহেলা না করে অতিতের গুনাহের কথা স্মরণ করে তাওবা করি তারপর ধারাবাহিক শবে বরাতের রাতে আল্লাহ জন্য ইবাদাত করি। এমনভাবে ইবাদত করতে হবে যাতে একটি ছোট আমল যেন এই রাতে মিস না হয়। যেভাবে সারারাত ইবাতদ করবো-

খুব মনোযোগ দিয়ে অজু করবেন অজু শেষে কালেমা শাহাদাত পড়বেন। সারারাত অজুর সাথে থাকার চেষ্টা করবেন, এতে অনেক সাওয়াব আছে। মাগরিবের আযান হলে মনোযোগ দিয়ে আযানের জবাব দিবো তার পর দুরুদ পড়বো, এর পর আযানের দোয়া পড়বো খাস দিলে।

তাহার পর খুব বিনয়ও নম্রতার সাথে মাগরিবের নামাজ পড়বো, ২ রাকাত করে ৬ রাকাত আওয়াবিন নামাজ পড়বো। মাগরিবের ও আওয়াবিনের নামাজের ফাঁকে বা পরে সন্ধ্যার যিকিরও আমগুলো করবো ১৫ মিনিট। তার পর সূরা ওয়াকিয়া পড়বেন।

তার পর ইসলামি বই পড়বেন এশার আগ পর্যন্ত যাতে ইবাদতের প্রতি আগ্রহ আসে, বিশেষ করে তাওবা সম্পর্কে বই পড়বেন যাতে খাঁটি তাওবা নসিব হয়। জান্নাতের নিয়ামত সম্পর্কে পড়বেন যাতে জান্নাত পাওয়ার আশায় আমল করতে পারেন, এবং জাহান্নামের শাস্তি সম্পর্কে পড়বেন যাতে জাহান্নামে কঠিন আযাবের কথা স্মরণ করে ইবাদতও তাওবা করা যায়।

তার পর অনুরূপ এশার নামাজ পড়বেন। এশার নামাজের পর হাদিসে বর্ণিত আমল করবেন, সূরা মুলক পড়বেন তারপর খুব বিনয়ের সাথে খাঁটি তাওবা করবেন। এই রাতে বারবার তাওবা করবেন। কারণ তাওবাকারী ব্যক্তি পাপহীন ব্যক্তির ন্যায়। সামান্য খাবেন, বেশি খেলে ইবাদত করতে অলসতা আসবে। খাওয়াতে সময় কম নিবেন, ঐ রাতের জন্য গল্প করা বাদ একটি রাত অবহেলা করে সময় পাস করবেন না।

শবে বরাত নামে আলাদা কোন নামাজ নাই। তবে কিছু কিতাবে ১০০ রাকাত সর্বনিম্ন ১৪ রাকাত পরার কথা রয়েছে।

২ রাকাত করে নফলের নিয়তে যত রাকাত ইচ্ছে নফল নামাজ পড়বেন ইখলাসের সাথে।২ রাকাতের মাঝখানে তাওবাও দোয়া করবেন।

কুরআন তেলাওয়াত করবেন যত বেশি পড়বেন ভালো।

সালাতুত তাসবিহের নামাজ পড়বেন।

কমপক্ষে ১ হাজার বার করে দুরুদ ও ইস্তেগফার করবেন।

সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ১০০ বার করে পড়বেন।

সুবহানাল্লাহি ওয়া-বিহামদিহি ১০০ বার পড়বেন। সুবহানা রাব্বি ওয়া-বিহামদিহি ১০০ বার।

হাসবুনাল্লাহু ওয়া-নি'মাল ওয়াকিল, নি'মাল মাউলা ওয়া-নি'মান নাসির যতবার ইচ্ছে পড়বেন।

লা-ইলাহা ইল্লাহ ১০০ বার।

বিঃদ্রঃ এই আমলগুলো ২ রাকাত করে যে নফল নামাজ পড়বেন তার ফাঁকে ফাঁকে করবেন।

দান সদকা করবেন সামর্থ্য অনুযায়ী। এতিম, গরিব, বিধবা হলে দান করলে ভালো।

পুরুষ কবরে গিয়ে জিয়ারত করবেন এবং আপনার পাশের আউলিয়া কেরামের মাজার জিয়ারত করবেন। মহিলা বাড়ি থেকে বা দূর থেকে জিয়ারত করবেন। কেননা রাসুল এই রাতে জান্নাতুল বাকীতে জিয়ারত করেছেন।

তারপর ৩ টার দিকে ২ রাকাত করে সর্বোচ্চ ১২ রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন, সাহরি খাবেন।

দোয়া ও তাওবা করবেন বেশি করে।

বেশি বেশি দরুদ শরীফ পড়বেন।

পরিশেষে ফজরের সময় হলে, ফজরের নামাজ পড়ে, যিকির করে শেষ মুনাজাত দিয়ে ঘুমাবেন।

সাওয়াবের নিয়তে পৌঁছে দিবেন সবার কাছে।

©️

Alor Eshara

#শবে_বরাত

🚫ছোট একটি মোনাজাত মোনাজাতে সবাই অংশ গ্রহণ করবেন। ইন-শা-আল্লাহ 🕊️সবাই পড়ুন📿📿ইয়া রহমান,  ইয়া রহিম, ইয়া জাল জালালি ওয়াল ইকর...
01/02/2026

🚫ছোট একটি মোনাজাত
মোনাজাতে সবাই অংশ গ্রহণ করবেন। ইন-শা-আল্লাহ 🕊️

সবাই পড়ুন📿📿

ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম,"ইয়া গাফফার" ইয়া সাত্তার, "ইয়া জব্বার "ইয়া ওয়াদুদ" ইয়া আজিজু "ইয়া আজিম "ইয়া হান্নানু "ইয়া মান্নান হে আমার রব, "হে আমার সৃষ্টি কর্তা।

আপনার পবিত্র নামগুলোর উছিলায়, আপনার তাওহীদের সাক্ষী লা ইলাহা ইল্লাল্লাহু এর উছিলায়, আপনার বন্ধু ও হাবীব হযরত মুহম্মদ (সঃ) এর উম্মত হিসেবে আমাদের সকলের মনের নেক ইচ্চা গুলো পূরণ করে দেন। অভাব,ঋণ দূর করে দিন।
আমার মতো যারা যারা বিপদে আছে তাদের সকল কে তুমি বিপদ থেকে মুক্ত করে দাও।আমাদের মানসিক কষ্ট দুঃখ দূর করে দাও।আমাদের রিযিকে বরকত দান করুন।বাবা মা পরিবারের সকলকে নেক হায়াত দান করুন। সকলে বলুন আমিন! 🤍🤲

পেইজে নিয়মিত সময় দিতে পারছি না, তাই কারো পোস্টে আগের মতো রিয়েক্ট-কমেন্টও করতে পারছি না।ইনশাআল্লাহ সুস্থ হয়ে আগের মতো সময়...
01/02/2026

পেইজে নিয়মিত সময় দিতে পারছি না, তাই কারো পোস্টে আগের মতো রিয়েক্ট-কমেন্টও করতে পারছি না।
ইনশাআল্লাহ সুস্থ হয়ে আগের মতো সময় দেবো। 🤍🍂

01/02/2026

কান্না অগোছালো সত্যগুলো মনে করিয়ে দেয় 🍂

ফজর সেই দরজা- যেখানে ঘুম শেষ হয়, কিন্তু রহমত শুরু হয়🤲🌸আলহামদুলিল্লাহ 🌿🫰শুভ সকাল প্রিয়রা ☘️📸 ছবি: সংগৃহীত
01/02/2026

ফজর সেই দরজা- যেখানে ঘুম শেষ হয়, কিন্তু রহমত শুরু হয়🤲🌸
আলহামদুলিল্লাহ 🌿🫰
শুভ সকাল প্রিয়রা ☘️
📸 ছবি: সংগৃহীত








সবচেয়ে কাছের বলতেআমি আমার আল্লাহকেই বুঝি;যাকে সুখে–দুঃখেসবসময়ই কাছে পাওয়া যায়।আলহামদুলিল্লাহ! 🖤শুভ রাত্রি প্রিয়রা🌿📸 ছবি:...
31/01/2026

সবচেয়ে কাছের বলতে
আমি আমার আল্লাহকেই বুঝি;
যাকে সুখে–দুঃখে
সবসময়ই কাছে পাওয়া যায়।
আলহামদুলিল্লাহ! 🖤
শুভ রাত্রি প্রিয়রা🌿
📸 ছবি: সংগৃহীত








শিয়াল অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পোষে, কারণ সঙ্গী হিসেবে চালাকের চেয়ে বিশ্বস্ততা বেশি প্রয়োজন!🖤🌸শুভ বিক...
31/01/2026

শিয়াল অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পোষে, কারণ সঙ্গী হিসেবে চালাকের চেয়ে বিশ্বস্ততা বেশি প্রয়োজন!🖤🌸
শুভ বিকেল প্রিয়রা🫰🌿
-TanirikaRahman

বিনা প্রয়োজনে হাজার কথা বলার চেয়ে একবার 'আলহামদুলিল্লাহ' বলা উত্তম! 🤍🌿  শুভ দুপুর প্রিয়রা 🫰-TanirikaRahman
31/01/2026

বিনা প্রয়োজনে হাজার কথা বলার চেয়ে একবার 'আলহামদুলিল্লাহ' বলা উত্তম! 🤍🌿
শুভ দুপুর প্রিয়রা 🫰
-TanirikaRahman

খারাপ খবর হলো—সামনে সব থাকলেওসবকিছু ঝাপসা লাগে।ভালো খবর হলো—আল্লাহ কোনো না কোনোভাবেআমাদের চালিয়েই নেন। 🤍আলহামদুলিল্লাহশু...
30/01/2026

খারাপ খবর হলো—
সামনে সব থাকলেও
সবকিছু ঝাপসা লাগে।
ভালো খবর হলো—
আল্লাহ কোনো না কোনোভাবে
আমাদের চালিয়েই নেন। 🤍
আলহামদুলিল্লাহ
শুভ রাত্রি প্রিয়রা 🌿
📸 ছবি: সংগৃহীত







সন্ধ্যা বেলায় চা না খেলে, মনে হয় কোন দরকারী ঔষধ খাইনি 🌿🫰শুভ সন্ধ্যা প্রিয়রা 🌿❤️
30/01/2026

সন্ধ্যা বেলায় চা না খেলে, মনে হয় কোন দরকারী ঔষধ খাইনি 🌿🫰
শুভ সন্ধ্যা প্রিয়রা 🌿❤️

Address

Delpara
Narayanganj
1421

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tanirika Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tanirika Rahman:

Share

Category