13/11/2023
‘যদি তোমরা কৃতজ্ঞতা আদায় কর তবে আমি অবশ্যই তোমাদের নেয়ামত বাড়িয়ে দেব। আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, নিশ্চয়ই আমার শাস্তি অত্যন্ত ভয়াবহ।’ (সুরা ইবরাহিম : আয়াত ৭) শুকরিয়া আদায়ে দোয়া
আল্লাহর নেয়ামত লাভে নামাজের পাশাপাশি তাঁর শুকরিয়া আদায়ে দোয়া করার বিষয়টিও উঠে এসেছে কুরআনে। হজরত সুলাইমান আলাইহিস সালাম পিপীলিকার কথা শুনে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে দোয়া করেন। যা আল্লাহ তাআলার অনেক পছন্দ হয়ে যায়। আর আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপনের এ দোয়া উম্মতে মুহাম্মাদির জন্য কুরআনুল কারিমে তুলে ধরেন। তাহলো-
رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَى وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَدْخِلْنِي بِرَحْمَتِكَ فِي عِبَادِكَ الصَّالِحِينَ
উচ্চারণ : ‘রাব্বি আওজিনি আন-আশকুরা নিমাতাকাল্লাতি আন্আমতা আলাইয়্যা ওয়া আলা ওয়া-লিদাইয়্যা ওয়া আন আ’মালা সা-লিহান তারদাহু ওয়া আদখিলনি বিরাহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন।’ অর্থ : ‘হে আমার প্রভু! আমাকে ও আমার পিতামাতাকে যে নিয়ামত তুমি দান করেছ তার কৃতজ্ঞতা প্রকাশ করার শক্তি দান কর। আর আমি যাতে তোমার পছন্দনীয় সৎকর্ম করতে পারি এবং আমাকে তোমার অনুগ্রহে তোমার সৎকর্মপরায়ণ বান্দাদের অন্তর্ভুক্ত কর।’ (সুরা নামল : আয়াত ১৯)