World Explore

World Explore Discover fun facts about movies, series, and more!”

Autophagy বা স্ব ভক্ষনমুসলিমরা রোজা রাখলে তাকে বলা হয় ‘সিয়াম’।হিন্দু বা বৌদ্ধরা না খেয়ে থাকলে তাকে বলা হয় ‘ উপবাস ’ ।খ্র...
19/02/2026

Autophagy বা স্ব ভক্ষন
মুসলিমরা রোজা রাখলে তাকে বলা হয় ‘সিয়াম’।
হিন্দু বা বৌদ্ধরা না খেয়ে থাকলে তাকে বলা হয় ‘ উপবাস ’ ।
খ্রিস্টানরা না খেয়ে থাকলে তাকে বলা হয় ‘’ফাস্টিং’ ।বিপ্লবীরা না খেয়ে থাকলে তাকে বলা হয় ‘’অনশন’ ।আর, মেডিক্যাল সাইন্সে উপবাস করলে তাকে বলা হয় অটোফেজি’ ।
খুব বেশি দিন হয়নি, মেডিক্যাল সাইন্স ‘ অটোফেজি’র সাথে পরিচিত হয়েছে ।
২০১৬ সালে নোবেল কমিটি জাপানের ডাক্তার
‘ ওশিনরি ওসুমি ’-কে অটোফেজি আবিষ্কারের জন্যে পুরষ্কার দেন ।
এরপর থেকে আধুনিক মানুষেরা ব্যাপকভাবে উপবাস করতে শুরু করেন।

যাই হোক , ‘ Autophagy ‘ কি.?

Autophagy শব্দটি একটি গ্রিক শব্দ ।
Auto অর্থ নিজে নিজে, এবং Phagy অর্থ খাওয়া ।
সুতরাং , অটোফেজি মানে
নিজে নিজেকে খাওয়া ।
না, মেডিক্যাল সাইন্স নিজের মাংস নিজে খেতে বলে না ।
শরীরের কোষগুলো বাইরে থেকে
কোনো খাবার না পেয়ে নিজেই যখন নিজের অসুস্থ কোষগুলো খেতে শুরু করে ,
তখন মেডিক্যাল সাইন্সের ভাষায় তাকেই অটোফেজি বলা হয় ।
আরেকটু সহজভাবে বলি ?

আমাদের ঘরে যেমন ডাস্টবিন থাকে ,
অথবা আমাদের কম্পিউটারে যেমন রিসাইকেল বিন থাকে, তেমনি আমাদের শরীরের প্রতিটি কোষের মাঝেও একটি করে ডাস্টবিন আছে ।
সারা বছর শরীরের কোষগুলো
খুব ব্যস্ত থাকার কারণে, ডাস্টবিন পরিষ্কার করার সময় পায় না। ফলে, কোষগুলোতে অনেক আবর্জনা ও ময়লা জমে যায় ।
শরীরের কোষগুলো যদি নিয়মিত
তাদের ডাস্টবিন পরিষ্কার করতে না পারে ,
তাহলে কোষগুলো একসময় নিষ্ক্রিয় হয়ে শরীরে বিভিন্ন প্রকারের রোগের উৎপন্ন করে । ক্যান্সার বা ডায়াবেটিসের মতন অনেক বড় বড় রোগের
শুরু হয় এখান থেকেই। মানুষ যখন খালি পেটে থাকে, তখন শরীরের কোষগুলো অনেকটা বেকার হয়ে পড়ে। কিন্তু তারা তো আর আমাদের মত অলস হয়ে বসে থাকে না ,
তাই প্রতিটি কোষ তার ভিতরের আবর্জনা ও ময়লাগুলো পরিষ্কার করতে শুরু করে দেয় ।
কোষগুলোর আমাদের মতন আবর্জনা ফেলার জায়গা নেই বলে তারা নিজের আবর্জনা
নিজেই খেয়ে ফেলে।মেডিক্যাল সাইন্সে এই পদ্ধতিকে বলা হয় অটোফেজি ।
শুধুমাত্র এই জিনিসটা আবিষ্কার
করেই জাপানের ওশিনরি ওসুমি (Yoshinori Ohsumi) ২০১৬ সালে নোবেল পুরস্কারটা নিয়ে গেলেন । তিনি আবিষ্কার করেন যে ১২-২৪ ঘন্টা রোজা রাখলে মানুষের দেহে অটোফেযি চালু হয়। তিনি প্রমান করেন যে, রোজা রাখার মাধ্যমে মানুষের নিম্ন লিখিত উপকার গুলো হয়-

১| দেহের সেল পরিস্কার হয়।
২| ক্যান্সার সেল ধ্বংস হয়।
৩| পাকস্থলীর প্রদাহ সেরে যায়।
৪| ব্রেইনের কার্যকরীতা বাড়ে।
৫| শরীর নিজে নিজেই সেরে যায় (Autophazy)
৬| ডায়াবেটিস ভালো হয়।
৭| বার্ধক্য রোধ করা যায়।
৮| স্থূলতা দূর হয়।
৯| দীর্ঘ জীবন লাভ করা যায়।

কল্পনা করুন, আপনার পায়ের নিচে মাইলের পর মাইল গভীরে পৃথিবীর তপ্ত কেন্দ্রে এত পরিমাণ হাইড্রোজেন জমা আছে যা দিয়ে ৪৫টি মহাসা...
14/02/2026

কল্পনা করুন, আপনার পায়ের নিচে মাইলের পর মাইল গভীরে পৃথিবীর তপ্ত কেন্দ্রে এত পরিমাণ হাইড্রোজেন জমা আছে যা দিয়ে ৪৫টি মহাসাগর পূর্ণ করা সম্ভব। শুনতে অবিশ্বাস্য মনে হলেও নতুন এক গবেষণা ঠিক এই দাবিই করছে, যা পৃথিবীর পানির উৎস সম্পর্কে আমাদের দীর্ঘদিনের ধারণাকে পাল্টে দিচ্ছে।
বিজ্ঞানীরা জানতেন, পৃথিবীর কেন্দ্র মূলত লোহা দিয়ে তৈরি, কিন্তু এর ঘনত্ব বিশুদ্ধ লোহার চেয়ে কম। অর্থাৎ লোহার সাথে হালকা কিছু মিশে আছে। প্রধান সন্দেহ ছিল হাইড্রোজেনের ওপর। কিন্তু সমস্যা ছিল এর পরিমাণ নিয়ে; আগের হিসাবগুলোর মধ্যে গড়মিল ছিল অনেক বেশি।

পৃথিবীর কেন্দ্র প্রায় ১,৮০০ মাইল গভীরে, যেখানে তাপমাত্রা সূর্যের পৃষ্ঠের চেয়েও বেশি এবং চাপ অসহনীয়। এত চরম পরিবেশে হাইড্রোজেন শনাক্ত করা প্রায় অসম্ভব ছিল।

গবেষক ডংইয়াং হুয়াং ও তাঁর দল এই রহস্য সমাধানে এক অভিনব পথ বেছে নেন। তাঁরা ল্যাবে 'ডায়মন্ড অ্যানভিল সেল' ব্যবহার করে পৃথিবীর কেন্দ্রের পরিবেশ তৈরি করেন। সেখানে লোহা এবং ম্যাগমা মহাসাগরের প্রতিনিধি হিসেবে সিলিকেট গ্লাসকে লেজার দিয়ে ৫,১০০ কেলভিন তাপমাত্রা এবং প্রচণ্ড চাপে রাখা হয়।

এরপর 'অ্যাটম প্রোব টমোগ্রাফি' নামক ন্যানো-স্কেল থ্রিডি স্ক্যানারের সাহায্যে তাঁরা নমুনাগুলো পরীক্ষা করেন। তাঁরা দেখেন, সেখানে সিলিকন ও হাইড্রোজেনের অনুপাত প্রায় ১:১। এই অনুপাতটিই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেহেতু কেন্দ্রে সিলিকনের পরিমাণ সম্পর্কে বিজ্ঞানীদের ভালো ধারণা আছে, তাই এই অনুপাত ব্যবহার করে তাঁরা নিশ্চিত হন যে কেন্দ্রে হাইড্রোজেনের পরিমাণ ০.০৭ থেকে ০.৩৬ ওজন শতাংশ—যা অক্সিজেনর সাথে মিশলে ৯ থেকে ৪৫টি মহাসাগর তৈরি করতে পারে।

এতদিন ধারণা করা হতো, পৃথিবী সৃষ্টির অনেক পরে ধুমকেতুর আঘাতে এখানে পানি এসেছে। কিন্তু এই নতুন তথ্য বলছে অন্য কথা। যদি পানি পরে আসত, তবে এত হাইড্রোজেন পৃথিবীর কেন্দ্রে থাকার কথা নয়। এর অর্থ হলো, পৃথিবী জন্মের শুরু থেকেই 'ভেজা' ছিল। গ্রহ তৈরির সময় যেসব মহাজাগতিক বস্তু (planetesimals) একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছিল, তারাই এই হাইড্রোজেন নিয়ে এসেছিল। লোহা যখন কেন্দ্রের দিকে ডুবে যাচ্ছিল, তখন সে এই হাইড্রোজেনকেও সাথে করে গভীরে নিয়ে যায়।

যদিও গবেষণায় কিছু সীমাবদ্ধতার কথা স্বীকার করা হয়েছে, তবুও এর গুরুত্ব অপরিসীম। আমরা হয়তো পানির উৎসের মৌলিক উত্তরটি পেয়ে গেছি। আমাদের পান করা প্রতি ফোঁটা পানি হয়তো ৪.৫ বিলিয়ন বছর আগে পৃথিবীর জন্মের সময়ই এই গ্রহে মিশে ছিল।

এই যুগান্তকারী গবেষণাটি পরিচালনা করেছেন ডংইয়াং হুয়াং এবং তাঁর সহকর্মীবৃন্দ, যা সম্প্রতি 'নেচার কমিউনিকেশনস' (২০২৬) জার্নালে “Experimental quantification of hydrogen content in the Earth’s core” শিরোনামে প্রকাশিত হয়েছে।

পৃথিবীর অভ্যন্তরীণ গঠন এবং প্রাণের অস্তিত্ব রক্ষাকারী পানির আদি উৎস সম্পর্কে আমাদের জ্ঞানকে আরও এক ধাপ এগিয়ে নিতে এই গবেষণা এক অনন্য ভূমিকা পালন করছে।

আপনার নেওয়া প্রতিটি চুমুক, প্রতিটি স্নান কিংবা বৃষ্টির প্রতিটি ফোঁটা—হতেই কি পারে যে এই পানির পরমাণুগুলো সাড়ে চারশ কোটি বছর আগে পৃথিবীর সেই অগ্নিগর্ভ জন্মের সময় থেকেই এখানে ছিল? কেমন লাগছে এটা ভেবে যে?

আপনার মতামত কমেন্ট করে জানান!

বিজ্ঞানীরা একটি উদ্ভিদ-ভিত্তিক চিউইংগাম নিয়ে গবেষণা করছেন, যা মুখের ভেতরে প্রাকৃতিক অ্যান্টিভাইরাল উপাদান ছেড়ে লালায় ...
14/02/2026

বিজ্ঞানীরা একটি উদ্ভিদ-ভিত্তিক চিউইংগাম নিয়ে গবেষণা করছেন, যা মুখের ভেতরে প্রাকৃতিক অ্যান্টিভাইরাল উপাদান ছেড়ে লালায় থাকা ভাইরাসের পরিমাণ কমাতে সাহায্য করতে পারে।
প্রাথমিক গবেষণায় দেখা গেছে, কিছু নির্দিষ্ট উদ্ভিদজাত প্রোটিন ভাইরাস কণাকে আটকে রাখতে বা নিষ্ক্রিয় করতে সাহায্য করতে পারে। এর ফলে সংক্রমিত ব্যক্তির লালায় ভাইরাল লোড কমতে পারে এবং অন্যদের মধ্যে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনাও কমতে পারে। তবে এই পদ্ধতিটি এখনও গবেষণা ও পরীক্ষার পর্যায়ে রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি কার্যকর প্রমাণিত হলেও এটি কখনোই ভ্যাকসিন, ওষুধ বা অন্যান্য প্রতিরোধমূলক ব্যবস্থার বিকল্প হবে না ,বরং একটি সহায়ক পদ্ধতি হিসেবে ব্যবহৃত হতে পারে।

ঘুমের  বাস্তবতা 🫵🫵◾১) না"রীদের ঘুমের দর/কার পুরু"'ষদের চেয়ে বেশি।◾২) ঘুম কম হলে ইমি'উন সি"স্টেম দুর্ব'ল হয।◾৩) রাতে ২টার...
13/02/2026

ঘুমের বাস্তবতা 🫵🫵

◾১) না"রীদের ঘুমের দর/কার পুরু"'ষদের চেয়ে বেশি।

◾২) ঘুম কম হলে ইমি'উন সি"স্টেম দুর্ব'ল হয।

◾৩) রাতে ২টার পর ঘুমালে ব্রে"ন স্লো হ"য়ে যায়।

◾৪) ঘুমের ঘা"টতিতে ওজন বা"ড়ে।

◾৫) ৭-৮ ঘণ্টা ঘুম শরীরের ব্যা"লেন্স রাখে।

◾৬) স্নান করে ঘুমালে ঘুম গ""ভীর হয়।

◾৭) ফো"নের আলো মেলা//টোনিন কমায়।

◾৮) ঠান্ডা রুমে ঘু'ম বেশি হয়।

◾৯) গ//ভীর ঘুমে স্মৃ/তিশক্তি বাড়ে।

১০) ঘুম ভালো হলে মন ভালো থাকে।

আপনি যদি দিনের প্রায় ১১ ঘণ্টা ব"সে কা/টান তাহলে আপনার আ-গামী ৩ বছরের ম"ধ্যে মৃ ত্যু হওয়ার সম্ভাবনা প্রায় ৫০% 😳😳😳📍 বা"...
13/02/2026

আপনি যদি দিনের প্রায় ১১ ঘণ্টা ব"সে কা/টান তাহলে আপনার আ-গামী ৩ বছরের ম"ধ্যে মৃ ত্যু হওয়ার সম্ভাবনা প্রায় ৫০% 😳😳😳

📍 বা"লিশ ছাড়া ঘুমানোর অভ্যাস আপনার ঘা/ড় ও গ/লার ব্যথা থেকে মু"ক্তি দিতে পারে। এবং এর পাশাপাশি মে"রুদণ্ড সুস্থ রাখে।

📍 একজন মানুষের উচ্চতা নির্ধারিত হয় তার বাবা ও তার ওজন নির্ধারিত হয় মায়ের মাধ্যমে।

📍 মানুষের ম"স্তিষ্ক ৩ টি জিনিসের দিক থেকে নজর ফেরাতে পারে না তা চোখের ন"জর হোক বা মনের ন"জর হোক। আর সে ৩ টি জিনিস হচ্ছে খাবার, আ"কর্ষণীয় মানুষ ও বি"পদ।

📍 ডানহাতি মানুষেরা খাবার চি"বোনোর সময় ডান চো"য়াল ব্যবহার করেন।

*অ্যালবার্ট আইনস্টাইনের মতে, ‘যদি পৃথিবীতে মৌমাছি না থাকে তাহলে পৃথিবীর সব মানুষ ৪ বছরের মধ্যে মা রা যাবে’।

📍 পৃথিবীতে এতো বেশি প্রজাতির আপেল রয়েছে যে, আপনি যদি প্রতিদিন ভিন্ন প্রজাতির ১ টি করে আপেল খান তারপরও সব প্রজাতির আপেল খেতে আপনার ২০ বছর সময় লাগবে।

📍 আপনি খাবার ছাড়া প্রায় ৪ সপ্তাহ অর্থাৎ ২৮ দিন বেঁচে থাকতে পারলেও ১১ দিন না ঘুমালে আপনার মৃ ত্যু অনিবা;র্য।

📍 যারা অনেক বেশি হাসেন তারা অন্যান্য মানুষের তুলনায় অনেক বেশি সুস্থ এবং ভালো স্বাস্থ্যের অধিকারী। বলা হয় হাসি বি"ষণ্ণতা রো"গের সবচাইতে বড় ঔ ষধ।

📍 ধূ মপা নের কারণে যতো মানুষ মা রা যায় ঠিক ততো মানুষই অলসতা এবং পরিশ্রমবিহী"ন জীবনের জন্যও মা রা যান।

📍 মানুষের ম'স্তিষ্ক উইকিপিডি'য়াতে যতো তথ্য রয়েছে তার ৫ গুণ তথ্য ধারণ ধারণ ক্ষমতা রাখে।

📍 আমাদের দেহ ৩০ মিনিটে যতোটা তাপমাত্রা নির্গত করে তা দিয়ে দেড় লিটার পানি ফু/টানো সম্ভব।

📍 আমাদের পাকস্থ"লীতে যে অ্যা/সিড রয়েছে তা রেজর ব্লেড গ লি য়ে ফেলতে সক্ষম।

📍 মানুষ আনমনে আপনার জুতোর দিকে ন"জর দেবেন এটি মানুষের প্রাকৃতিক একটি ব্যাপার। তাই সুন্দর জুতো পড়ুন। কারণ মানুষ অনেক সময় জুতো দেখেই ব্যক্তি'ত্ব নি"র্ধারণ করে ফেলেন।

মোবাইলের অতিরিক্ত ব্যবহার কমানোর জন্য ধাপে ধাপে অভ্যাস পরিবর্তনের জন্য একটি কার্যকর তিন দিনের পরিকল্পনা:১ম দিন:  সচেতনতা...
09/02/2026

মোবাইলের অতিরিক্ত ব্যবহার কমানোর জন্য ধাপে ধাপে অভ্যাস পরিবর্তনের জন্য একটি কার্যকর তিন দিনের পরিকল্পনা:
১ম দিন: সচেতনতা তৈরি ও মূল্যায়ন

সকালের কাজ:মোবাইলের অতিরিক্ত ব্যবহার কোথায় বেশি হচ্ছে (যেমন: সোশ্যাল মিডিয়া, গেমস, ইউটিউব) তা শনাক্ত করুন।

মধ্যাহ্ন: মোবাইলের নোটিফিকেশন বন্ধ করে দিন এবং জরুরি অ্যাপগুলোর জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করুন।

রাতের কাজ:একটি নির্দিষ্ট সময়ের পর (যেমন রাত ১০টার পর) ফোন ব্যবহার না করার সিদ্ধান্ত নিন।

২য় দিন: বিকল্প অভ্যাস গঠন

সকালের কাজ: ফোন চেক করার আগে মেডিটেশন বা বই পড়ার অভ্যাস করুন।

মধ্যাহ্ন: কাজ বা পড়াশোনার সময় ফোনকে আপনার থেকে দূরে রাখুন এবং সময় সীমা নির্ধারণ করুন (যেমন ২৫ মিনিট পড়াশোনা, ৫ মিনিট ফোন)।

রাতের কাজ: ঘুমানোর আগে ফোনে না দেখে একটি নতুন শখ বা হবি তৈরি করুন (যেমন: ডায়েরি লেখা বা ছবি আঁকা)।

৩য় দিন: নিয়মিত রুটিন তৈরি

সকালের কাজ: ফোন ব্যবহারের সময় নির্ধারণ করুন, যেমন সকালে ৩০ মিনিট এবং বিকেলে ৩০ মিনিট।

মধ্যাহ্ন: পরিবারের সাথে কথা বলুন বা বাইরে হাঁটুন, যাতে আপনি ফোন থেকে দূরে থাকতে পারেন।

রাতের কাজ: ফোন বন্ধ করে নির্ধারিত সময়ে ঘুমানোর চেষ্টা করুন।

মানসিক দিক:
- পরিবর্তনের জন্য ইতিবাচক মনোভাব রাখুন।
- নিজের অগ্রগতি লক্ষ করুন এবং ছোট সাফল্য উদযাপন করুন।
- ফোন ছাড়া সময় কেমন ভালো লাগে তা নিজেকে প্রশ্ন করুন।

এই অভ্যাসগুলো ধীরে ধীরে আপনার ফোনের উপর আসক্তি কমাতে সাহায্য করবে😇

নাক দিয়ে রোগ শনাক্ত! জয় মিলনের এক অবিশ্বাস্য সত্য কাহিনী 👃✨​আধুনিক চিকিৎসা বিজ্ঞান যা শনাক্ত করতে পারেনি, জয় মিলন তা ধরে...
09/02/2026

নাক দিয়ে রোগ শনাক্ত! জয় মিলনের এক অবিশ্বাস্য সত্য কাহিনী 👃✨
​আধুনিক চিকিৎসা বিজ্ঞান যা শনাক্ত করতে পারেনি, জয় মিলন তা ধরে ফেলেছিলেন কেবল ঘ্রাণ দিয়ে!

জয়ের স্বামী লেস-এর বয়স যখন ৩১, তখন তার শরীরে জয় এক অদ্ভুত 'কাঠের মতো' গন্ধ পান। এর ঠিক ১২ বছর পর লেস-এর পারকিনসনস রোগ ধরা পড়ে। ২০১২ সালে একটি সাপোর্ট গ্রুপে গিয়ে জয় লক্ষ্য করেন, সেখানে থাকা প্রতিটি রোগীর শরীর থেকেই সেই একই গন্ধ আসছে!

গবেষকরা তাকে ১২টি টি-শার্ট শুকতে দেন (৬টি রোগীর, ৬টি সুস্থ মানুষের)। জয় ১২টিই সঠিক শনাক্ত করেন! এমনকি একজন সুস্থ মানুষের শার্ট শুকো তিনি বলেছিলেন তার পারকিনসনস হবে—এবং ৮ মাস পর সেই ব্যক্তিটি আসলেই আক্রান্ত হন।

জয়ের আছে 'হাইপারোসমিয়া' বা অতি-সংবেদনশীল ঘ্রাণশক্তি। বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন যে, এই রোগ হলে মানুষের ত্বকের তৈলাক্ত পদার্থ (সিবাম) থেকে বিশেষ কিছু রাসায়নিক গন্ধ বের হয়, যা জয় ধরতে পারেন।

জয়ের এই বিশেষ ক্ষমতার ওপর ভিত্তি করে এখন বিজ্ঞানীরা 'স্কিন সোয়াব' পরীক্ষার মাধ্যমে পারকিনসনস রোগ দ্রুত শনাক্ত করার গবেষণা করছেন। সাধারণ এক নারী হয়েও বিজ্ঞানে বিশাল অবদানের জন্য জয় এখন আন্তর্জাতিক গবেষণাপত্রের সহ-লেখক!
প্রযুক্তির চেয়েও অনেক সময় মানুষের ইন্দ্রিয় বেশি শক্তিশালী হতে পারে।

ঘুম বিহীন জীবন......!ভাবতেও গা শিউরে ওঠে! আপনি কি জানেন, খাবার ছাড়া মানুষ কয়েক সপ্তাহ বাঁচতে পারলেও, ঘুম ছাড়া মানুষের মৃ...
08/02/2026

ঘুম বিহীন জীবন......!
ভাবতেও গা শিউরে ওঠে! আপনি কি জানেন, খাবার ছাড়া মানুষ কয়েক সপ্তাহ বাঁচতে পারলেও, ঘুম ছাড়া মানুষের মৃত্যু অবধারিত....!

১৯৬৪ সালে আমেরিকায় করা একটি ভয়ংকর বৈজ্ঞানিক পরীক্ষা বা এক্সপেরিমেন্ট থেকে বেরিয়ে এসেছিল এক শিউরে ওঠার মতো সত্য। আজকের এই লেখাটি পড়ার পর আপনি হয়তো আর কোনোদিন রাতের ঘুম হেলায় হারাবেন না।

মৃত্যুর সাথে ১১ দিনের পাঞ্জা ঘটনাটি ১৯৬৪ সালের। মাত্র ১৭ বছরের এক কিশোরকে বেছে নেওয়া হয়েছিল এই পরীক্ষার জন্য। তাকে রাখা হয়েছিল এমন এক বদ্ধ ঘরে, যেখানে দিনের আলো ঢোকার কোনো পথ ছিল না। উদ্দেশ্য একটাই দেখা, মানুষ ঘুম ছাড়া কতদিন টিকতে পারে?

শুরুটা ছিল স্বাভাবিক (১-২ দিন):

‎প্রথম দুদিন পর্যন্ত কিশোরটি বেশ স্বাভাবিক ছিল। কিন্তু আসল নাটক শুরু হলো তৃতীয় দিন থেকে।

তৃতীয় দিন: ছায়া যখন কথা বলে (হ্যালুসিনেশন):

‎তিন দিন পার হতেই সে একা একা কথা বলতে শুরু করে। সে দাবি করতে থাকে যে সে চারপাশে ভূত দেখছে এবং দেওয়ালে ছায়াদের কথা বলতে শুনছে। মস্তিষ্ক তার নিয়ন্ত্রণ হারাতে শুরু করে।

পঞ্চম দিন: চরম অবিশ্বাস (প্যারানয়া):

‎সে খাওয়া-দাওয়া সম্পূর্ণ বন্ধ করে দেয়। তার মনে হতে থাকে তাকে বিষ খাইয়ে মেরে ফেলা হবে। ডাক্তারদের সে তার পরম শত্রু ভাবতে শুরু করে।

সপ্তম দিন: অজানা ভাষা ও অদ্ভুত সংকেত:

‎সাত দিনের মাথায় সে ঘরের দেওয়ালে অদ্ভুত সব চিহ্ন আর এমন ভাষায় কিছু লিখতে থাকে, যে ভাষার অস্তিত্ব এই পৃথিবীতে নেই। সে যেন অন্য কোনো জগতের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল।

নবম দিন: জেগে থেকেও মৃত (মাইক্রো-স্লিপ):

‎মস্তিষ্ক তখন নিজেকে বাঁচাতে এক অদ্ভুত পথ বেছে নেয়। একে বলা হয় ‘মাইক্রো-স্লিপ’। কিশোরটির চোখ খোলা ছিল, কিন্তু তার ব্রেইন ২০-৩০ সেকেন্ডের জন্য বারবার শাটডাউন হয়ে যাচ্ছিল। সে তাকিয়ে ছিল ঠিকই, কিন্তু আসলে সে তখন পৃথিবীতে নেই।

দশম দিন: আর্তনাদ ও হাহাকার:

‎পুরো ঘর কাঁপিয়ে তার কান্না আর চিৎকারে ডাক্তাররাও ঘাবড়ে যান। তার মানসিক অবস্থা তখন সম্পূর্ণ ভেঙে চুরমার।

একাদশ দিন: সেই ভয়ংকর শেষ মুহূর্ত:

‎১১তম দিনে সে হঠাৎ একদম শান্ত হয়ে যায়। টানা ৬ ঘণ্টা পলক না ফেলে সে ক্যামেরার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। কোনো নড়াচড়া নেই, কোনো শব্দ নেই। হঠাৎ সে মাটিতে আছড়ে পড়ে যায়। ডাক্তাররা যখন ভাবলেন সে মারা গেছে এবং কাছে দৌড়ে গেলেন তখনই সে হঠাৎ সোজা হয়ে উঠে দাঁড়িয়ে এক পৈশাচিক হাসি হাসতে শুরু করল।

‎সেই মুহূর্তেই পরীক্ষাটি বন্ধ করে দেওয়া হয়। কারণ পরিষ্কার ছিল এর এক মিনিট পরেই তার মস্তিষ্ক চিরতরে অকেজো হয়ে যেত।

‎এই এক্সপেরিমেন্ট থেকে প্রমাণিত হয় যে, একজন মানুষ ঘুম ছাড়া সর্বোচ্চ ১১ দিন টিকে থাকতে পারে। কিন্তু মাত্র ৩ দিন ঘুম না হলেই মানুষের মস্তিষ্ক বিকল হতে শুরু করে এবং স্থায়ী মানসিক রোগ দানা বাঁধতে পারে।

‎আজকের বাস্তবতা:

‎আমরা রাত জেগে মোবাইল স্ক্রল করছি, শর্টস বা রিলস দেখছি। আমরা ভাবছি এটা বিনোদন, কিন্তু আসলে আমরা আমাদের মস্তিষ্ককে সেই ভয়ংকর '১১ দিনের' দিকে ঠেলে দিচ্ছি। অতিরিক্ত রাত জাগা আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমিয়ে দেয়, মেজাজ খিটখিটে করে এবং আপনার আয়ু কেড়ে নেয়।

মনে রাখবেন

‎ঘুম কোনো বিলাসিতা নয়, এটি আপনার বেঁচে থাকার জন্য অক্সিজেনের মতোই প্রয়োজন। আজ রাত থেকে নিজের শরীর ও মনকে বিশ্রাম দিন।

‎আপনার কি রাত জাগার অভ্যাস আছে? তবে আজই সাবধান হোন। এই গুরুত্বপূর্ণ তথ্যটি শেয়ার করে আপনার প্রিয়জনকেও সচেতন করুন!-

(সংগ্ৰহকৃত)।

প্রকৃতি কতটা রহস্যময় হতে পারে, তা এই ছবিটা না দেখলে বিশ্বাস করা কঠিন! সম্প্রতি সমুদ্রবিজ্ঞানীরা ক্যামেরাবন্দি করেছেন বিশ...
08/02/2026

প্রকৃতি কতটা রহস্যময় হতে পারে, তা এই ছবিটা না দেখলে বিশ্বাস করা কঠিন! সম্প্রতি সমুদ্রবিজ্ঞানীরা ক্যামেরাবন্দি করেছেন বিশ্বের অন্যতম বিরল এবং বিশালাকার এক প্রাণী— 'জায়ান্ট ফ্যান্টম জেলিফিশ' (Giant Phantom Jellyfish)।
কেন এটি এতোটা বিশেষ? জেনে নিন ৫টি রোমাঞ্চকর তথ্য: 👇

🛑 বিশাল আকার: এর মাথার অংশটি ৩ ফুটের বেশি চওড়া হলেও, এর ফিতার মতো হাতগুলো প্রায় ৩৩ ফুট (১০ মিটার) লম্বা! যা একটি আস্ত ডাবল-ডেকার বাসের সমান। 🚌

🕵️ রহস্যময় উপস্থিতি: ১৮৯৯ সালে প্রথম আবিষ্কৃত হওয়ার পর গত ১২৫ বছরে এই প্রাণীকে মাত্র কয়েক বারের মতো দেখা গেছে। এটি সমুদ্রের অত্যন্ত গভীরে (প্রায় ২০,০০০ ফুট নিচে) বাস করে, যেখানে সূর্যের আলোও পৌঁছায় না।

🧣 ভুতুড়ে সৌন্দর্য: এর হাতগুলো দেখতে অনেকটা সাগরের নিচে ভেসে থাকা সিল্কের চাদর বা ওড়নার মতো। এজন্যই একে 'ফ্যান্টম' বা মায়াবী জেলিফিশ বলা হয়।

🦀 শিকারের ধরণ: অন্য জেলিফিশের মতো এর বিষাক্ত হুল নেই। এটি তার বিশাল হাত দিয়ে শিকারকে পেঁচিয়ে ধরে অনেকটা 'ভ্যাকিউম ক্লিনার'-এর মতো গিলে ফেলে!

🔴 অদৃশ্য রঙ: এর গাঢ় লাল বা খয়েরি রঙ গভীর সমুদ্রের অন্ধকারে একে পুরোপুরি অদৃশ্য করে রাখে, যা একে এক নিখুঁত শিকারিতে পরিণত করে।

বিজ্ঞানীদের মতে, গভীর সমুদ্রের ৯৫ শতাংশই এখনো মানুষের অজানা। এই জেলিফিশটি যেন আমাদের মনে করিয়ে দিল— এই পৃথিবীর বিশাল এক জগত এখনো আমাদের কল্পনার বাইরে! 🌍✨

গবেষকরা এমন একটি ক্ষুদ্র মাইক্রোরোবট তৈরি করেছেন, যা রক্তনালীর ভেতর দিয়ে চলাচল করতে পারে। এগুলো সাধারণত চুম্বকীয় শক্তি ব...
08/02/2026

গবেষকরা এমন একটি ক্ষুদ্র মাইক্রোরোবট তৈরি করেছেন, যা রক্তনালীর ভেতর দিয়ে চলাচল করতে পারে। এগুলো সাধারণত চুম্বকীয় শক্তি বা বাইরের নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হয়।

এই গবেষণার লক্ষ্য হচ্ছেঃ
•রক্ত জমাট ভেঙে দেওয়া।
•নির্দিষ্ট স্থানে ওষুধ পৌঁছে দেওয়া।
•অপারেশন ছাড়াই চিকিৎসা করা

তবে এটি এখনো গবেষণা ও পরীক্ষামূলক পর্যায়ে আছে। বাস্তবে মানুষের শরীরে নিয়মিতভাবে ব্যবহার করে স্ট্রোক সম্পূর্ণভাবে বন্ধ করা এখনো সম্ভব হয়নি। ভবিষ্যতে এমন মাইক্রোরোবট রক্ত জমাট দ্রুত সরাতে সাহায্য করতে পারে।

তাইয়েবুন নেছা..
সাইকোলজি এবং বিজ্ঞানের অজানা তথ্য

Follow Our Page : Mind & Science Zone

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে করা নতুন এক গবেষণায় জানা গেছে, মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রে থাকা অতিভারী ব্ল্যাক হোল ...
08/02/2026

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে করা নতুন এক গবেষণায় জানা গেছে, মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রে থাকা অতিভারী ব্ল্যাক হোল Sagittarius A* প্রায় পদার্থবিজ্ঞানের নিয়মে যতটা সম্ভব, ঠিক ততটাই দ্রুত ঘূর্ণন করছে।
Event Horizon Telescope–এর পর্যবেক্ষণ তথ্যের সঙ্গে উন্নত নিউরাল নেটওয়ার্ক যুক্ত করে বিজ্ঞানীরা গ্যালাক্টিক কোরের বিকৃত ও নয়েজপূর্ণ ডেটা বিশ্লেষণ করতে সক্ষম হন। ফলাফল বলছে, সূর্যের ভরের প্রায় ৪০ লাখ গুণ ভরবিশিষ্ট এই ব্ল্যাক হোলটি তার তাত্ত্বিক সর্বোচ্চ সীমার কাছাকাছি ঘুরছে। এই অবস্থাকে বলা হয় চূড়ান্ত (extremal) স্পিন, যেখানে স্থান–কাল নিজেই অবিশ্বাস্য গতিতে টেনে নেওয়া হয়।
আরও আশ্চর্যের বিষয় হলো, ব্ল্যাক হোলটির ঘূর্ণন অক্ষ পৃথিবীর দিকেই মুখ করা বলে মনে হচ্ছে। এর ফলে জ্যোতির্বিজ্ঞানীরা এর বিকৃত, আলো-বাঁকানো সিলুয়েট খুবই সুবিধাজনক দৃষ্টিকোণ থেকে পর্যবেক্ষণ করার সুযোগ পাচ্ছেন। একই সঙ্গে গবেষকরা আশপাশের চৌম্বক ক্ষেত্রগুলোতে অপ্রত্যাশিত অশান্তি বা টার্বুলেন্স শনাক্ত করেছেন, যা ইঙ্গিত দেয় যে ইভেন্ট হরাইজনের কাছের পরিবেশ বর্তমান মডেলগুলোর ধারণার চেয়েও অনেক বেশি বিশৃঙ্খল ও গতিশীল।
এই আবিষ্কারগুলো শুধু ব্ল্যাক হোল সম্পর্কে আমাদের বোঝাপড়াকেই গভীর করে না; বরং গ্যালাক্সির বিবর্তন কীভাবে ঘটে এবং মহাবিশ্বের সবচেয়ে চরম অবস্থায় স্থান ও সময় কীভাবে আচরণ করে—সেসব বিষয়েও গুরুত্বপূর্ণ ধারণা দেয়।
📌 সূত্র:
Astronomie.nl (২০২৫)। Self-learning neural network cracks iconic black holes

নৌকা কবে আবিষ্কৃত হয়েছিল??নৌকা মানবসভ্যতার ইতিহাসে এক যুগান্তকারী আবিষ্কার। স্থলভাগের সীমা অতিক্রম করে জলপথে চলাচল, মাছ...
07/02/2026

নৌকা কবে আবিষ্কৃত হয়েছিল??

নৌকা মানবসভ্যতার ইতিহাসে এক যুগান্তকারী আবিষ্কার। স্থলভাগের সীমা অতিক্রম করে জলপথে চলাচল, মাছ ধরা, বাণিজ্য, এমনকি নতুন মহাদেশে পৌঁছানো—সবকিছুর পেছনেই নৌকার অবদান রয়েছে। কিন্তু নৌকা ঠিক কবে প্রথম আবিষ্কৃত হয়েছিল, তা নির্দিষ্ট করে বলা কঠিন।

এখন পর্যন্ত প্রত্নতাত্ত্বিকভাবে পাওয়া সবচেয়ে পুরোনো নৌকার দেহাবশেষ হলো নেদারল্যান্ডসে আবিষ্কৃত পেসে ক্যানো। এটি একটি গাছের গুঁড়ি কেটে তৈরি করা নৌকা, যার বয়স আনুমানিক খ্রিস্টপূর্ব ৮২৫০–৭৫৫০ অব্দ, অর্থাৎ প্রায় ১০,০০০ বছর আগে। এটিই মানুষের তৈরি নৌকার সবচেয়ে প্রাচীন নিশ্চিত নিদর্শন।

তবে বাস্তবে নৌকার ব্যবহার এরও বহু আগে শুরু হয়েছিল বলে বিজ্ঞানীরা মনে করেন। এর প্রধান কারণ হলো মানুষের প্রাচীন অভিবাসনের ইতিহাস। গবেষণা অনুযায়ী, মানুষ প্রায় ৫০,০০০–৬৫,০০০ বছর আগে অস্ট্রেলিয়ায় পৌঁছেছিল। সে সময় অস্ট্রেলিয়া মূল ভূখণ্ড থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল এবং সেখানে যেতে হলে খোলা সমুদ্র পার হওয়া অপরিহার্য। পায়ে হেঁটে বা সাঁতরে এটি সম্ভব নয়, ফলে তখনই মানুষ কোনো না কোনো ধরনের নৌযান বা ভেলা ব্যবহার করত—এ বিষয়ে বিজ্ঞানীদের মধ্যে প্রায় ঐকমত্য রয়েছে।

এ ছাড়াও আরও পুরোনো সময়ের সম্ভাব্য প্রমাণ পাওয়া গেছে। গ্রিসের ক্রিট দ্বীপে পাওয়া কিছু পাথরের হাতিয়ার ইঙ্গিত দেয় যে মানুষ হয়তো এক লক্ষ বছরেরও আগে সমুদ্র পার হয়েছিল। এমনকি কিছু গবেষক ধারণা করেন, Homo erectus নামের প্রাচীন মানব প্রজাতি হয়তো দশ লক্ষ বছর আগেও দ্বীপাঞ্চলে পৌঁছেছিল। তবে এসব প্রমাণ এখনো বিতর্কিত এবং নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।

নৌকার আবিষ্কারের সময় নির্ধারণ কঠিন হওয়ার প্রধান কারণ হলো, প্রাচীন নৌকা সাধারণত কাঠ, গাছের ছাল, নলখাগড়া বা পশুর চামড়া দিয়ে তৈরি হতো। এসব উপাদান সহজে পচে যায় এবং হাজার হাজার বছর টিকে থাকে না। ফলে নৌকার সরাসরি নিদর্শনের চেয়ে মানুষের যাত্রাপথ ও বসতির প্রমাণ থেকেই গবেষকদের অনুমান করতে হয়।

সূত্র: লাইভ সাইন্স

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when World Explore posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share