15/12/2025
প্যারাসিটামল বিড়ালের জন্য মারাত্মক ক্ষতিকর – সতর্ক থাকুন!
অনেকেই মনে করেন মানুষের ব্যথানাশক “Paracetamol ( Napa) বিড়ালকে দেওয়া যায়। কিন্তু এটি সম্পূর্ণ ভুল!
বিড়ালের শরীর প্যারাসিটামল ভাঙতে পারে না, ফলে খুব দ্রুত বিষক্রিয়া দেখা দেয়।
বিড়ালের শরীরে প্যারাসিটামলের যেসব সমস্যা হয়:
1.Severe Liver Damage (লিভারের মারাত্মক ক্ষতি)
2.Methemoglobinemia (রক্তে অক্সিজেন পরিবহন ব্যাহত হয়)
3.শ্বাসকষ্ট, হাঁপানো, মুখ নীল হয়ে যাওয়া
4.বমি, এলার্জি ও মুখ–চোখ ফুলে যাওয়া
কি করবেন প্যারাসিটামল বিষক্রিয়া হলে?
রেজিস্টার্ড ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ নিন,, আপনার বিড়ালকে মৃত্যুর হাত থেকে রক্ষা করুন
আপনার সচেতনতা একটি জীবন বাঁচাতে পারে!