চিত্রালংকরণ - Chitralonkoron

চিত্রালংকরণ - Chitralonkoron Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from চিত্রালংকরণ - Chitralonkoron, Photography Videography, Mymensingh.
(1)

जयस्य त्रयी च शुभविवाहः জয় ও ত্রয়ী’র শুভ বিবাহ“मांगल्यं तन्तुनानेन त्वां जीव शरदः शतम्।”এই পবিত্র মঙ্গলবন্ধনেশত শরৎ একসা...
02/03/2026

जयस्य त्रयी च शुभविवाहः
জয় ও ত্রয়ী’র শুভ বিবাহ

“मांगल्यं तन्तुनानेन त्वां जीव शरदः शतम्।”
এই পবিত্র মঙ্গলবন্ধনে
শত শরৎ একসাথে পথ চলার অঙ্গীকার।

সনাতনী রীতিনীতির মঙ্গলাচরণে,
শঙ্খধ্বনি ও উলুধ্বনির মাঝে,
অগ্নিকে সাক্ষী রেখে সপ্তপদীর বন্ধনে
বাঁধা পড়ল দুটি প্রাণ।

সিঁদুরদানের রক্তিম আভায়,
লাজহোমের পবিত্র অগ্নিশিখায়
ভালোবাসা, বিশ্বাস ও দায়িত্বের
এক চিরন্তন সূচনা।

মঙ্গলময় হোক জয় ও ত্রয়ী’র দাম্পত্য জীবন।
॥ शुभविवाहः ॥

19/02/2026

শ্বেত প্রাসাদের সুদীর্ঘ স্তম্ভতলে,
যেন প্রাচীন যুগের রাজা-রানীর পুনরাগমন
করতলে কর জড়িয়ে, অনন্ত আকাশকে সাক্ষী রেখে
তারা রচনা করে প্রেমের অমর উপাখ্যান।

সোনালি অলংকারে দীপ্ত শুভ্র অট্টালিকা,
আর তার সম্মুখে দুই প্রাণের পবিত্র মিলন
যেন ইতিহাসের পৃষ্ঠায় খোদাই করা এক শাশ্বত অধ্যায়,
যেখানে প্রেমই রাজমুকুট, আর বিশ্বাসই রাজ্য।

Send a message to learn more

শুভ্র প্রাচীরের নীরবতার মাঝেনীল আকাশ যেন আজ আরও গভীর।রোদের আলতো স্পর্শে জেগে ওঠেদু’টি হৃদয়ের অব্যক্ত ভাষা।হাতের মুঠোয় ধর...
03/02/2026

শুভ্র প্রাচীরের নীরবতার মাঝে
নীল আকাশ যেন আজ আরও গভীর।
রোদের আলতো স্পর্শে জেগে ওঠে
দু’টি হৃদয়ের অব্যক্ত ভাষা।

হাতের মুঠোয় ধরা থাকে বিশ্বাস,
চোখের পাতায় লেখা ভবিষ্যৎ।
সময় থেমে যায় এই এক মুহূর্তে—
যেখানে ভালোবাসা শুধু অনুভব নয়,
ভালোবাসাই হয়ে ওঠে চিরকাল।

Say Mashallah 🤍Shayan Turns One A year filled with tiny steps, sweet smiles, and endless joy. Today we celebrate one bea...
26/01/2026

Say Mashallah 🤍
Shayan Turns One

A year filled with tiny steps, sweet smiles, and endless joy. Today we celebrate one beautiful year of Shayan—a little soul who has already filled every heart with love and happiness. From his innocent laughter to his curious eyes, every moment with him feels like a blessing.

May Allah bless dear Shayan with a life full of good health, wisdom, iman, and success. May his future be bright, his path be easy, and his days be filled with love, kindness, and endless happiness. Wishing him a journey ahead full of beautiful memories and big dreams coming true.

Happy 1st Birthday, Shayan 🕊️
May your life always be surrounded by love and blessings.

Wrapped in love, painted in tradition,Their story begins with shades of mehendi.Smiles that speak promises,Hands that ho...
30/12/2025

Wrapped in love, painted in tradition,
Their story begins with shades of mehendi.
Smiles that speak promises,
Hands that hold forever,
A moment before the forever starts,
Captured beautifully in timeless frames.

সরিষার হলুদ মাঠের মাঝেই লেখা হলো দু’টি হৃদয়ের গল্প।প্রকৃতির কোলে, নীরব বাতাসের সাথে মিশে রইল ভালোবাসার প্রতিশ্রুতিআজ থেক...
19/12/2025

সরিষার হলুদ মাঠের মাঝেই লেখা হলো দু’টি হৃদয়ের গল্প।
প্রকৃতির কোলে, নীরব বাতাসের সাথে মিশে রইল
ভালোবাসার প্রতিশ্রুতি
আজ থেকে আমরা একসাথে, সারাজীবনের পথে।

সকালের নরম আলো আর সবুজ প্রকৃতির নিস্তব্ধতাঠিক এইখানেই অপির বিয়ের দিনের জাদু লুকিয়ে ছিল। শিশিরভেজা বাতাস, গ্রামের পথে হেঁ...
09/12/2025

সকালের নরম আলো আর সবুজ প্রকৃতির নিস্তব্ধতা
ঠিক এইখানেই অপির বিয়ের দিনের জাদু লুকিয়ে ছিল। শিশিরভেজা বাতাস, গ্রামের পথে হেঁটে যাওয়া কনের হাসি, আর মাটি-ঘ্রাণে ভরা এক পবিত্র সকাল…
সবকিছু যেন মিলেমিশে তৈরি করেছিল এক স্বপ্নীল মুহূর্ত।
চিত্রালংকরণ-এর লেন্সে ধরা পড়া প্রতিটা ফ্রেমে শুধু একটি গল্প নয়, বরং একটি অনুভূতি— প্রকৃতি, ভালোবাসা আর নতুন শুরুর এক অনবদ্য আলোছায়ার কবিতা।

Wrapped in love, drenched in turmeric hues Moumita & Sourav begin their journey with smiles, colors, and forever promise...
27/11/2025

Wrapped in love, drenched in turmeric hues
Moumita & Sourav begin their journey with smiles, colors, and forever promises.

মুগ্ধ ও সূচনার গল্প—ভালোবেসে পথচলার শুরু সদরঘাটের বিশালতা আর নদীর নরম হাওয়ায় ভেসে উঠেছিল ওদের প্রথম দিনের হাসিগুলো। ব্যস...
22/11/2025

মুগ্ধ ও সূচনার গল্প—ভালোবেসে পথচলার শুরু

সদরঘাটের বিশালতা আর নদীর নরম হাওয়ায় ভেসে উঠেছিল ওদের প্রথম দিনের হাসিগুলো। ব্যস্ত ঘাটের ভিড়েও দুজন দুজনার মাঝে খুঁজে পেলো শান্ত এক পৃথিবী। নদীর বুকের নৌকা, দূরের কুয়াশা আর কাছে থাকা ভালোবাসা—সব মিলিয়ে যেনো সময়টা থমকে দাঁড়িয়েছিল শুধু ওদের জন্য।

তারপর পথে এলো ঐতিহাসিক আহসান মঞ্জিল। শত বছরের স্থাপত্যের নিচে দাঁড়িয়ে মুগ্ধ আর সূচনা যেনো নিজেদের গল্পটাকেও আরও একবার নতুন করে রঙ করলো। গোলাপি প্রাসাদের সামনে ওদের হাসি, হাত ধরে এগিয়ে যাওয়ার ইচ্ছা আর ভবিষ্যতের স্বপ্ন—সবকিছুই ছবিতে লেখা পড়ে আছে।

সদরঘাটের ব্যস্ততা থেকে আহসান মঞ্জিলের রাজকীয়তা—মুগ্ধ ও সূচনার প্রেমের এই পথচলাই যেনো তাদের জীবনের সবচেয়ে সুন্দর সূচনা।

Address

Mymensingh
2270

Telephone

+8801612681957

Website

Alerts

Be the first to know and let us send you an email when চিত্রালংকরণ - Chitralonkoron posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share