14/04/2025
ফিলিস্তিনে চলমান ইসরায়েলি বর্বর আগ্রাসনের প্রতিবাদে আগামী ১৮ এপ্রিল ২০২৫ ইং, রোজ শুক্রবার,
সরকারি ফিসারী রোডস্থ যুবসমাজের উদ্যোগে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে।
এই মানবিক আন্দোলনে অংশগ্রহণ করে নির্যাতিত ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।
সকল শ্রেণি-পেশার মানুষকে উক্ত মিছিলে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
স্থান: সরকারি ফিসারী রোড, জামালপুর
তারিখ: ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার
সময়: দুপুর ২.০০ টা
- আয়োজনে:
সরকারি ফিসারী রোডস্থ সচেতন যুবসমাজ, জামালপুর