SM Sakib

SM Sakib মুহুর্ত যদি কেনা যেতো, তাহলে আমি টাকা জমিয়ে কিছু মুহূর্ত বার বার কিনতাম💔❤

Blood group : A+

22/04/2026

পরের জন্মে

-প্রিয়

"গল্প বলা এই আমিটা
পরের জন্মে বৃষ্টি হলে,
বর্ষাকালে ফর্সা গালে
সেই বৃষ্টির জলে ভাসিস...

এই জন্মে ছেড়ে দিলাম,
পরের জন্মে আবার আসিস... :)

পরের জন্মে আচমকা
এক স্কুলপালানো কিশোরবেলায়,
গন্ডি কেটে ঘুরবো তোরই আশেপাশে-
দেখবো তখন কোন ছেলেটা
চোখ দিয়ে গ্রাস করে তোকে,
তখন তুই আমার হবি,
আমার হবি, শুধুই আমার বক্ষদেশের।

এই জন্মে যে ছেলেটা
তোর বুকেতে পলাশ ছড়ায়,
তোর শরীরের গল্পগাছা
অনায়াসে কেমন বলে-
আমি শুধু চোখেই দেখি,
ফর্সা গালে বৃষ্টিফোঁটা।

জানিস না কি?
তোকে ছুঁলে আমার
বুকটা কেমন জ্বলে?

পরের জন্মে যদি আবার পালাস,
লাশ হয়ে উঠে আমি আবার
বৃষ্টি হবো একই ভুলে-
আবার আমি পুরুষ হবো,
তোরই দিকে ঝুঁকবো আবার,
এই জন্মে খুন হয়েছি
তোর কানেরই ঝুমকো দুলে।

তোর হাসি যে দেখেছে ,
সেও একদিন পাগল হয়েছে।..

যেই ছেলেটা তোকে জড়ায়,
তোর সব খবর সেও তো জানে-
সেও তো জানে কেমন করে
চোখ দিয়ে তীর মারিস বুকে..


এই জন্মে সে জানলে জানুক,
পরের জন্মে তুই আমার হবি।

পরের জন্মে আমার হয়েই
আমায় না হয় ভালোবাসিস।

এই জন্মে ছেড়ে দিলাম,
পরের জন্মে আবার আসিস।......

23/09/2024

Ben 10 🔥

Address

Mymensingh
2200

Alerts

Be the first to know and let us send you an email when SM Sakib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SM Sakib:

Share