Maruf's Story

Maruf's Story কথকের বহিঃপ্রকাশ ✍🏻

06/06/2026

When you look back, you'll often notice that the people who hurt you the most are not truly at peace. It's not because someone cursed them, but because a wounded soul's sigh carries weight.
If the Creator understands even a silent sigh, He understands your pain too.

Even if you forgive them or forget what they did, there is something called the revenge of nature. In the end, everyone faces the consequences of their actions. That's when they realize that blessings are life's greatest wealth.

06/06/2026

Before you cheat / scam / break / hurt someone.

Just imagine, That person starts to cry in front of Allah complaining about you. Don't hurt someone so much that they sit on the prayer mat and cry because of you and the pain you've caused them.

Avoid hurting others because the pain you cause them may come back to you in another form.. Allah is The Just. The All-Hearing, All-Seeing and you'll be held accountable for your actions.

06/06/2026

কেউ আপনাকে ভালোবাসলে, সেইটা আপনি clearly দেখতে পাবেন। ভালোবাসা দেখা যায়, ধরা যায়, ছোঁয়াও যায়, ফিল ও করা যায়। এফোর্ট, প্রায়োরিটি, স্পেশালিটি, কেয়ার সবকিছুর মধ্যেই আপনি ভালোবাসারে দেখতে পাবেন।

আর যেখানে ভালোবাসা দেখতে পাবেন না, ওখানে ভালোবাসা নাই।

হয়তো ভালোবাসে, কিন্তু আমি বুঝি না এইটা একেবারেই ফা'লতু একটা সান্ত্বনা আমরা আমাদের দেই। ভালোবাসা, মায়া, সম্মান এইগুলা আচরণে আর ট্রিট করার ওয়েতেই দেখা যায়।🤍

06/06/2026

জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে কারো জীবনে আপনার গুরুত্বটা বুঝতে পারা। কেউ আপনাকে ভুলে গেল কেন, খোঁজ নেয় নাই কেন, বিয়েতে দাওয়াত দিল না কেন, হ্যাংআউটে ইনভাইট করল না কেন, ইগ্নোর করল কেন, টেক্সটের রিপ্লাই দেরিতে দিল কেন, কল দেয় নাই কেন-এসব বিষয়ে কখনো জানতে চাওয়া উচিত না। যেই টেবিলে আপনার পাশ থেকে চেয়ার এনে বসা লাগে সেই টেবিলে না বসাই ভালো।

11/05/2026

মানুষের সাথে মানুষের সুসম্পর্কের মেয়াদ সবচেয়ে কম।

09/05/2026

"জেনে রাখো! সব মানুষ মিলে যদি তোমার কোন উপকার করতে চায়, তবে ততটুকুই কর‍তে পারবে যতটুকু আল্লাহ্ তোমার জন্য নির্দিষ্ট করে রেখেছেন।

আর যদি সব মানুষ মিলে তোমার কোন ক্ষতি করতে চায়, তবে আল্লাহ্ তোমার জন্য যা নির্দিষ্ট করেছেন তার বেশি কোনো ক্ষতি করতে পারবে না।!!!

03/04/2026

চলন্ত বাস হঠাৎ সড়ক থেকে ছিটকে রাস্তায় উল্টে পড়ে গেলো! বাসে থাকা প্রতিটা মানুষ আহত। কেউ কেউ জ্ঞান হারিয়েছে। খুব দ্রুত সবাইকে হাসপাতালে নিয়ে যেতে হবে।

আপনি জোর করে উঠে দাঁড়ালেন, রক্তাক্তশরীর নিয়ে ছোটাছুটি করতে লাগলেন আহতদের বাস থেকে বের করে এম্বুল্যান্সে তুলে দিতে। তারপর একে একে সবাইকে উদ্ধার করা হলো।

চারপাশে হৈচৈ লেগে গেছে। সবাই আহত দের নিয়ে ছোটাছুটিতে। ওই সবার মাঝে আপনিও দাঁড়িয়ে আছেন। অতিরিক্ত র'ক্তক্ষরণ, বুকের চাপ, মাথায় আ ঘাত, মনে পড়লো আহত আপনিও। আপনি মাটিতে লুটিয়ে পড়লেন।

কেউই এগিয়ে আসলো না। সবাই অপেক্ষা করতে লাগলো এম্বুল্যান্স আসার। তারপর আপনি প্রা ণ হারালেন। যাদের বাস থেকে ধরে টেনে উদ্ধার করে আপনি হাসপাতালে পাঠালেন তারাও কোনো খোঁজ নেয়নি আপনার।

আহত হওয়া সত্বেও আপনি নিজের কথা না ভেবে যাদের জন্য উঠে দাঁড়িয়ে ছিলেন তারা আপনার কেউ না। কেউই আপনার দিকে তাকিয়ে, র'ক্তাক্ত শরীর দেখে বলেনি আপনারও চিকিৎসা দরকার।

এখানের কেউই স্বার্থপর না, এখানের কেউই দোষী না। যার যার অবস্থান থেকে সবাই সঠিক। শুধুমাত্র আপনি বিবেকবান হওয়ায়, নরম মনের হওয়ায় এই পরিনতি আপনার। আপনি তাদের কষ্ট সহ্য করতে পারেননি ব্যর্থতা আপনার।

আপনি যখনই কারো জন্য স্বেচ্ছায় কিছু করবেন তা করতে গিয়ে আপনার মরণআসলেও বলার সুযোগ নেই আরেকজনকে বাঁচাতে নিজে ম রেছি। কারণ আপনি নিজের সিদ্ধান্তে মরেছেন। বাস্তবতা এটাই।

POV: It’s not about the bus accident. It’s about what you’ve done, you can’t blame anyone else. You suffer because of your own decision, not because of someone else.

29/03/2026

Never try to explain your side over and over in a place like that. The one who wants to understand you, will understand within one or two attempts.

The one who doesn’t want to understand, will never provide a meaningful response, even after saying the same thing a thousand times. A person who wants freedom but cannot say it directly, will make you understand it in other ways.

Please,,, please, at that time try to understand. Even a beggar if refused twice, they understand that there is no point in asking again. Why can’t you? Why can’t you recognize the same?

Please accept this: they are not yours. You will not have them; instead, you will keep breaking yourself again and again. Love is not something to beg for. Without understanding, love cannot exist.

Let them stay the way they want. If they realize your value, your silence will make them think. Otherwise, they will feel happy, as if celebrating your leaving.

25/03/2026

আপনি যদি মনে করেন-কিছু মানুষ খারাপ,কিছু মানুষ ভালো তাহলে আপনি মানুষের প্রকৃতি, মানুষের ন্যাচারাল ডিজায়ার ড্রিভেন হিডেন চরিত্রটাকে আসলে খুব ছোট করে দেখতেছেন।

মানুষ হতে হলে কন্সট্যান্ট ট্রেইনিং লাগে না। মানসিক গ্রোথ গুরুত্বপূর্ণ।

আপনি আপনার জীবনের সব সমস্যা,ফ্যামিলিতে নিজের যাবতীয় ডিজায়ার, থ্রিল থেকে মানুষকে বিচার করেন।

স্ট্র‍্যাটিজি সেটা না বা ধর্মের সহায়তা নিয়ে অযথা বয়ান ঝেড়ে লাভ নাই। অস্থাবর জীবন নিয়ে বেহেশতি আনন্দ লাভ করা যায় না।

জটিলতা ছিলো, জটিলতা আসতে পারে- তবে নিজের গিল্টি কে শান্ত করার জন্য অন্যকে কথা দ্বারা শায়েস্তা করা মূর্খতা।

সুতরাং -কে কি করলো জীবনে, কোথায় কে গেলো, কে ডিজায়ারের ফাঁদে পা রাখলো, সে সব আলাপে নিজেকে যুক্ত না করলেও হবে।

মনে রাখা ভালো জীবন মুহূর্তে মুহূর্তে বদলায়-
প্রত্যেক মানু্‌ষ, ভুল করবার সমস্ত রকম ডেডলি কম্বিনেশন নিয়ে বেঁচে থাকে,আপনি তাদের বিচার করার কেউ নন।

সুতরাং, বি হাম্বল,বি কেয়ারফুল এবাউট ইউর বিহ্যাবিয়ার৷

জেনে রাখা ভালো, নিজেকে অন্যদের থেকে বেটার ভাবা- শয়তানের একটা ক্লাসিক সাইন।

01/03/2026

"আমি অনেক চেষ্টা করে গেছি। মানুষ চেনার চেষ্টা। যতবারই আমি মানুষকে চিনতে চেয়েছি, ততবারই আমি দেখেছি, মানুষ প্রতিনিয়ত অভিনয় করতে থাকে।

মানুষ ভ্যালিডেশন চায়। সে সবার প্রিয় হতে চায়। অন্যদের মন জয় করতে গিয়ে সে নিজেকে অন্যের মনের মতো করে সাজায়।

তারপর একদিন কোনো এক অপ্রস্তুত মুহূর্তে, কোনো এক ক্লান্ত বিকেলে, তার মুখোশটা খসে পড়ে।

আমি খুব করে চাইতাম, মানুষ যেন তার সত্যিকারের রূপটা আমাকে দেখায়। কিন্তু ঠিক যেদিন আমি মানুষের সত্যিকারের রূপটা দেখলাম,সেদিন থেকে আমি আর মানুষকে চেনার চেষ্টা করি না। একদম না।

কোনো কোনো সত্য এতটাই তীব্র যে ঐ সত্যের মুখোমুখি না হওয়াই বোধহয় ভালো। সব সত্য জানতে নেই। সব সত্য নেওয়া যায় না।"

Address

Muradpur
.....

Telephone

+8801887927370

Website

Alerts

Be the first to know and let us send you an email when Maruf's Story posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share