Roypara High School, Gazaria, Munshiganj

Roypara High School, Gazaria, Munshiganj It is a nice school, and its result is fine too school

26/11/2022

Collected from Jamil sir's post.

Be Religious ধার্মীক হও
Be disciplined ➡️ নিয়মানুবর্তী হও
Be truthful ➡️ সত্যবাদি হও
Be Attentive ➡️ মনযোগি হও
Be prompt ➡️ চটপটে হও
Be Noble ➡️ মহৎ হও
Be Sincere ➡️ আন্তরিক হও
Be Curious ➡️ কৌতুহলী হও
Be Amiable ➡️ অমায়িক হও
Be Moderate ➡️ সহনীয় হও
Be Confident ➡️ দৃঢ় প্রত্যয়ী হও
Be Efficient ➡️ দক্ষ হও
Be Cautious ➡️ সাবধান হও
Be of Good Character ➡️ চরিত্রবান হও
Be Active ➡️ কর্মঠ হও
Be Bright ➡️ উজ্জ্বল হও
Be Civilized ➡️ সভ্য হও
Be Popular ➡️ জনপ্রিয় হও
Be Punctual ➡️ সময়নিষ্ঠ হও
Be United ➡️ একতাবদ্ধ হও
Be Modest ➡️ বিনয়ী হও
Be Polite ➡️ নম্র হও
Be Capable ➡️ যোগ্য হও
Be Jolly ➡️ আমোদি/ হাসিখুশি হও
Be Studious ➡️ অধ্যবসায়ী হও
Be Thoughtful ➡️ চিন্তাশীল হও
Be Courteous ➡️ ভদ্র হও
Be Patient ➡️ ধৈর্যশীল হও
Be Helpful ➡️ সাহায্যকারী হও
Be Courageous ➡️ সাহসী হও
Be Friendly ➡️ বন্ধুসুলভ হও
Be Acceptable ➡️ গ্রহণযোগ্য হও।

চরমোনাই হচ্ছে  এক ভন্ডামীর আস্তানা।নীচে প্রমান দেখুনঃআমি গভীরভাবে খেয়াল করলাম মসজিদের জামাতে যারা নিয়মিত শরীক হন, তাদে...
11/08/2022

চরমোনাই হচ্ছে এক ভন্ডামীর আস্তানা।
নীচে প্রমান দেখুনঃ

আমি গভীরভাবে খেয়াল করলাম মসজিদের জামাতে যারা নিয়মিত শরীক হন, তাদের বেশীরভাগই “চরমোনাই পীরের মুরিদ”। মাথায় পাগড়িটা, গায়ে পাঞ্জাবিটা তাদেরই বেশী দেখি। মসজিদে বসে তাদের চোখেই পানি দেখি। তাদের মাহফিলগুলো লোকে পরিপূর্ণ দেখি। ভালো লাগতে শুরু করল। ফজলুল করিম পীর সাহেব আমাদের এলাকায় (৪০ কিলোর মধ্যে) যত মাহফিল করেছেন এই ভালো লাগার কারণে সবগুলোতেই যেতাম।
উনি বলতেন, “বাবারা আমার বাবাজানের ২৭ খানা কিতাফ হর হামেশায় পড়বে।”
আগ্রহ হোল। হাতে তুলে নিলাম “মাওয়ায়েজে এসহাকিয়া”, “ভেদে মারেফাত ইয়াদে খোদা”, “আশেক মাশুক”, “ইমদাদুস শুলুক”, এমনকি “তাবীজের কিতাব”টিও। অবাক হয়ে লক্ষ্য করলাম মুখোশের আড়ালে লুকিয়ে থাকা বাস্তবতাকে। চরমোনাই পীরকে চিনলাম নতুনভাবে। মনে হল এ বিষয়ে সবাইকে জানানো আমার ঈমানী দায়িত্ব।

আমি আজ আপনাদের সাথে তাদের একটি বই সম্পর্কে আলোচনা করব।
“ইমদাদুছ ছুলুক”
লেখকঃ রশিদ আহমেদ গঙ্গোহী।
মুজাহিদ প্রকাশনী থেকে প্রকাশিত।
বইটার শুরুতেই ফজলুল করিম পীর সাহেবের অভিমত দেয়া আছে।
পড়তে শুরু করলাম...
২৭ নম্বর পাতায় পেলাম একটা নতুন ধারণা “তাওহীদে মতলব” হচ্ছে মারেফাতের ১ম শর্ত। কি এই “তাওহীদে মতলব” পড়তে লাগলাম। পীর সাহেব লিখেছেনঃ
যেমনিভাবে ‘আল্লাহ এক’, ‘কিবলা এক’, তেমনিভাবে ‘পীরও এক ও অদ্বিতীয়’ এটা মানার নামই “তাওহীদে মতলব”।
***এর চেয়ে বড় শিরক কি এর আগে দুনিয়ায় অন্য কেউ করেছিল?
একটু ভাবলাম...
আবার পড়তে লাগলাম।

আবার লিখেছেনঃ
সাহাবীদের মাঝে নবীর মর্যাদা যেমন, আপন মুরীদদের মাঝে পীরের মর্যাদা তেমন। এখানেই থামেননি, আরেকটু অগ্রসর হয়ে লিখেছেন, “নবীর আকার শয়তান যেমনিভাবে ধারণ করতে পারে না, তেমনি পীরের আকারও ধারণ করতে পারে না।”

অবাক হয়ে ভাবছি এই কি চরমোনাই?
থামলাম না, পড়তেই থাকলাম...

পেয়ে গেলাম মারেফাতের মুল আকিদা “মুরিদ যত দুরেই থাক, পীর তার সাথে রূহানীভাবে হাজির থাকে। মুরিদ যদি কোনো ভাবে কখনও বিপদে পড়ে, তবে পীরকে হাজির-নাজির জানিয়া তার কাছে সাহায্য চাইলে, পীর তাকে বিপদ থেকে উদ্ধার করবে।”

আরেকটু এগুলাম। কয়েক পাতা পরেই যা পড়লাম তাতে আমার শরীর রাগে কাপতে থাকল। বইটা বন্ধ করলাম। তার আগেই পড়ে ফেললাম পীরের অমীয় বানীঃ
“যে খোদাকে চোখে দেখি না, তাকে ইবাদতের যোগ্য মনে করিনা।”
(নাউজুবিল্লাহ)

জনৈক মুরিদ স্বপ্নে দেখলেন সমসাময়িক দুনিয়ার সকল অলী-আল্লাহগণ রাসুল (সাঃ) এর দরবারে হাজির হয়েছেন। রাসুল (সাঃ)কে প্রশ্ন করা হল, ‘ইয়া রাসুলুল্লাহ (সাঃ) বর্তমান সময়ে দুনিয়ার সবচাইতে বড় আল্লাহর অলী কে?’ রাসুল (সাঃ) উত্তরে বললেন, ‘মেপে দেখা লাগবে’। অতপর তিনি দাড়িপাল্লা আনলেন এবং তার এক পাল্লায় দুনিয়ার সকল অলী-আওলিয়াদেরকে উঠালেন, আরেক পাল্লায় চরমোনাই পীর ফজলুল করিম সাহেবকে উঠালেন। চরমোনাই পীরের পাল্লা ভারি হল।’
(ফজলুল করিম সাহেবের জীবনী ১৬২নং পাতা)

এসব পড়ার পর আমার নিজের কোনো কথা লেখার আর সাহস পাচ্ছি না... আল্লাহ্‌ আমাদের মাফ করুন।

31/07/2022

রোকনুজ্জামান খান ১৯৬২ সালে রচনা করেন ছড়াটি। ১৯৬৮ সালে বাংলা আকাদেমি সাহিত্য পুরস্কারে ভূষিত করা হয় তাঁকে। ১৯৯৯ সালে মারা যান তিনি।

সেই ৫২ লাইনের আসল ছড়াটা এইরকম -

টাট্টুকে আজ আনতে দিলাম
বাজার থেকে শিম
মনের ভুলে আনল কিনে
মস্ত একটা ডিম।

বলল এটা ফ্রি পেয়েছে
নেয়নি কোনো দাম
ফুটলে বাঘের ছা বেরোবে
করবে ঘরের কাম।

সন্ধ্যা সকাল যখন দেখো
দিচ্ছে ডিমে তা
ডিম ফুটে আজ বের হয়েছে
লম্বা দুটো পা।

উল্টে দিয়ে পানির কলস
উল্টে দিয়ে হাড়ি
আজব দু'পা বেড়ায় ঘুরে
গাঁয়ের যত বাড়ি।

সপ্তা বাদে ডিমের থেকে
বের হল দুই হাত
কুপি জ্বালায় দিনের শেষে
যখন নামে রাত।

উঠোন ঝাড়ে বাসন মাজে
করে ঘরের কাম
দেখলে সবাই রেগে মরে
বলে এবার থাম।

চোখ না থাকায় এ দুর্গতি
ডিমের কি দোষ ভাই
উঠোন ঝেড়ে ময়লা ধুলায়
ঘর করে বোঝাই।

বাসন মেজে সামলে রাখে
ময়লা ফেলার ভাঁড়ে
কাণ্ড দেখে টাট্টু বাড়ি
নিজের মাথায় মারে।

শিঙের দেখা মিলল ডিমে
মাস খানিকের মাঝে
কেমনতর ডিম তা নিয়ে
বসলো বিচার সাঁঝে।

গাঁয়ের মোড়ল পান চিবিয়ে
বলল বিচার শেষ
এই গাঁয়ে ডিম আর রবে না
তবেই হবে বেশ।

মনের দুখে ঘর ছেড়ে ডিম
চলল একা হেঁটে
গাছের সাথে ধাক্কা খেয়ে
ডিম গেলো হায় ফেটে।

গাঁয়ের মানুষ একসাথে সব;
সবাই ভয়ে হিম
ডিম ফেটে যা বের হল তা
হাট্টিমাটিম টিম।

হাট্টিমাটিম টিম-
তারা মাঠে পারে ডিম
তাদের খাড়া দুটো শিং
তারা হাট্টিমাটিম টিম।

C Sanaulla Sany

এতদিন তাহলে জানলাম টা কি আমি।😁

আমিও আজ প্রথম সম্পন্ন কবিতা পাইলাম,
ছোটবেলা থেকেই ভাবতাম যে এটা যদি কবিতা হয় তাহলে আরো অনেক লাইন থাকা দরকার ছিল সেগুলো গেল কোথায়, যাক অবশেষে সেগুলো পাইলাম

27/04/2021

নোটিশ
এয়ারপোর্ট কন্ট্রাক্ট / ইমিগ্রেশন কন্ট্রাক্ট / এয়ারপোর্ট সাপোর্ট এর নামে অতিরিক্ত অর্থ দাবী সংক্রান্তে সতর্কতা

ভিজিট / ট্যুরিস্ট ভিসায় দুবাই / ইউএই গমনেচ্ছু যাত্রীগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এয়ারপোর্ট কন্ট্রাক্ট এর নামে অতি মুনাফালোভী টিকেট বিক্রেতাগণ অতিরিক্ত মূল্য আদায় করছে মর্মে অভিযোগ পাওয়া যাচ্ছে।

সম্মানিত যাত্রী সাধারণকে অনুরোধ করা যাচ্ছে যে, বিদেশ গমনে বাধা, প্রতারণা ইত্যাদি বিষয়ে এয়ারপোর্টস্থ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেটকে নিন্মোক্ত নাম্বারে জানানো এবং প্রয়োজনীয় আইনগত সেবা নিতে অনুরোধ করা হলো।

এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেট (০১৩০৪০৫০৬০৩)

এয়ারপোর্ট কন্ট্রাক্ট / ইমিগ্রেশন কন্ট্রাক্ট / এয়ারপোর্ট সাপোর্ট এর নামে অতিরিক্ত অর্থ দাবী করলে টিকেট বিক্রেতার নাম-পরিচয় ও প্রয়োজনীয় তথ্য নিন্মলিখিত মোবাইল নাম্বারে জানানোর জন্য অনুরোধ করা হলো।

১। হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা।

সহকারী পুলিশ সুপার, ইমিগ্রেশন (ওসি ইমিগ্রেশন) (০১৩২০০০৫৯০২)

অতিরিক্ত পুলিশ সুপার, ইমিগ্রেশন (০১৩২০০০৫৩৭৬)

বিশেষ পুলিশ সুপার, ইমিগ্রেশন (০১৩২০০০৫১১১)

বিশেষ পুলিশ সুপার, ইমিগ্রেশন (প্রশাসন) (০১৩২০০০৫১০২)

এডিশনাল ডিআইজি (ইমিগ্রেশন) (০১৩২০০০৫০৩৫)

ডিআইজি (ইমিগ্রেশন) (০১৩২০০০৫০০৬)

২। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম।

অতিরিক্ত পুলিশ সুপার, ইমিগ্রেশন (০১৩২০০০৫৩৯৮)

বিশেষ পুলিশ সুপার, ইমিগ্রেশন (০১৩২০০০৫১০৮)

৩। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেট।

অতিরিক্ত পুলিশ সুপার, ইমিগ্রেশন (০১৩২০০০৫৪০৭)

বিশেষ পুলিশ সুপার, ইমিগ্রেশন (০১৩২০০০৫১০৭)

প্রয়োজনে :
Website -
www.police.gov.bd/
www.immi.gov.bd/

page - Bangladesh Police

সত্যি ছোট বেলাটা অনেক সুন্দর ছিলো...
13/04/2021

সত্যি ছোট বেলাটা অনেক সুন্দর ছিলো...

রায় পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকা এই দিনে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু বরণ করেন। সবাই ওনার আত্তার মাগফিরাতের জ...
16/03/2021

রায় পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকা এই দিনে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু বরণ করেন।
সবাই ওনার আত্তার মাগফিরাতের জন্য দোয়া করবেন। (আমিন)

20/07/2019
06/11/2018

এসএসসি পরীক্ষা- ২০১৮

বোর্ড কর্তৃক নির্ধারিত ফি নিম্নে দেওয়া হল.

ফরম পূরণের বোর্ড কর্তৃক নির্ধারিত ফি (কেন্দ্র ফি সহ)

👉বিজ্ঞান ১,৫৬৫/- টাকা

👉মানবিক ১,৪৪৫/- টাকা

👉ব্যবসায় শিক্ষা ১,৪৪৫/- টাকা

এস.এস.সি-র ফরম পূরণে অতিরিক্ত ফি নিলে '১০৬' নাম্বারে ফোন দিলেই স্কুলে চলে যাবে দুদক টিম।

14/06/2018

রায়পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বৃষ্টি আক্তার, পিতা বাদল মিয়া, মাতা রিনা, খুব অসুস্থ । ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে
চিকিৎসাধিন, তার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করছি
বাদল মিয়া- ০১৮৭৯৬৪৪৫৪২

Address

Roypara, Gazaria
Munshiganj
1510

Alerts

Be the first to know and let us send you an email when Roypara High School, Gazaria, Munshiganj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Roypara High School, Gazaria, Munshiganj:

Share

Category