AN MEDIA CTG

AN MEDIA CTG Thank you for your love and support. From team An Media

12/05/2025

রং এর কাজ ゚viralシfypシ゚viralシalシ

😢😢😢চট্টগ্রাম মেডিক্যালে জরুরী বিভাগে রুগী নিয়ে যাওয়ার সাথে সাথে টিকেট নিতে হবে। টিকেট ১০টাকা, টিকেট নেওয়ার পর, যদি রোগী ...
04/03/2024

😢😢😢
চট্টগ্রাম মেডিক্যালে জরুরী বিভাগে রুগী নিয়ে যাওয়ার সাথে সাথে টিকেট নিতে হবে। টিকেট ১০টাকা, টিকেট নেওয়ার পর, যদি রোগী ভর্তি করতে হয়। লিখা ১৫টাকা কিন্তু টিকেট ২০টাকা। টিকেট নেওয়ার পর রোগীকে হুইল চেয়ারে করে ওয়ার্ডে নিয়ে গেলে ১০০টাকা, আর রোগীর অবস্থা খারাপ হলে ট্রলি দিয়ে নিতে ২০০টাকা,ওয়ার্ডে নিয়ে যাওয়ার পর রোগীর সাথে ১জনের বেশি প্রবেশ করলে জন প্রতি ২০টাকা, ৫০টাকা হলে বেড আছে। না হয় মাটিতে। রোগী ভর্তি শেষ। এবার ডাক্তারের পালা। ডাক্তার আসবে রোগী দেখবে।তারপর শুরু হবে পরিক্ষা। প্রথমে কমপক্ষে ৪টি পরিক্ষা সাথে ১বস্তা স্যালাইন ও কিছু ঔষধ। পরিক্ষার রিপোর্ট আসা পর্যন্ত স্যালাইন আর ঔষধ চলবে।

রিপোর্ট আসার পর আরেক ডাক্তার আসবে সে দেখে আবার অন্য পরিক্ষা দিবে।এভাবে প্রতিদিন ডাক্তার পরিবর্তন হবে আর একটার পর একটা পরিক্ষা দিবে।পরিক্ষা করাতে হুইলচেয়ারে নিয়ে গেলে ১০০টাকা আর ট্রলিতে নেওয়া লাগলে ২০০টাকা ওয়ার্ড বয়কে দিতে হবে। রোগী লিফটে উঠানো এবং নামানোর জন্য লিফট অপারেটর কে খুশি করতে হবে।পাশাপাশি তাদের বিভিন্ন খারাপ আচরণের শিকার হতে হবে রোগী অথবা রোগীর এটেন্টডেন্সকে। আর প্রতিদিন নতুন নতুন ঔষধ যোগ হবে।প্রতিদিন রোগীর সাথে দেখা করতে আসলে দারোয়ানকে খুশি করতে হবে।সব পরিক্ষা শেষ। এবার অপারেশন এর পালা।অপারেশন করতে ৬০০০ থেকে ৭০০০ টাকার ঔষধ কিনে ডাক্তারের হাতে দিতে হবে। যাহা অফেরতযোগ্য।অপারেশনে যদি রোগী মারা যায়। টাকা এবং মানুষ সব শেষ। হাতে ভিক্ষার বাটি।

আর অপারেশন যদি সাক্সেস হয়।অপারেশন থিয়েটারের বয়কে খুশি করতে হবে।দারোয়ানকে খুশি করতে হবে। এবং প্রতিদিন ড্রেসিং করার জন্য ও খাওয়ার ঔষধ কিনতে হবে।রোগী সুস্থ্য। এবার রিলিস দেওয়ার পালা।নার্সকে খুশি করতে হবে। দারোয়ানকে খুশি করতে হবে। ওয়ার্ড বয়কে খুশি করতে হবে। সবাইকে খুশি করে লেংটা হয়ে হাসপাতাল থেকে বেরিয়ে আসতে হবে। তারপর বাহিরে এসে দেখবেন জাতির সেই ব্যানার ঝুলে আছে,আমি ও আমরা সবাই সাধু!!

ভাইরাল করলে এটা করেন কাজে আসবে!!
শেয়ার করবেন কাজে আসবে....
(কপি পোষ্ট)

বাইক টা দিছে শ্বশুরমশাই     আব্বা দিছে তেলতাই তো আমার গতির সাথে   জেট বিমান ও ফেল।দুর্ঘটনা ঘটলে ঘটুক আমার কিসের ভয়গেলে ...
22/02/2024

বাইক টা দিছে শ্বশুরমশাই
আব্বা দিছে তেল
তাই তো আমার গতির সাথে
জেট বিমান ও ফেল।

দুর্ঘটনা ঘটলে ঘটুক
আমার কিসের ভয়
গেলে যাবে বাপ-শ্বশুরের
আমার কিছু নয়।

চলরে আমার মোটরগাড়ি
জোরসে মারো টান
কে কি বলে শুনব না আজ
ধরছি চেপে কান।

আহা হা হা কি মনোরম
গাঁয়ের বাঁকা রাস্তা
ছয় শ কিলো ঘুরে এসে
করব রে আজ নাস্তা।

এমন গতি তুলবরে আজ
আমার গতি দেখে।
থমকে যাবে পথের পথিক
পন্থ চলা রেখে।

গতির চোটে কাঁপছে মানুষ
উড়ছে পথের ধুলো
লাফিয়ে উঠছে পথের ধারের
বান্ধা ছাগল গুলো।

গতি আর ও বাড়িয়ে দিলাম
পথটা পেয়ে সরু
হঠাৎ দেখি সামনে আমার
বিশাল বড় গরু।

ধাক্কা লেগে হুন্ডা আমার
পড়ল গিয়ে খাদে
আমার তখন হুঁশ ছিল না
ফিরছে দুদিন বাদে।

দু দিন বাদে জ্ঞান ফিরলে
চেয়ে দেখি ভাই
আমার যে দুই পা ছিল তার
একটা সাথে নাই।

সকল কিছু শোনার পরে
চমকে গেল গা
বাইকটা না কি ঠিকই আছে
আমার গেছে পা।

আমার শখের বাইকে এখন
অন্য মানুষ চড়ে
পা হারিয়ে কান্দি আমি
বন্ধি হয়ে ঘরে।

ঘরে বসে ভাবি যদি
পা টা পেতাম ফিরে
তিড়িং বিড়িং ছেড়ে আমি
বাইক চালাতাম ধীরে।

মনরে বলি মন যদি তুই
বুঝতে দু দিন আগে
তবে কি তোর পা হারিয়ে
পঙ্গু হওয়া লাগে!

05/10/2023
16/09/2023

✪ আমি করতে পারবো - I will be able to do
✪ আমি আসতে পারবো - I will be able to come
✪ আমি যেতে পারবো - I will be able to go
✪ আমি আসতে পারবো না - I won’t be able to come
✪ আমি যেতে পারবো না - I won’t be able to go
✪ আমি কাজটি করতে পারবো - I will be able to do the work
✪ আমি কাজটি করতে পারবো না - I won’t be able to do the work
✪ তুমি কি করতে পারবে? - will you be able to do?
✪ তুমি কি করতে পারবে না? - Won’t you be able to do?
✪ রুবি আসতে পারবে - Rubi will be able to come
✪ রুবি আসতে পারবে না - Rubi won’t be able to come
✪ রুবি কি আসতে পারবে না? - Won’t Rubi be able to come?
✪ আমি করতে সক্ষম হয়েছি - I have been able to do

কফিন নয় টাকার মেশিন🖋️মোঃ আমজাদ হোসেন ভূঁইয়া উৎসর্গ - প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের প্রতি যাদের প্রবাসে  জীবন ইতি টানতে হ...
25/07/2023

কফিন নয় টাকার মেশিন
🖋️মোঃ আমজাদ হোসেন ভূঁইয়া

উৎসর্গ - প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের প্রতি যাদের প্রবাসে জীবন ইতি টানতে হয়।😥

প্রবাসে সারাজীবন কাটালাম সংসারের তরে,
হঠাৎ একদিন দেশে আনল আমায় কফিন ভরে।
যাদের লাগি করলাম ত্যাগ সারাজীবন ভর,
ক্ষনিকের মধ্যে তারা করল আমায় পর।
কফিন ভরে বাড়িতে যখন আসল আমার মরা দেহ,
আদর করে দৌড়ে এসে বাবা বলে জড়িয়ে ধরল না কেউ।
পরিবার-পরিজন আত্মীয় স্বজনরা ফেলে চোখের পানি,
কারণ আজ থেকে বন্ধ হল তাদের টাকার মেশিনখানি।
প্রবাসে উপার্জন করলাম কত অর্থ-কড়ি,
ছেলের শখ আইফোন স্ত্রী চাই আরো গহনা ভরি ভরি।
মাথার ঘাম পায়ে ঝড়ে করলাম তাদের সব স্বপ্ন পূরণ,
পরিবারে সুখের লাগি প্রবাসে কাটিয়ে দিলাম পুরো জীবন।
আহ্ টাকা দিয়া গড়লাম কত সাধের বাড়ি গাড়ি,
এক মূহুর্তে জন্য হল না জায়গায় সেথায় দিল আমায় সব ছাড়ি।
এমনে ভাবে টাকার মেশিন নামক প্রবাসীর জীবনের টানল ইতি,
টাকায় ছিল প্রবাসীদের প্রতি যত ভালোবাসা প্রেম-প্রীতি।

শপথ সংঘের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু হাসান আর আমাদের মাঝে নেই । ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক...
09/06/2023

শপথ সংঘের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু হাসান আর আমাদের মাঝে নেই ।
ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন

লিও জেলার নতুন সেবা বর্ষের কার্যকরী কমিটি  AN MEDIA CTG  NEWS লায়ন্স জেলার যুব সংগঠন লিও জেলা পরিষদের আগামী সেবাবর্ষের ...
08/06/2023

লিও জেলার নতুন সেবা বর্ষের কার্যকরী কমিটি
AN MEDIA CTG NEWS
লায়ন্স জেলার যুব সংগঠন লিও জেলা পরিষদের আগামী সেবাবর্ষের কার্যকরী কমিটির সভাপতি পদে লিও আতিক শাহরিয়ার সাদিফ ও সহ-সভাপতি পদে লিও ইসমাইল বিন আজিজ আলভী নির্বাচিত হয়েছন। গত ৫ জুন নতুন এই কেবিনেট ঘোষণা দেন ২০২৩-২৪ সেবাবর্ষের জেলা গভর্নর লায়ন এমডিএম মহি উদ্দিন চৌধুরী। সেই সাথে লিও জেলার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য লিও ক্লাব চেয়ারম্যান হিসেবে লায়ন একেএম নবিউল হক সুমন এবং লিও ইয়ুথ এক্সচেঞ্জ চেয়ারপার্সন হিসেবে লায়ন শুভ নাজ জিনিয়ার নাম ঘোষণা করা হয়। লিও জেলা কার্যকরী ক্যাবিনেটে জেলা সচিব হিসেবে লিও শওকত হোসাইন ও ট্রেজারার হিসেবে লিও রাফিদ মো. আহনাফের নাম ঘোষণা করা হয়। এছাড়াও জিএলটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর হিসেবে লিও ওমর ফারুক, জিএমটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর হিসেবে লিও দীপ্ত দে, জিএসটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর হিসেবে লিও নুর হোসাইন, জয়েন্ট সেক্রেটারি হিসেবে লিও অনুপ কুমার দাস ও জয়েন্ট ট্রেজারার হিসেবে লিও শাহাদাত হোসাইনের নাম ঘোষণা করা হয়।

খৈয়াছড়ায় কৃষি জমিতে নির্মিতব্য রিসোর্ট উচ্ছেদমিরসরাই উপজেলাধীন ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের অদূরে আজ মঙ্গলবার খৈয়াছড়া ঝর্ণা ...
06/06/2023

খৈয়াছড়ায় কৃষি জমিতে নির্মিতব্য রিসোর্ট উচ্ছেদ

মিরসরাই উপজেলাধীন ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের অদূরে আজ মঙ্গলবার খৈয়াছড়া ঝর্ণা রোডের মুখে কৃষি জমিতে কোন প্রকারের অনুমতি ব্যতিত মাটি ভরাট করে নির্মিতব্য রিসোর্টে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।

অভিযানকালে পূর্ব মঘাদিয়া মৌজাধীন খৈয়াছড়া ঝর্ণা রোডের মুখে নির্মিতব্য রিসোর্টের স্থাপনা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়।

উচ্ছেদ অভিযান সম্পর্কে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান, অবৈধভাবে রিসোর্ট নির্মাণের কাজ চলছে মর্মে জানতে পেরে সরেজমিন পরিদর্শনপূর্বক ওই জায়গার মালিককে এই ব্যাপারে সতর্ক করা হয় এবং নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য বলা হয়। কিন্তু তিনি তা অমান্য করে নির্মাণ কাজ চালিয়ে যান। এমতাবস্থায় ফসলী জমি রক্ষায় তার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযান পরিচালনায় মিরসরাই থানা পুলিশ এবং আনসার বাহিনী সহযোগিতা করেন। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মিরসরাই থানা পুলিশের অভিযানে কোটিটাকার মূল্যের ভারতীয় শাড়ী জব্দ......মিরসরাই পৌর সদরের ফুট ওভার ব্রীজের নীচে চট্টগ্রামমু...
06/06/2023

মিরসরাই থানা পুলিশের অভিযানে কোটি
টাকার মূল্যের ভারতীয় শাড়ী জব্দ......
মিরসরাই পৌর সদরের ফুট ওভার ব্রীজের নীচে চট্টগ্রামমুখী অংশে সোমবার (৫ জুন) রাত পৌনে ৩ টায় গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে অভিযান চালিয়ে দুইটি হাইচ (ঢাকা মেট্রো-চ-১৩-৮১৭২, চট্ট মেট্রো-চ-১১-৫৪২৫) গাড়ী আটক করা হয়। পরবর্তীতে গাড়ী তল্লাশী করে ভেতরে থাকা ৩১ টি গাইডের মধ্যে ২ হাজার ৩০৫ টি শাড়ী জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা।
এসময় গাড়ীর ড্রাইভার উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় গ্রামের মৃত শরিফ উদ্দিনের ছেলে সোহাগ (৩৭) ও খৈয়াছড়া ইউনিয়নের উত্তর আমবাড়িয়া গ্রামের নুরুল হকের ছেলে রেজাউল করিমকে (২৬) আটক করা হয়।

Address

Mirsarai
4311

Website

Alerts

Be the first to know and let us send you an email when AN MEDIA CTG posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share