অঙ্কৃতি

অঙ্কৃতি রঙ, রেখা, কালি, কাগজ, ছবি এই নিয়ে আমাদের কাজ

10/09/2023

আসসালামু আলাইকুম। নতুন দিনের শুভ কামনা।

আজ রবিবার, ১০ সেপ্টেম্বর। ২০২৩ খ্রিস্টাব্দের ২৫৩ তম দিন।
২৪ সফর, ১৪৪৫ হিজরী ও
২৬ ভাদ্র, ১৪৩০ বঙ্গাব্দ।

ইতিহাসের পাতায় আজকে ঘটে যাওয়া কিছু ঘটনা:

➤ ১৭৯৪ - কলকাতায় বিলাতের অনুরূপ মিউনিসিপ্যাল স্বাস্থ্যবিধি চালু হয়।
➤ ১৮২৩ - দক্ষিণ আমেরিকার একাধিক দেশের স্বাধীনতার অগ্রাধিনায়ক সিমন বলিভার পেরুর রাষ্ট্রপতি হন।
➤ ১৮৯৮ - অষ্ট্রিয়ার সম্রাজ্ঞী এলিজাবেথকে হত্যা করা হয়।
➤ ১৯৩৯ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে কানাডা জার্মানীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের জোটে যোগ দেয়।
➤ ১৯৬৭ - জিব্রাল্টারের জনগণ স্পেনের অংশ হওয়ার বিরুদ্ধে যুক্তরাজ্যের অধীনেই থাকার পক্ষে ভোট দেয়।
➤ ১৯৭৪ - পর্তুগালের কাছ থেকে আফ্রিকার দেশ গিনি-বিসাউ স্বাধীনতা লাভ করে।
➤ ১৯৯১ - যুগোশ্লাভিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে ম্যাসিডোনিয়া স্বাধীনতা ঘোষণা করে।
➤ ১৯৯৩ - দীর্ঘ ৪৫ বছরের বৈরিতার অবসান ঘটিয়ে ইসরাইল ও পিএলও পরস্পরকে স্বীকৃতি দেয়।
➤ ২০০২ - সুইজারল্যান্ড জাতিসংঘের ১৯০তম সদস্য রাষ্ট্র হয়।
➤ ২০০৮ - বিজ্ঞানের সবচেয়ে বড় পরীক্ষা হিসেবে বিবেচিত লার্জ হ্যাড্রন কলাইডার চালু করা হয়।

এই দিনে যাদের জন্ম:

➤ ১৭৭১ - মঙ্গো পার্ক, আফ্রিকা আবিষ্কারক অভিযাত্রী।
➤ ১৮৩৯ - চার্লস স্যান্ডার্স পেয়ার্স, মার্কিন পদার্থবিজ্ঞানী ও দার্শনিক।
➤ ১৮৯০ - অসিত কুমার হালদার ,বাংলা স্কুলের ভারতীয় চিত্রশিল্পী এবং শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম সহকারী।(মৃ.১৩/০২/১৯৬৪)
➤ ১৮৯২ - আর্থার কম্পটন,১৯২৭ নোবেলজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী।(মৃ.১৫/০৩/১৯৬২)
➤ ১৯৪১ - একু‌শে পদকপ্রাপ্ত প্রবীণ অভি‌নেতা এটিএম শামসুজ্জামান। (মৃ. ২০/০২/২০২১)
➤ ১৯৮৬ - ইয়ন মর্গ্যান, আয়ারল্যান্ডে জন্মগ্রহণকারী ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়।

এই দিনে মৃত্যু হয় যাদের:

➤ ১৭৯৭ - মেরি ওলস্টোনক্রাফট, ইংরেজ নারীবাদী লেখিকা।
➤ ১৮০৬ - ইয়োহান ক্রিস্টফ আডেলুং, জার্মান ভাষাবিজ্ঞানী।
➤ ১৯১৫ - বাঘা যতীন, বাঙালি বিপ্লবী।(জ.০৭/১২/১৮৭৯)
➤ ১৯২৩ - সুকুমার রায়, বাংলা ভাষার শ্রেষ্ঠ শিশু সাহিত্যিকদের একজন।(জ.৩০/১০/১৮৮৭)
➤ ১৯৭৫ - জর্জ প্যাগেট থমসন, নোবেলজয়ী ইংরেজ পদার্থবিদ।

আজকে পালিত দিবসসমূহ:

➤ বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস৷
➤ দারিদ্রের বিরুদ্ধে সাদা ফিতা দিবস৷

ভুল-ভ্রান্তি, পরামর্শ ও মতামত জানাতে কমেন্ট করুন। লেখাটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল।

26/12/2020

Top 10 Sites for your career:
1. LinkedIn
2. Indeed
3. Naukri
4. Monster
5. Job Bait
6. Career cloud
7. Dice
8. CareerBuilder
9. Jibber jobber
10. Glassdoor

Top 10 Tech Skills in demand in 2020:
1. Machine Learning
2. Mobile Development
3. SEO/SEM Marketing
4. Data Visualization
5. Data Engineering
6. UI/UX Design
7. Cyber-security
8. Cloud Computing/AWS
9. Blockchain
10. IoT

Top 9 Sites for Free Online Education:
1. Coursera
2. edX
3. Khan Academy
4. Udemy
5. iTunesU Free Courses
6. MIT OpenCourseWare
7. Stanford Online
8. Codecademy
9. Open Culture Online Courses

Top 10 Sites to learn Excel for free:
1. Microsoft Excel Help Center
2. Excel Exposure
3. Chandoo
4. Excel Central
5. Contextures
6. Excel Hero
7. Mr. Excel
8. Improve Your Excel
9. Excel Easy
10. Excel Jet

Top 10 Sites to review your resume for free:
1. Zety Resume Builder
2. Resumonk
3. Resume dot com
4. VisualCV
5. Cvmaker
6. ResumUP
7. Resume Genius
8. Resumebuilder
9. Resume Baking
10. Enhancv

Top 10 Sites for Interview Preparation:
1. Ambitionbox
2. AceTheInterview
3. Geeksforgeeks
4. Leetcode
5. Gainlo
6. Careercup
7. Codercareer
8. InterviewUp
9. InterviewBest
10. Indiabix

15/12/2017

হাট্টিমাটিম টিম পুরাটা আসলে এটি রোকনুজ্জামান খানের ৫২ লাইনের অসম্ভব সুন্দর একটি ছড়া।
'
'টাট্টুকে আজ আনতে দিলাম
বাজার থেকে শিম
মনের ভুলে আনল কিনে
মস্ত একটা ডিম।
বলল এটা ফ্রি পেয়েছে
নেয়নি কোনো দাম
ফুটলে বাঘের ছা বেরোবে
করবে ঘরের কাম।
সন্ধ্যা সকাল যখন দেখো
দিচ্ছে ডিমে তা
ডিম ফুটে আজ বের হয়েছে
লম্বা দুটো পা।
উল্টে দিয়ে পানির কলস
উল্টে দিয়ে হাড়ি
আজব দু'পা বেড়ায় ঘুরে
গাঁয়ের যত বাড়ি।
সপ্তা বাদে ডিমের থেকে
বের হল দুই হাত
কুপি জ্বালায় দিনের শেষে
যখন নামে রাত।
উঠোন ঝাড়ে বাসন মাজে
করে ঘরের কাম
দেখলে সবাই রেগে মরে
বলে এবার থাম।
চোখ না থাকায় এ দুর্গতি
ডিমের কি দোষ ভাই
উঠোন ঝেড়ে ময়লা ধুলায়
ঘর করে বোঝাই।
বাসন মেজে সামলে রাখে
ময়লা ফেলার ভাঁড়ে
কাণ্ড দেখে টাট্টু বারি
নিজের মাথায় মারে।
শিঙের দেখা মিলল ডিমে
মাস খানিকের মাঝে
কেমনতর ডিম তা নিয়ে
বসলো বিচার সাঁঝে।
গাঁয়ের মোড়ল পান চিবিয়ে
বলল বিচার শেষ
এই গাঁয়ে ডিম আর রবে না
তবেই হবে বেশ।
মনের দুখে ঘর ছেড়ে ডিম
চলল একা হেঁটে
গাছের সাথে ধাক্কা খেয়ে
ডিম গেলো হায় ফেটে
গাঁয়ের মানুষ একসাথে সব;
সবাই ভয়ে হিম
ডিম ফেটে যা বের হল তা
হাট্টিমাটিম টিম।
হাট্টিমাটিম টিম-
তারা মাঠে পারে ডিম
তাদের খাড়া দুটো শিং
তারা হাট্টিমাটিম টিম।'

02/03/2017
13/11/2016

For beginners, it's important to know the basic concepts and principals of designing rather than learning the Photoshop/Illustrator tools. Let's checkout this:

https://designschool.canva.com/design-elements-principles/

Everything you need to know about design theory – made easy to understand with tips and graphics.

06/07/2016

ঈদ মোবারক

logo design sample for a company
11/04/2016

logo design sample for a company

এমন দিনে তারে বলা যায়এমন ঘনঘোর বরিষায়।এমন দিনে মন খোলা যায়–এমন মেঘস্বরে বাদল-ঝরোঝরেতপনহীন ঘন তমসায়।।সে কথা শুনিবে না কেহ...
13/06/2015

এমন দিনে তারে বলা যায়
এমন ঘনঘোর বরিষায়।

এমন দিনে মন খোলা যায়–
এমন মেঘস্বরে বাদল-ঝরোঝরে
তপনহীন ঘন তমসায়।।

সে কথা শুনিবে না কেহ আর,
নিভৃত নির্জন চারি ধার।

দুজনে মুখোমুখি গভীর দুখে দুখি,
আকাশে জল ঝরে অনিবার–
জগতে কেহ যেন নাহি আর।।

সমাজ সংসার মিছে সব,
মিছে এ জীবনের কলরব।

কেবল আঁখি দিয়ে আঁখির সুধা পিয়ে
হৃদয় দিয়ে হৃদি অনুভব–
আঁধারে মিশে গেছে আর সব।।

তাহাতে এ জগতে ক্ষতি কার
নামাতে পারি যদি মনোভার।

শ্রাবণবরিষনে একদা গৃহকোণে
দু কথা বলি যদি কাছে তার
তাহাতে আসে যাবে কিবা কার।।

ব্যাকুল বেগে আজি বহে যায়,
বিজুলি থেকে থেকে চমকায়।

যে কথা এ জীবনে রহিয়া গেল মনে
সে কথা আজি যেন বলা যায়–
এমন ঘনঘোর বরিষায়।।

Address

Mirpur
1216

Alerts

Be the first to know and let us send you an email when অঙ্কৃতি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to অঙ্কৃতি:

Share