Islamic Videos and Photoes

Islamic Videos and Photoes Islamic Videos and Photoes,post

              
06/03/2023



















06/03/2023

"নিশ্চয়ই নারীদের ছলনা অতি ভয়ানক!"
[সূরা ইউসুফ:২৮]

"আমি পুরুষদের জন্য নারীর চেয়ে অধিক ক্ষতিকারক কোনো ফিতনা রেখে যাচ্ছি না।" [বুখারী:৫০৯৬]



















05/03/2023

❝আমরা এ যুগের ডিজিটাল দাইয়ুস নই তো?❞

মূল লিখায় প্রবেশের পূর্বে সংক্ষিপ্তাকারে জেনে নিই দাইয়ুস এর পরিচয়...

দাইয়ুস হচ্ছে, যে নিজ পরিবারে যিনা-ব্যভিচার, বেপর্দা বেহায়াপনা ও অশ্লীলতার কাজকে প্রশ্রয় দেয়।

রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, তিন ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করেছেন- যে মদ তৈরী করে, যে পিতা মাতার নাফরমানী করে, দাইয়ুস ব্যক্তি (যে নিজ স্ত্রীকে অশ্লীলতা ও ব্যভিচার করতে সুযোগ দেয় - (আহমাদঃ৫৮৩৯)

দাইয়ুস ব্যক্তির পরিণতি সম্পর্কে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, দাইয়ুস কখনোই জান্নাতে প্রবেশ করবে না। (নাসাঈঃ২৫৬২, আহমাদ, মিশকাতঃ৩৬৫৫, সহীহুল জামেঃ৩০৫২)

মূল লিখা শুরুঃ— [বইঃ গল্প কল্প চিন্তা, লিখেছেনঃ মুহতারাম আহমাদ ইউসুফ শরীফ]

❝বর্তমান সময়ে দাইয়ুস দুই প্রকারঃ অফলাইন দাইয়ুস, আর অনলাইন দাইয়ুস।

সেক্যুলার ও মডারেট ঘরানায় উভয় প্রকার দাইয়ুসের দেখা মিললেও দ্বীনি ঘরানায় অনলাইন দাইয়ুসের বিষয়টি আশঙ্কাজনক রূপ নিয়েছে। আমার ঘরের বউ, মেয়ে বা বোনটি হয়তো হিজাব-নিকাবে বাহ্যিকভাবে গাইরে মাহরাম হতে দূরত্ব বজায় রাখছে।

কিন্তু কেউ কেউ অনলাইনে এসে গাইরে মাহরামের বিষয়টি ভুলে যাচ্ছে। এখানে পোস্ট, কমেন্ট আর ইনবক্সসহ নানা ইস্যুতে আমরা নিজেরা যেমন গাইরে মাহরামের সাথে নানাভাবে জুড়ে যাচ্ছি, তেমনিভাবে আমাদের অনেকের ঘরের মেয়েরাও তা-ই করছে।

আমাদের বিশিষ্ট অনলাইন দাঈ ও একটিভিস্টদের অনেকেই বিষয়টাকে ডালভাত পর্যায়ে নামিয়ে এনেছেন। বিষয়টি নিয়ে এখন থেকেই নিজে সতর্ক হই, অন্যকে সতর্ক করি। বিশেষ করে ঘরের নারীদের সতর্ক করি, এবং সজাগ দৃষ্টি রাখি।

তা না হলে ভবিষ্যতে এমনসব চুনকালিমাখা ঘটনার সম্মুখীন হতে হবে যা ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। দাওয়াত ও ইসলাহ যেন আমার জন্য ধোঁকার জাল না হয়ে যায়।

আমার ঘরের নারী যেন গাইরে মাহরামের আইডিতে দেখা না যায়। ফিতনার জমানায় নিজেকে আগে বাঁচাতে হবে। নিজের ঘর বাঁচাতে হবে। আগামী প্রজন্মকে স্বচ্ছ এবং সুস্থ ধারণা দিয়ে গড়ে তুলতে হবে।

একজন গাইরে মাহরামের লেখা ভালো লাগলেই তাতে লাইক, কমেন্ট, শেয়ার বা কাউকে মেনসন করার কোনো প্রয়োজন নেই। ছেলেরা কোনো বন্ধুকে আর মেয়েরা কোনো বান্ধবী বা সুহৃদকে লেখাটি পড়তে দিতে চাইলে তার ইনবক্সে লিংক দিয়ে দিলেই হয়। তিনি এসে পড়ে যাবেন। ব্যস❞

আল্লাহ তায়ালা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।

       
02/03/2023
























26/02/2023

অন্তরে আল্লাহ তাআলার ভয় থাকলে, আখিরাতের চিন্তা ও হিসাব-নিকাশের জন্য দাঁড়ানোর ফিকির থাকলে মানুষের সামনে পার্থিব দৃষ্টিকোণ থেকে যদি লাঞ্ছনারও শিকার হতে হয়, তাও অতি তুচ্ছ মনে হয়"
~ মুফতী মুহাম্মাদ তাকী উসমানী [হাফি.]
[ ইসলাম ও আমাদের জীবন: ৭/১৬০]



















আমার রব, আপনার নিকট দো‘আ করে আমি কখনো ব্যর্থ হইনি’।  সূরা মারইয়ামঃ০১-১৫ • ক্বারী-আহমাদ আল নুফাইস                  ...
26/02/2023

আমার রব, আপনার নিকট দো‘আ করে আমি কখনো ব্যর্থ হইনি’। সূরা মারইয়ামঃ০১-১৫ • ক্বারী-আহমাদ আল নুফাইস



















25/02/2023



















23/02/2023

jumma mobarok

ওয়াহব ইবনু মুনাব্বিহ রাহিঃ বলেছেন -“দুনিয়া ও আখিরাতের উদাহরণ হচ্ছে দুই প্রতিদ্বন্দ্বী স্ত্রীর মতো; তুমি যদি তাদের একজন...
23/02/2023

ওয়াহব ইবনু মুনাব্বিহ রাহিঃ বলেছেন -

“দুনিয়া ও আখিরাতের উদাহরণ হচ্ছে দুই প্রতিদ্বন্দ্বী স্ত্রীর মতো; তুমি যদি তাদের একজনকে খুশি করো তাহলে অপরজনকে অবশ্যই অসন্তুষ্ট করতে হবে।”

[হিলইয়াতুল আওলিয়া : ৪/৫১]



















Address

Meherpur
Meherpara

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islamic Videos and Photoes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share