AAAB photography

AAAB photography Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from AAAB photography, Camera/Photo, Manikganj.

01/08/2021

সময়ের ব্যবধানে সবই আজ বদলে যাচ্ছে 🙃✨

আমাদের দেশের অধিকাংশ মানুষই জানেই না কেনো মুসলমানদের নিকট মসজিদুল আকসা এত্তোটা গুরুত্বপূর্ণ??যেখানে ইহুদিরা সমগ্র ফিলিস্...
14/05/2021

আমাদের দেশের অধিকাংশ মানুষই জানেই না কেনো মুসলমানদের নিকট মসজিদুল আকসা এত্তোটা গুরুত্বপূর্ণ??
যেখানে ইহুদিরা সমগ্র ফিলিস্তিনই দখল করে নিছে, সেখানে মাত্র ১৪ একর জায়গার জন্য কেনো এত্তো অত্যাচার নির্যাতনের পরেও ফিলিস্তিনের মুসলমানরা বারবার মসজিদের দিকে ধাবিত হচ্ছে!!

১. এখানেই রয়েছে হযরত ইব্রাহিম এবং মূসা (আ) সহ অসংখ্য নবী রাসুলের কবর।
২. এখানেই আল্লাহর মহানবী রাসুল (সা) সকল নবী রাসুলদের এবং ফেরেস্তাদেরকে নিয়ে নামাজ পড়ছিলেন।সেই জামাতের ইমাম ছিলেন মহানবী হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই জামাতে মতান্তরে প্রায় ২৪ হাজার নবী রাসুল ছিলেন।
৩. এখান থেকেই মহানবী হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে করে আল্লাহর সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে যাত্রা করছিলেন।
৪. এই মসজিদের নির্মাণের সাথে জড়িয়ে আছে হজরত আদম এবং সুলাইমান আলাইহিসসালাম এর নাম।
৫. এর সাথে জড়িয়ে আছে খলিফা হজরত উমর (রা)এর সেই বিখ্যাত উটের বিরল ঘটনা।
৬. এখানের সাথেই জড়িয়ে আছে দ্যা গ্রেট সুলতান সালাউদ্দিন আইয়ুবীর অসংখ্য স্মৃতি।
৭. এই মসজিদের পাথরের গায়ে লেখা রয়েছে সম্পূর্ণ সূরা ইয়াসিন।
৮. এই মসজিদের জন্য জ্বীনদের দ্বারা পাথর উত্তোলন করা হয়েছে গহীন সাগরের তলদেশ থেকে।যা কিনা কোন মানুষের পক্ষে অসম্ভব!!!
৯. এই মসজিদে ২ রাকাআত নামাজ আদায় করার জন্য একজনের আমল নামায় ২৫ হাজার রাকাআত নামাজের সমপরিমাণ সওয়াব লিখা হবে।
১০. পবিত্র কোর আনের সবচেয়ে মধ্যখানেই মহান আল্লাহ এই মসজিদ নিয়ে আলোচনা করছেন।
"তোমাদের কেউ যদি কোনো খারাপ কাজ বা বিষয় দেখে তাহলে সে যেন হাত দিয়ে তা পরিবর্তন করে দেয়, যদি তা করতে অপারগ হয় তাহলে যেন মুখ দিয়ে তার প্রতিবাদ করে, যদি তাও করতে সক্ষম না হয় তাহলে যেন অন্তর দিয়ে তা ঘৃণা করে, আর এটাই হচ্ছে ঈমানের মধ্যে সবচেয়ে দুর্বলতম স্তর।"
(বুখারি, হাদিস নং: ১৯৪)
[Collected ]

ফেসবুকে আরেকটি মারাত্মক ফেতনার নাম হলো “দ্বীনি বোন।”শুরুটা মোটামুটি এরকমই হয় —(প্রথম দিন)“ভাইয়া আপনার লেখাগুলো আমার ভীষণ...
14/05/2021

ফেসবুকে আরেকটি মারাত্মক ফেতনার নাম হলো “দ্বীনি বোন।”

শুরুটা মোটামুটি এরকমই হয় —

(প্রথম দিন)
“ভাইয়া আপনার লেখাগুলো আমার ভীষণ, ভীষণ ভালো লাগে!”
“জাযাকাল্লাহু খাইরান বোন।”

(দ্বিতীয় দিন)
“আপনি কিসে পড়েন ভাইয়া?”
“..........পড়ি। আপনি?”
“..........”
এরপর ধীরে ধীরে নানান কথা, নানান রঙ, নানা ঢঙ, মতবিনিময়, এলেম-কালামের সাথে একান্ত আলাপন!

(একমাস পর...)

পিক দেওয়া নেওয়া চলছে...! [ এভাবেই এক গুনাহ আরেক গুনাহকে টেনে আনে ]

“মাশাআল্লাহ! তুমি দেখতে এত্ত কিউট! সত্যি বলছি, জান্নাতের হুরপরীরাও তোমায় দেখলে লজ্জায় মুখ লুকাবে! আল্লাহ পাক কতো সুন্দর করেই না বানিয়েছেন! এজন্যই তো আল্লাহ পাক বলেন— (কুরআনের আয়াত; রেফারেন্সসহ)”

“তুমিও তো কম সুন্দর না! কি নূরানী চেহারা! তোমার চেহারা থেকে নূরের আলোটা যেন ঠিকরে ঠিকরে আমার চোখে এসে পড়তেছে। ইচ্ছে করছে দাঁড়িগুলো ধরি!”

“জানো, একমাস আগে আরও লম্বা ছিলো দাঁড়িগুলো আমার। তখনকার পিক দেখলে তোমার হয়তো আরও ভালো লাগতো। সমস্যা হলো তখনকার পিক নেই। তখন তো আর ছবি-টবি তুলতাম না তেমন!”

তখন শয়তানও—
“লাগ ভেলকি লাগ, চোখে মুখে লাগ! চ্যাটিং থেকে ডেটিং এর দিকে যাক, পার্কের এক কোণে তোদের শোভা পাক!”

এভাবেই চলতে থাকে দ্বীনি বোন থেকে দ্বীনি প্রেমিকায় পরিণত হওয়ার গল্পগুলো। ছবিতে ছবিতে চোখাচোখি, কল্পপ্রেমে উড়াউড়ি করে সেই গল্পরা তখন। ইনবক্স যেন পুরোপুরি শয়তানের আখড়ায় পরিণত হয়ে যায়।

তবে, ইনবক্সে যে ঠিক এমনই কথোপকথন হবে সেটাও না। হরেক রকমের শয়তানি কেমিস্ট্রি জমতে পারে। নতুবা কিছুই জমলো না, ছবি দেওয়া-নেওয়াও না, দ্বীনি বোনের সাথে শুধু কথাবার্তা হয়, ইসলামিক আলোচনা হয়। এটাও নেক সূরতে শয়তানের ধোঁকা। কেননা, ওই দ্বীনি ভাইয়ের মনে অটোমেটিক তখন কল্পনা চলতে থাকে, এই মেয়েটা বুঝি এমন রূপসী! ইশ... সে যদি আমার বউ হতো...! ব্যস হয়ে গেলো! এটা তো কেবল শুরু, কল্পনা গিয়ে ঠেকবে বাচ্চা-কাচ্চা মাদ্রাসায় ভর্তি করে দেওয়া পর্যন্ত!

আবার দ্বীনি বোনটার কল্পনার জগতেও শয়তান দাঁত কেলিয়ে অন্ধকারের আমন্ত্রণ জানায়, ধীরে ধীরে সে-ও হুজুরের মাইডে'তে জোব্বার ফটো দেখে টাসকি খেয়ে লাভ রিয়েক্ট দেয়, ক্রাস খেয়ে যায় পাঞ্জাবির নীল কালারের বোতামটা দেখেও!

মোটকথা, শয়তান তাদের কল্পনার জগতে হামলা বসিয়ে আরও বেশি বেশি চ্যাটিং করার জন্য অনুপ্রেরণা জোগায়।

ধীরে ধীরে এটাই অন্তরের যেনায় রূপ নেয়, চোখের যেনায় রূপ নেয়, হাত, মুখ, কান ইত্যাদির... যেনার রূপ নেয়।

আর এমনই ধোঁকায় পড়ে হাজার হাজার ইমানদার যুবক-যুবতী, দ্বীনের পথে সবে মাত্র পা ফেলা ভাই-বোনগুলো পথভ্রষ্ট হয়ে যায়। আবার তওবা করারও সুযোগ পায় না। কারণ গুনাহকে গুনাহ মনে না করলে, তওবা করবে কোত্থেকে?

বিশেষ করে, লেখকদের ক্ষেত্রে এমন ফেতনায় পরার আশঙ্কা সবচেয়ে বেশি। তাদের কমেন্টবক্স, ইনবক্স মেয়েদের আনাগোনাও সবচেয়ে বেশি।

আর এভাবে ইনবক্সে কথোপকথন, নিঃসন্দেহে যেনার দিকে নিয়ে যায়, হোক সেটা অন্তরের যেনা মাত্র! কিন্তু এই মাত্রকে মাত্র ভাবার কোনো সুযোগ নেই।

কেননা আল্লাহ পাক বলেন —
“আর তোমরা যেনা ব্যভিচারের কাছেও যেয়ো না। নিশ্চয় এটা অশ্লীল কাজ এবং মন্দপথ।” (বনী-ইসরাঈল - ৩২)

এখন করণীয় কি, সেটাতে আসি। মাত্র ৩ টা কাজ এখানে করণীয়।

১. সবচেয়ে উত্তম হলো, কোনো রকমের মেয়েকে ফ্রেন্ডলিস্টে না রাখা। যদি দাওয়াতের খাতিরে রাখতে চান, তাহলে ফলো অপশন চালু করে দিন। আর মেয়েদের রিকুয়েষ্ট আসলে ডিলিট করে দিন, ডিলিট করলে অটো ফলোয়ার হয়ে থাকবে তারা।

২. মেয়েদের কমেন্ট আসলে রিপ্লাই করা থেকে বিরত থাকুন। যদি রিপ্লাই দিতেই হয়, সতর্কতা অবলম্বন করুন। মাইডে' চেক করতে গিয়ে অনেক দ্বীনি বোনের পিক পেতে পারেন, (অনেক বোন আছে যারা চেহারার অর্ধেক করে পিক তুলে ডে'তে দেয়, পিছন থেকে পিক তুলে ডে'তে দেয়, কালো বোরখায় চোখে কাজল মেখে পিক তুলে দেয়) এ ধরনের দেখামাত্র আনফ্রেন্ড করে দিন।

৩. তওবা করে ফিরে আসুন। এতোদিন যতো দ্বীনি বোনের সাথে কথা হয়েছে সবাইকে উপরিউক্ত বিষয়গুলো বলে বিদায় নিন। পরিশুদ্ধ হৃদয় গঠনে আপনার আমার এই হিম্মত টুকুতে আল্লাহ পাক খুশি, এটুকু করাতে কলিজায় যদি রক্তক্ষরণ হয় তবে সেটা তো মোবারক রক্তক্ষরণ!

দু'টি পথ, আল্লাহকে খুশি করবেন? নাকি শয়তানকে?

দ্বীনিবোনদের ক্ষেত্রেও একই কর্তব্য। ভাইদের মিঠা কথায় ভুলবেন না। সবচেয়ে ভালো লেখক, দ্বীনদার ভাইটাই ধীরে ধীরে একদিন বলে উঠবে; “আপনার একটা পিক দিন!” আর আপনিও কাউকে উঠেপড়ে মেসেজ দিতে যাবেন না। দরকার ছাড়া করার প্রয়োজন নেই, মনের আবেগ মনেই রাখুন। আল্লাহর জন্য নিজেকে গুটিয়ে রাখুন। সবাই হয়তো ভাববে, আপনি নির্জীব হয়ে গেছেন। অথচ এটা কোনো নির্জীবতা নয় এটা তো জান্নাতে আনন্দ-উল্লাসের নেশায় এক নিশ্চুপ উন্মাদনা!

#আল্লাহ আমিসহ সকল ভাই -বোনদেরকে কথাগুলো বুঝার তাওফিক দান করুক এবং কুরআন- হাদীস মতে জীবন গড়ার তাওফিক দান করুক।🤲
আমিন

𝔼𝕚𝕕 𝕄𝕦𝕓𝕒𝕣𝕒𝕜🌸💞🕋𝐒𝐚𝐟𝐞 𝐭𝐨 𝐞𝐧𝐣𝐨𝐲 𝐲𝐨𝐮𝐫 𝐄𝐢𝐝 𝐰𝐢𝐭𝐡 𝐲𝐨𝐮𝐫 𝐟𝐚𝐦𝐢𝐥𝐲.🌼🌹
13/05/2021

𝔼𝕚𝕕 𝕄𝕦𝕓𝕒𝕣𝕒𝕜🌸💞🕋

𝐒𝐚𝐟𝐞 𝐭𝐨 𝐞𝐧𝐣𝐨𝐲 𝐲𝐨𝐮𝐫 𝐄𝐢𝐝 𝐰𝐢𝐭𝐡 𝐲𝐨𝐮𝐫 𝐟𝐚𝐦𝐢𝐥𝐲.🌼🌹

   𝗢𝗻𝗲 𝗱𝗮𝘆 𝗜𝗦𝗟𝗔𝗠 𝘄𝗶𝗻 𝗻𝗼𝘄
13/05/2021




𝗢𝗻𝗲 𝗱𝗮𝘆 𝗜𝗦𝗟𝗔𝗠 𝘄𝗶𝗻 𝗻𝗼𝘄

 Tea is love ❤️.It's reduces a lot of pain in life🤝. :ABDULLAH AL AHAD BISWAS
29/01/2021


Tea is love ❤️.
It's reduces a lot of pain in life🤝.
:
ABDULLAH AL AHAD BISWAS

27/01/2021

𝑆𝑝𝑒𝑛𝑑𝑖𝑛𝑔 𝑠𝑜𝑚𝑒 𝑓𝑢𝑛𝑛𝑦 𝑡𝑖𝑚𝑒 𝑤𝑖𝑡ℎ “FRIENDS^🤟🏼☺️.

.

It's make by fun ☺️

PLEASE " " our CHANNEL &
" " to this PAGE
আজব কথা:https://youtube.com/channel/UCXHDRk6UvgMaCUZCsYevXCg

Page :AAAB PHOTOGRAPHY

Production by:
Agob kotha
AAAB PHOTOGRAPHY

26/01/2021

Hello everyone 😊
Welcome to our page
AAAB photography

WE ARE ALSO READY TO PHOTOGRAPHY
WE ALWAYS TRY TO FIND THE BEST TIME

OUR Agent:
: ABDULLAH AL AHAD BISWAS

:
khan
Al Ahad Biswas
khan
And we have new and more photographers

:
Al Ahad Biswas
milla
khan
khan
more model

Our is new version of Think
Our photography of the best always think.



মৃত্যু এক অনস্বীকার্য বাস্তবতা। অবিশ্বাসীদের সব পার্থিব চাকচিক্যের আশা ভরসা চুরমার হয় এই বাস্তবতার নির্মম আঘাতে। আল্লাহ ...
19/01/2021

মৃত্যু এক অনস্বীকার্য বাস্তবতা। অবিশ্বাসীদের সব পার্থিব চাকচিক্যের আশা ভরসা চুরমার হয় এই বাস্তবতার নির্মম আঘাতে। আল্লাহ বলেন,
"যখন তাদের কারও কাছে মৃত্যু আসে, তখন সে বলে, 'হে আমার পালনকর্তা! আমাকে পুনরায় (দুনিয়াতে) প্রেরণ করুন, যাতে আমি সেসব সৎকর্ম করতে পারি, যা আমি করিনি।' কখনোই নয়! এ তো তার একটি কথার কথা মাত্র। তাদের সামনে পর্দা (বারযাখ) আছে পুনরুত্থান দিবস পর্যন্ত।" (সূরা মুমিনুন ২৩:৯৯-১০০)
বুখারির একটি হাদীসে কুদসিতে আল্লাহ বলেন, "যে আমার কোনো বন্ধু (ওয়ালি) এর ক্ষতি করে, তার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করি। বান্দা ফরজ ইবাদাতগুলোর মাধ্যমে আমার সবচেয়ে নিকটবর্তী হয়। তারপর সে নফল ইবাদাতগুলোর মাধ্যমে আমার নিকটবর্তী হতে থাকে। একসময় সে আমার প্রিয়পাত্র হয়ে যায়। যখন সে আমার প্রিয়পাত্র হয়, তখন আমি তার কান হয়ে যাই যা দিয়ে সে শোনে। আমি তার চোখ হয়ে যাই যা দিয়ে সে দেখে। আমি তার হাত হয়ে যাই যা দিয়ে সে আঘাত করে। আমি তার পা হয়ে যাই যা দিয়ে সে হাঁটে। সে আমার কাছে কিছু চাইলে আমি তা দান করি। সে আমার আশ্রয় চাইলে আমি তাকে আশ্রয় দেই। মুমিন বান্দার জান কবজ করার মতো ইতস্তত বোধ আমি অন্য কোনো কাজে করি না। সে মৃত্যু অপছন্দ করে, আর আমি তাকে ব্যথা দিতে অপছন্দ করি।"
শয়তান আমাদের দ্বারা গুনাহের কাজ করাতে খুব তৎপর থাকে। মৃত্যু হলো তার জন্য গুনাহ করানোর শেষ সুযোগ। কোনো বান্দার মৃত্যুর সময়ে শয়তান উপস্থিত হয়ে আপ্রাণ চেষ্টা করে যেন মৃত্যুপথযাত্রীর জীবনটা আল্লাহর নাফরমানি দিয়ে শেষ হয়।
মৃত্যুর আগমন ঘটে প্রচুর যন্ত্রণা নিয়ে। নবীগণও এ থেকে রেহাই পান না। আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, "লা ইলাহা ইল্লাল্লাহ। নিশ্চয় মৃত্যু আসে যন্ত্রণাসহকারে।" (বুখারি এবং আহমাদ)
মৃত্যুর লক্ষণ উপস্থিত হওয়া মানে তাওবাহর দরজা বন্ধ।কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। উসমান রাদ্বিয়াল্লাহু আনহু কবরের সামনে দাঁড়ালে এত কেঁদে দাড়ি ভিজিয়ে ফেলতেন, যে জান্নাত-জাহান্নামের কথা স্মরণ করেও তিনি এত কাঁদতেন না। তিনি বলেন, "নিশ্চয় আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি 'কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। যে এটি সহজে পার হয়ে যাবে, তার জন্য পরের ঘাঁটিগুলোও সহজ হবে। আর যে এটি সহজে পার হতে পারবে না, তার পরের ঘাঁটিগুলোও কঠিন হবে।" (তিরমিযি)
এটি আমার নিজের জ্ঞান দ্বারা উপলব্ধি করে লেখা
ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

AAAB photography

Address

Manikganj

Opening Hours

Monday 10:00 - 16:00
Tuesday 10:00 - 16:00
Wednesday 10:00 - 16:00
Thursday 10:00 - 16:00
Friday 11:00 - 20:00
Saturday 10:00 - 16:00
Sunday 10:00 - 16:00

Telephone

+8801889716627

Website

Alerts

Be the first to know and let us send you an email when AAAB photography posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AAAB photography:

Share

Category