07/10/2024
বন্যার্তদের পূর্নবাসনের কাজে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার অইব্যার প্রত্যন্ত অঞ্চলে যাওয়ার সুযোগ হয়েছে আমার।
অইব্যাতে মূলত ত্রিপুরা জনগোষ্ঠীর মানুষ বসবাস করে। তাদের বৈচিত্র্যময় জীবনধারা সত্যিই চমকপ্রদ।
ওখানে গেলে আপনার মনে হবে বর্তমান সভ্যতা থেকে ১০০ বছর পিছনে চলে এসেছেন। ওখানে কোনো কারেন্ট নেই, নেটওয়ার্ক নেই, ইন্টারনেট নেই, কোনো স্কুল নেই, কলেজ নেই, আছে শুধু দিনভর বিরতিহীন খাটুনি করা চা শ্রমিকদের দুঃখের জীবন গল্প।
সমতল পাহাড়ি জমিতে বছরে একবার ফসল ফলাতে পারে সেটাও নির্ভর করে প্রকৃতির উপর। পাহাড়ি জুম চাষই মূলত খাদ্য উৎপাদনের প্রধান মাধ্যম কিন্তু সবার আবার জমি নেই।
কিছু কিছু পরিবারের ছেলে মেয়ে পড়ালেখা করে তাও আবার স্কুল পর্যন্ত সীমাবদ্ধ, কলেজে হয়তো হাতে গোনা কয়েকজন পড়েছে।
সম্পূর্ণ আধুনিক সুযোগ সুবিধা বঞ্চিত এই আদিবাসী জনগোষ্ঠীর টিকে থাকাটাও আমার কাছে একটা রহস্য।
৩০.০৯.২৪
মাটিরাঙ্গা, খাগড়াছড়ি।