Abu Taher Nature Photography

Abu Taher Nature Photography Wildlife and Nature Photographer from Bangladesh

Good NightHave a Sweet Dream
13/03/2025

Good Night
Have a Sweet Dream

13/03/2025

চ‌লো উড়ি!

কো‌য়েল পা‌খি Barred button quielKushtia
12/03/2025

কো‌য়েল পা‌খি Barred button quiel

Kushtia

ডিঙ্গিটাংগুয়া, জানুয়ারী-২০২৫
12/03/2025

ডিঙ্গি

টাংগুয়া, জানুয়ারী-২০২৫

বিপন্ন প্রায় এক পাখির গল্প সময়টা ২০২০ সালের ডিসেম্বর। কোভিড-১৯ মহামারির প্রকোপ কিছুটা কমা শুরু হয়েছে। দেশের ভ্রমণ গন্তব্...
07/11/2024

বিপন্ন প্রায় এক পাখির গল্প

সময়টা ২০২০ সালের ডিসেম্বর। কোভিড-১৯ মহামারির প্রকোপ কিছুটা কমা শুরু হয়েছে। দেশের ভ্রমণ গন্তব্যগুলোও খুলছে ধীরে ধীরে। সবখানেই সামাজিক দূরত্বের নামে নানা বিধিনিষেধ। সেই দমবন্ধ অবস্থা থেকে মুক্তি পেতে ছুটেছিলাম সাগর পাড়ে। গন্তব্য শেষ ভূখন্ড সেন্ট মার্টিন। এক যাত্রায় রেলগাড়ি, বিমান, জলযান হয়ে মার্টিন সাহেবের নামের দ্বীপে যখন পৌঁছলাম পরদিন দুপুরে। এর মাঝে অবশ্য রাতের সমুদ্র উপভোগ করেছি কক্সবাজারের বালুতটে। আর ঘুমিয়েছি সৈকতের পাড়েই এক ঝলমলে অট্রালিকার অনেক উপরের একটা ঘরে।

দেশের মনুষ্য বসতীর শেষ ভূখন্ডে দুপুর, সন্ধ্যা, রাতে সমুদ্রের সাথে মিতালী পাতিয়েও পরদিন বিছানা ছেড়েছিলাম সূয্যিমামা জাগার অনেক আগেই। উদ্দেশ্য একটাই, ছেঁড়াদ্বীপ যাবার পথে দুস্তর পারাবারে জলের মাঝ থেকে উঠে আসা সূর্যটাকে দেখা। আমার খুঁদে গাইড বাইক ড্রাইভ করছিল আর ক্যামেরা হাতে পিছনে বসে দেখছিলাম অপূর্ব সে সূর্যোদয়। জীবনে মনে রাখার মত আরও যে কয়টা সূর্যোদয় আছে এটা তার মাঝে উল্লেখযোগ্য একটা।

ছেঁড়া দ্বীপের কেয়া বন ঝাউবন এসবের ভেতর ইতিউতি ঘুরে তেমন কোন পাখি চোখে পড়ছিল না। দুয়েকটা বক, আর মাছরাঙা ছাড়া। হঠাৎ করেই চার পাঁচটা অচেনা পাখি চোখে পড়লো শ্যাওলা জমা নুড়ি পাথরের উপর। দ্রুত ক্যামেরার শাটার চাপতেই একসাথে উড়াল দিল তারা। তখনও চেনা হয়নি এদের নাম পরিচয়। বাড়ি ফেরার পর এক্সপার্ট দের সাহায্যে জানা হল এটা বিপন্ন প্রায় এক পাখি লাল শিলা বাটান বা লাল নুড়ি বাটান।
এরা মূলতঃ আমেরিকা, কানাডা, আর্জে ন্টিনার ফকল্যান্ড দ্বীপপূঞ্জ, রাশিয়া, ইউরোপ, নরওয়ে এবং আইসল্যান্ডে বসবাস করে। বাংলাদেশে এদের দেখা পাওয়া খুব কঠিন। এশিয়া মহাদেশে এদের চীন ও জাপানের কিছু দ্বীপে দেখা যায়।

বিশ্বজুড়েই এই পাখিরা আজ অস্তিত্ত্বের সংকটে। আমরা মানুষ যদি সচেতন হই পানি দূষণ, সমুদ্র দূষণ রোধ করি তবেই হয়তো ওরা ডানা ঝাপটে উড়ে যাবে নীলাকাশে। সৌন্দর্যের অনুষঙ্গ হয়ে থাকবে আমাদের সাগরের বেলাভূমিতে।

পাখিটির ইংরেজী নাম - Ruddy turnstone

মোহনীয় ও দূর্লভ পাখি খোয়াজ। খেয়াল করে দেখুন, পাখিটির ঠোঁট বিশেষভাবে উল্টাদিকে বাঁকানো। এর আরেক নাম পাকড়া উল্টাঠোঁট। এরা ...
03/11/2024

মোহনীয় ও দূর্লভ পাখি খোয়াজ। খেয়াল করে দেখুন, পাখিটির ঠোঁট বিশেষভাবে উল্টাদিকে বাঁকানো। এর আরেক নাম পাকড়া উল্টাঠোঁট।

এরা ইউরোপ, আফ্রিকা, সাইবেরিয়া, মধ্য এশিয়া ও মঙ্গোলিয়া থেকে শীতকালে আমাদের দেশে আসে।

ঢেঙ্গা, চ্যাঙ্গা, চরখুঁচি বা লাঙল পাখি নামেও পরিচিত। এদের ইংরেজী নাম Pied avocet.

কুষ্টিয়া থেকে সম্প্রতি তোলা ছবি

পাতার বদলে পাখি!
28/10/2024

পাতার বদলে পাখি!

পা থেকে জলের ফোঁটারা ঝরে পড়ে আর বিশাল পাখা দুটো ধীরলয়ে নাড়িয়ে উড়ে যায় ধুপনী বকেরা।বক প্রজাতির এই পাখিটি বড় নদী বা জলাশয়ে...
28/10/2024

পা থেকে জলের ফোঁটারা ঝরে পড়ে
আর বিশাল পাখা দুটো ধীরলয়ে নাড়িয়ে উড়ে যায় ধুপনী বকেরা।

বক প্রজাতির এই পাখিটি বড় নদী বা জলাশয়ে দেখা যায়। এদের ধুসর বক, ধুপনী বক, কালি কাঁক নামেও ডাকা হয়। ইংরেজীতে Grey heron.

কুষ্টিয়া থেকে সম্প্রতি তোলা ছবি।

ভয়ংকর কিন্তু সুন্দর!
28/10/2024

ভয়ংকর কিন্তু সুন্দর!

Address

Kushtia
7000

Alerts

Be the first to know and let us send you an email when Abu Taher Nature Photography posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category