Bd nazmul

Bd nazmul MD N.H.Hira

25/10/2024
16/06/2024

ঈদ মুবারাক 🌙

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!

সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা।
ঈদ হোক আনন্দময় ও বরকতময়।

জামার রঙ আর ডিজাইন নিয়েআমাদের সন্তানেরা যখন ব্যস্ত,তখন ঠিক একই বয়সের এক কিশোরঅথবা, ধুলো ধূসরিত চেহারারএক ফিলিস্তিনি কিশো...
08/04/2024

জামার রঙ আর ডিজাইন নিয়ে
আমাদের সন্তানেরা যখন ব্যস্ত,
তখন ঠিক একই বয়সের এক কিশোর
অথবা, ধুলো ধূসরিত চেহারার
এক ফিলিস্তিনি কিশোরি আকাশের
দিকে অপলক তাকিয়ে ভাবছে—আজ কি পাওয়া যাবে একটুকরো রুটি?

জামা, জুতো, সেমাই আর
বাজারের তালিকা করতে করতে
আমরা যখন ভীষণ হাঁপিয়ে উঠছি,
ঠিক তখন—
আমাদের মতোই এক মধ্যবয়স্ক লোক,
খচখচ করে লিখে চলেছেন একটি
ছেঁড়া কাগজের টুকরোয়—কতো তম আত্মীয়টা তার শহিদ হলো আজ।

ট্রেন অথবা গাড়ির হর্ণ শুনে
যখন চমকে উঠছে আমাদের কোলের শিশু
ঠিক একই সময়ে ফিলিস্তিনের একটা বাচ্চা
বারুদের শব্দ শুনেও নির্বিকার হয়ে আছে।

পৃথিবীর সব জায়গায় ঈদের চাঁদ দেখা যাবে।
শুধু ফিলিস্তিনের আকাশে দেখা যাবে
শত শত বোমারু বিমান।

CP
Arif Azad



৩৩ হাজার মানুষ নিহত, ৭০ হাজার আহত, লক্ষ লক্ষ মানুষ গৃহহীন!😊 কি জবাব দিব আমরা ওরা যখন আল্লার কাছে নালিশ জানিয়ে বলবে যে, "ওরা মুসলিম হয়েও আমাদের সাহায্যে এগিয়ে আসেনি।" অন্তত এতোটুকু বলতে পারব যে, নিজের সাধ্যমত কিছু হলেও করতে চেষ্টা করেছি! 🥲
হ*ত্যা*যজ্ঞের এমন কিছু ভিডিও আছে যা মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়া থেকে ভেনিশ করে দেয়া হয়! হে আরব বিশ্ব!কখন জাগবে তোমার বিবেক!?
CP

11/03/2024

রমাদান মুবারাক 🌙

আহলান সাহলান এলো মাহে রমজান...
হে মুমিনগণ ! তোমাদের জন্য সিয়ামের, বিধান দেয়া হল, যেমন বিধান তোমাদের পূর্ববর্তীদেরকে দেয়া হয়েছিল, যাতে তোমরা তাকওয়ার অধিকারী হতে পার!

17/02/2024

আজ হোটেলে দুপুরের খাবার খেলাম। একটা ডিমভর্তা আর একটু পাতলা ডাল। পঞ্চাশ টাকা বিল এলো। বলা যায় অনেকদিন পর দুপুরে খেলাম। মাথার উপর দাঁড়িয়ে থাকে ওয়েটার। তাকেও বখসিশ দিতে হয়। পাঁচটাকা তো দেয়া যায় না। ওয়েটারকে বলতে পারলাম না আরেক প্লেট ভাত দিন। তার কাজ বাড়ানো মানে বখসিশ দেয়ার রাস্তা বের হওয়া। খেয়ে উঠে এলাম।

ইদানিং সাহসে কুলায় না খরচ বাড়াতে।

রিকশাচালককে সহজে ডাকি না। চেষ্টা করি হাঁটার। ভাড়াতো বাঁচে।

ইদানিং সাহসে কুলায় না খরচ বাড়াতে।

বিকেলের নাস্তা বাদ দিয়েছি। জিহবা বড্ড ত্যাদর। রুচি বাড়ছে। মিষ্টি টাইপের কিছু খেলে বলে ঝাল খাবা না?

ইদানিং সাহসে কুলায় না খরচ বাড়াতে।

সদাইপাতি কিনতে গেলে দোকানী টুকটাক বেশি দিয়ে দেয়। দেখা গেল পয়তাল্লিশ টাকা বিল হলো। বলে বসে মামা পঞ্চাশটাকার মিলায় দেই।

এসব ঝানাইপানাই যেন না করে তাই আগেই বলে দেই, খবরদার বেশি দেবেন না। পারলে একটু কম দেবেন।

ইদানিং সাহসে কুলায় না।

চা খেতে গেলে বিপদ। দোকানী বড্ড ফাজিল। এত সুন্দর করে দুধচা বানায় মনে হয় একটু পরপর খাই। কেন এতো সুন্দর টেস্ট করে বানাবি তুই বেটা!
পাঁচটাকার চা পনের টাকা। খাবোই না আর চা।

ইদানিং খরচ বাড়াতে সাহসে কুলায় না।

এই ধরেন মাছের বাজার। গরিবের মাছগুলোও আর কেনা যায় না। পিচ পিচ করা মাছ খুঁজি আজকাল। সেখানেও ভিড়। মিন মিন করে বলি, একটা ছোট্ট সাইজের মাছ দ্যান না! একা মানুষ এতো বড় দিয়েন না।

চুপ করে বের হয়ে চলে আসি।

ইদানিং খরচ বাড়াতে সাহসে কুলায় না।

কোনো মেহমান বেড়াতে এলে গল্প মুখস্ত করি। আপনাদের খুব দেখতে ইচ্ছে করে। ইশ আসতে বলতে পারি না। একটা কাজে বাইরে যাচ্ছি কদিনের জন্য। মেহমান নিজেই বলে ঠিক আছে কদিন পরে যাবো। তখন মনে হয় হাঁফ ছেড়ে বাঁচি। কায়দা করে যে কয়দিন চলা যায় আরকি।

ইদানিং খরচ বাঁড়াতে সাহসে কুলায় না।

এই গরমে জামাকাপর কিনে হবে কী! এমনতো না কোনো অনুষ্ঠানে যাবো। নিজেকে বুঝ দেই- যা আছে তাই দিয়েই চলো। পোষাকে পরিচয় নয়। নীতিবাক্য নিজেরে শুনাই।

কারণ ইদানিং খরচে কুলায় না।

দেশের উন্নয়ন হোক। ধনীগুলো আরো ধনী হোক। আর আমরা নাহয় কৌশল করেই বাঁচি নিজেকে সবকিছু থেকে বঞ্চিত করে।

এই গল্প হাজার হাজার মানুষের।

কী করবো ইদানিং খরচে কুলায় না।

16/02/2024

ভাবছেন—কীভাবে বদলাতে হবে জীবন আর জীবনের দর্শন, তাই তো?

একেবারে সহজ। আপনাকে দাঁড়াতে হবে আপনার রবের সামনে। কোনো এক ভোরবেলা কিংবা উদাস দুপুরে এক কাপ চা অথবা কফি হাতে নিয়ে দূরদ্বিগলয়লীন নীল আকাশের দিকে তাকিয়ে ভাবতে থাকুন আপনার জীবনের উদ্দেশ্য কী, কেন সৃষ্টি করা হয়েছে আপনাকে। নিজেকে প্রশ্ন করুন—যেভাবে কাটছে আপনার নিত্যকার দিন, যেভাবে ফুরোচ্ছে হায়াতের সময়, আদৌ কি সেভাবে জীবন পার করার কথা?

মৃত্যুর মতো এক অনিবার্য সত্যের দিকে দৌড়ে যাচ্ছেন আপনি—প্রতিদিন একটু একটু করে পৌঁছে যাচ্ছেন সেই অন্তিম মুহূর্তের আরও নিকটে। তবে মৃত্যুই কি আপনার জীবনের পরিসমাপ্তি? এর পর কি আরেকটা জীবন আপনার জন্য অপেক্ষা করে নেই, যে জীবন হবে অনন্ত অসীমের? যদি আপনার হৃদয় সায় দিয়ে বলে—‘হ্যাঁ, সেই জীবন আমার জন্য অপেক্ষা করে আছে’, তাহলে আপনার আপন খেয়ালকে পরের প্রশ্ন করুন—সেই পরম বাস্তব জীবনের জন্য আপনার প্রস্তুতি কী?

জীবনের দর্শন বদলানো মানে হলো জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জায়গা দেওয়া। তাঁকে ভালোবাসা এবং ভয় করা।

সাধারণত কাউকে ভয় পেলে আমরা তার কাছ থেকে পালিয়ে বেড়াই। দূরে দূরে থাকি। কিন্তু আল্লাহকে ভয় পাওয়াটা একেবারেই অন্য জিনিস! এই ভয় যতো বেশি প্রকট হয়, আমরা ততোই আল্লাহর কাছাকাছি চলে আসি৷

আরিফ আজাদ

লেপের মত মোটা তাজা জ্যাকেট পড়া গায় তার ওপরে চাদর দেয়া রেশমি মোজা পায়।দালান ঘরের বন্ধ দুয়ার বন্ধ জানালা যায় না ঘরে ...
22/01/2024

লেপের মত মোটা তাজা জ্যাকেট পড়া গায়
তার ওপরে চাদর দেয়া রেশমি মোজা পায়।

দালান ঘরের বন্ধ দুয়ার বন্ধ জানালা
যায় না ঘরে শীতের বাতাস ঠান্ডা কুয়াশা।

এত কিছু করার পরেও দেয় না শীতে ছাড়
তীব্র শীতে কলজে কাঁপে সঙ্গে দেহের হাড়।

ঘরে থেকেও উঠে যদি এমন কাঁপুনি
পথের ধারে থাকে যারা তাদের খবর কি?

এমন শীতে পথের ধারে রাত্রি কাটায় যারা
একটু খানি ভেবে দেখুন কেমন আছে তারা।

সত্যি ওদের হালহকিকত বুঝতে যদি পারেন
ওদের পাশে দাঁড়িয়ে যান যে যেরকম পারেন‌ ।

সন্দীপ ঘাট,,,
04/12/2023

সন্দীপ ঘাট,,,

রাব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির।🙂
15/11/2023

রাব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির।🙂

Address

সীতাকুন্ডা।
Kumira

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bd nazmul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category