24/07/2026
দুঃখজনক সংবাদ জানাচ্ছি—আমাদের প্রিয় CEO, Shanjid Islam ভাইয়ের শ্রদ্ধেয় আম্মা গুরুতর অসুস্থ। সম্প্রতি তাঁর শরীরে একটি টিউমার সনাক্ত হয়েছে। পরম করুণাময়ের ওপর ভরসা রেখে, আগামীকাল (২৫ জুলাই) সকালে নগরীর ইসলামী ব্যাংক স্পেশালাইজড হসপিটালে তাঁর অপারেশন সম্পন্ন হবে, ইনশাআল্লাহ।
টিম Photoflick এর পক্ষ থেকে আমরা সকলের কাছে বিনীতভাবে দোয়ার আরজি জানাচ্ছি। মহান আল্লাহ যেন আন্টিকে দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা দান করেন এবং আমাদের মাঝে ফিরিয়ে আনেন।
Note:বর্তমান পরিস্থিতির কারণে কিছু ফাইল ডেলিভারিতে সামান্য বিলম্ব হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত।জুন মাসের সকল ইভেন্ট ফাইল ডেলিভারির জন্য প্রস্তুত রয়েছে। ইনশাআল্লাহ, আগামীকাল অপারেশন পরবর্তী সময়ে পর্যায়ক্রমে প্রতিটি ফাইল সরবরাহ করে দেওয়া হবে।
আপনাদের ধৈর্য, সহমর্মিতা ও ভালোবাসার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।